-
মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করল ইরাকি যোদ্ধারা
জানুয়ারি ২০, ২০২৪ ০৯:১৫ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে আমেরিকার একটি এমকিউ-৯ রিপার ড্রোন বিধ্বস্ত হয়েছে। ইরাকের ইসলামি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ড্রোনটিকে ভূপাতিত করার দায়িত্ব স্বীকার করেছে। ড্রোনটি পশ্চিম দিক থেকে বেআইনিভাবে ইরাকের আকাশে প্রবেশ করেছিল।
-
ইরাকের ইরবিলে ক্ষেপণাস্ত্র হামলা: আরব লীগের বিবৃতি প্রত্যাখ্যান করল ইরান
জানুয়ারি ২০, ২০২৪ ০৬:৪৮ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে আরব লীগের সর্বশেষ বিবৃতি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, অপরাধীদের আবারও শাস্তি দিতে দেশটি মোটেও দ্বিধা করবে না।
-
সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ফের ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা
জানুয়ারি ১৮, ২০২৪ ১৫:৫২ইরাকের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা ড্রোন ব্যবহার করে সিরিয়ায় অবস্থিত আমেরিকার হেমো সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।
-
কোনো দেশ থেকেই ইসরাইলের অভিযান সহ্য করবে না ইরান
জানুয়ারি ১৮, ২০২৪ ১১:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, ইরানের জনগণ ও সরকারের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল বিশ্বের যেকোনো দেশ থেকেই অভিযানকে পরিচালনা করুক না কেন- তেহরান তা সহ্য করবে না। গতকাল (বুধবার) সন্ধ্যায় ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাসিম আল-আরাজির সাথে টেলিফোন আলাপে একথা বলেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান।
-
ইরাক থেকে বিদেশি সেনা বহিষ্কারের পরিকল্পনা তৈরি করা হয়েছে: বাগদাদ
জানুয়ারি ১৮, ২০২৪ ০৭:৫২ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সেনা উপস্থিতির অবসান ঘটানোর জন্য বাগদাদ সরকার প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করেছে বলে খবর দিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী শিয়া আস-সুদানি। সুইজারল্যান্ডে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের অবকাশে তিনি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গের সঙ্গে এক বৈঠকে একথা জানান।
-
ইরাকের এরবিলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মোসাদ কর্মকর্তা নিহত
জানুয়ারি ১৮, ২০২৪ ০৫:৫৮ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল শহরের একটি ভবনে দু’দিন আগে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরাইলের একজন গুরুত্বপূর্ণ গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গত সোমবার রাতে ওই হামলা চালিয়েছিল।
-
ইরাক ও সিরিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শত্রুদের জন্য সতর্কবার্তা
জানুয়ারি ১৭, ২০২৪ ০৭:০৩ইহুদিবাদী ইসরাইল ও তার পশ্চিমদের সমর্থনপুষ্ট গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীর সদর দফতরে হামলা চালায়।
-
সিরিয়া ও ইরাকে হামলার বিস্তারিত বিবরণ দিল আইআরজিসি
জানুয়ারি ১৭, ২০২৪ ০৫:৫৪সিরিয়ায় উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের [আইএস] আস্তানা এবং ইরাকে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের আখড়ায় সোমবার রাতের ক্ষেপণাস্ত্র হামলার বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
-
ইরানের নিরাপত্তা লঙ্ঘনকারীদের শাস্তি দেয়া হয়েছে মাত্র: পররাষ্ট্র মন্ত্রণালয়
জানুয়ারি ১৭, ২০২৪ ০৫:৫১ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটির কেরমান শহরে ভয়াবহ সন্ত্রাসী হামলার জবাব দিতেই কেবল সিরিয়ায় উগ্র জঙ্গিদের আস্তানা ও ইরাকে ইসরাইলি গুপ্তচরবৃত্তির আখড়ায় হামলা চালানো হয়েছে।
-
ইরাকের ইরবিলে ড্রোন হামলায় ৩ ইসরাইলি গুপ্তচর নিহত: জেরুজালেম পোস্ট
জানুয়ারি ১৬, ২০২৪ ১৪:৪৪ইরাকের ইরবিলে ইসরাইলি গুপ্তচর সংস্থার ঘাঁটিতে এক ড্রোন হামলায় তিন ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছে। ইসরাইলের দৈনিক জেরুজালেম পোস্ট এ তথ্য জানিয়েছে।