-
ইরাকি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৬০ দায়েশ সন্ত্রাসী নিহত
জানুয়ারি ২৮, ২০১৭ ১৫:২৩ইরাকের দুটি প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অন্তত ৬০ সন্ত্রাসী মারা গেছে।
-
মসুলে দায়েশের গোপন অস্ত্রাগার দখল করেছে ইরাকি বাহিনী
জানুয়ারি ২৮, ২০১৭ ০৮:১৫ইরাকের সেনাবাহিনী মসুলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একটি গোপন অস্ত্রাগার দখল করেছে। সেখান থেকে দায়েশের ফেলে যাওয়া মাস্টার্ড গ্যাসসহ ব্যাপক পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এসব মাস্টার্ড গ্যাসকে ইরাকের জন্য রাসায়নিক হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে।
-
মসুলের উত্তরে কৌশলগত ২ গ্রাম মুক্ত করল ইরাকি বাহিনী
জানুয়ারি ২৭, ২০১৭ ০৯:৪৮ইরাকের সেনাবাহিনী কৌশলগত নগরী মসুলের উত্তরে দু’টি গ্রাম মুক্ত করেছে। ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট এবং কুর্দি পেশমার্গা যোদ্ধাদের সমর্থনে দেশটির সরকারি বাহিনীর চলমান মসুল অভিযানের অংশ হিসেবে এ গ্রাম দু’টি মুক্ত করা হয়।
-
পূর্ব মসুলে ফিরতে শুরু করেছে শত শত শরণার্থী পরিবার
জানুয়ারি ২৬, ২০১৭ ০৭:০৭ইরাকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের কবল থেকে সদ্য মুক্ত পূর্ব মসুলে শত শত শরণার্থী পরিবার ফিরতে শুরু করেছে। অবশ্য, কয়েক দিনের মধ্যে আশ্রয় শিবির ছেড়ে শরণার্থীদের ফেরার হার আরো ব্যাপক ভাবে বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
-
আমেরিকাকে ইরাকের তেল লুট করতে দেব না: এবাদি
জানুয়ারি ২৫, ২০১৭ ০৫:৫০যুক্তরাষ্ট্রের ইরাকি তেলের নিয়ন্ত্রণ গ্রহণ করা উচিত ছিল বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। তিনি বলেছেন, ইরাকি তেল এদেশের জনগণের সম্পদ; এতে কোনো বহিঃশক্তিকে হস্তক্ষেপ করতে দেয়া হবে না।
-
পূর্ব মসুল এখন সম্পূর্ণ মুক্ত: ইরাকি প্রধানমন্ত্রী
জানুয়ারি ২৪, ২০১৭ ২২:৩৮ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি পূর্ব মসুল শহরকে সম্পূর্ণ মুক্ত বলে ঘোষণা করেছেন। ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে তার এ বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়। তিনি জোর দিয়ে বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বিদেশি কোনো সেনা অংশ নিতে পারবে না।
-
বাগদাদে ধারাবাহিক বোমা হামলা: ৬ নিহত, অনেক আহত
জানুয়ারি ২৪, ২০১৭ ১৪:০৬ইরাকের রাজধানী বাগদাদে আজ(মঙ্গলবার) ধারাবাহিক বিস্ফোরণে অন্তত ছয়জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া, আহত হয়েছে অনেকে।
-
‘আইএস’র বর্বরতা: এক গণকবর থেকে ৯০ জনের লাশ উদ্ধার
জানুয়ারি ২৩, ২০১৭ ০৬:২৫ইরাকের উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশের একটি প্রেসিডেন্ট প্রাসাদের ভেতর বিশাল গণকবরের সন্ধান পেয়েছেন ইরাকি ফরেনসিক বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা। উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ২০১৪ সালে ভয়াবহ গণহত্যা চালিয়ে নিহতদের মধ্যে প্রায় ১০০ জনের লাশ এখানে মাটিচাপা দিয়েছিল।
-
আস্তানা বৈঠকে শুধুমাত্র সিরিয় পক্ষগুলোর মধ্যে আলোচনা হবে: দামেস্ক
জানুয়ারি ২৩, ২০১৭ ০২:৫৯সিরিয়া বলেছে, কাজাখস্তানের রাজধানী আস্তানায় আজ যে শান্তি বৈঠক শুরু হতে যাচ্ছে তাতে সিরিয়ার সবগুলো পক্ষ অংশগ্রহণ করবে; বিদেশি কোনো পক্ষকে এ আলোচনায় জড়ানো যাবে না। আজ (সোমবার) থেকে শুরু হতে যাওয়া দু’দিনব্যাপী এ বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয় রাষ্ট্রদূত বাশার আল-জাফারি। তিনি আস্তানা বৈঠকে সিরিয়ার সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
-
তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের উত্থানের জন্য ওবামা দায়ী: নুরি আল-মালেকি
জানুয়ারি ১৯, ২০১৭ ১৫:৩১ইরাকের ভাইস প্রেসিডেন্ট নুরি আল-মালেকি বলেছেন, দেশটিতে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের উত্থান এবং বিস্তারের জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দায়ী।