-
৪০০ সন্ত্রাসীকে হস্তান্তরের সৌদি অনুরোধ নাকচ করেছে ইরাক
ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ১৫:১২৪০০'র বেশি সন্ত্রাসীকে হস্তান্তরের জন্য সৌদি আরব ইরাকের কাছে যে দাাবি করেছিল বাগদাদ তা প্রত্যাখ্যান করেছে। সন্ত্রাসবাদে অভিযুক্ত হওয়ার কারণে এসব সন্ত্রাসী ইরাকের কারাগারে রয়েছে।
-
ইরাকে মার্কিন সেনার প্রয়োজন নেই: হাশ্দ আশ-শাবি
ফেব্রুয়ারি ২১, ২০১৮ ১৬:২০ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্দ আশ-শাবি বলেছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতন হয়েছে এবং এখন আর কোনো অজুহাতে ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতির প্রয়োজন নেই।
-
ইরানের বিরুদ্ধে আমাদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি কেউ পাবে না: ইরাকি প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারি ২১, ২০১৮ ০৯:৩৩ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি বলেছেন, বিশ্বের কোনো দেশকেই ইরানের বিরুদ্ধে ইরাকের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। গতকাল (মঙ্গলবার) রাজধানী বাগদাদে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
-
সিরিয়া ও ইরাকে আমাদের সামরিক ঘাঁটি নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ১৭:৫০সিরিয়া ও ইরাকে ইরানের কোনো সামরিক ঘাঁটি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি আজ (রোববার) মস্কোয় ভালদাই ডিসকাশন ক্লাবের সম্মেলনে আরও বলেছেন, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে ইরান ও রাশিয়ার যৌথ প্রচেষ্টায় ফল এসেছে।
-
ইরাকে দায়েশ সন্ত্রাসীদের এক স্ত্রীর ফাঁসি; ১১ জনের যাবজ্জীবন
ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ০৯:৩৯ইরাক সহিংসতায় জড়িত উগ্র তাকফিরি দায়েশ সন্ত্রাসীদের ১২ জন বিদেশী স্ত্রীকে ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বাগদাদের একটি আদালত গতকাল এ রায় দেয়।
-
প্রতিরোধ ফ্রন্ট মধ্যপ্রাচ্যে ন্যাটোকে ঘাঁটি করার অনুমতি দেবে না: ইরান
ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ০৯:০৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, এ অঞ্চলের প্রতিরোধ ফ্রন্টগুলো মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটকে মধ্যপ্রাচ্যে ঘাঁটি করার সুযোগ দেবে না।
-
আতঙ্কে ইসরাইল: সিরিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টিতে ইরানকে দায়ী করল আমেরিকা
ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ১৫:২৬মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, সিরিয়ায় ইরানের উপস্থিতি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার পথে প্রধান বাধা। সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের এফ-সিক্সটিন জঙ্গিবিমান ভূপাতিত করার প্রায় এক সপ্তাহ পর ইরানের বিরুদ্ধে এ অভিযোগ করল আমেরিকা।
-
ইরাক পুনর্গঠনে ৩ হাজার কোটি ডলারের প্রতিশ্রুতি; সবার শীর্ষে তুরস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ০৯:৪১যুদ্ধবিধ্বস্ত ইরাক পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় তিন হাজার কোটি ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে সবার শীর্ষে রয়েছে তুরস্ক। দেশটি ঋণ ও বিনিয়োগ হিসেবে ইরাকে খরচ করবে পাঁচশ কোটি ডলার।
-
দায়েশ পরবর্তী ইরাক পুনর্গঠনে ইরানের ভূমিকা
ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ১৫:১৭কুয়েতে ইরাক পুনর্গঠন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে যোগ দেয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের নেতৃত্বে ইরানের একটি প্রতিনিধি দল কুয়েত সফর করেন। বিশ্বের ৭০টির বেশি দেশের প্রতিনিধি ও বিভিন্ন দেশ থেকে আসা দুই হাজারের বেশি কোম্পানির প্রতিনিধিরা ওই সম্মেলনে উপস্থিত ছিলেন।
-
ইরাক পুনর্গঠন নিয়ে কুয়েতে সম্মেলন; তহবিল দেয়ার প্রতিশ্রুতি
ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ১৪:১৩যুদ্ধবিধ্বস্ত ইরাকের পুনর্গঠন নিয়ে কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশটির পুনর্গঠনে প্রয়োজনীয় তহবিল সংগ্রহের জন্য এ সম্মেলনের আয়োজন করা হয়। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হত্যা ও ধ্বংসযজ্ঞের কারণে ইরাক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।