-
ইরাকে মার্কিন ঘাঁটি আইন আল-আসাদের ওপর আবারো হামলা
জানুয়ারি ২৩, ২০২৪ ০৮:৪৯ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে মার্কিন নিয়ন্ত্রণাধীন আইন আল-আসাদ সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ সংগঠনের যোদ্ধারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে তার প্রতি আমেরিকার অকুন্ঠ সমর্থনের প্রতিবাদে মার্কিন সেনাদের ওপর এই হামলা হলো।
-
ইরাকের ইরবিলে ইরানের পদক্ষেপ ইরাকের সরকার কিংবা সার্বভৌমত্বের বিরুদ্ধে নয়
জানুয়ারি ২২, ২০২৪ ১৬:৩৩ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: ইরাকের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের আন্তরিক সমর্থনের বিষয়টি পরীক্ষিত। তিনি বলেন: ইরাকের নিরাপত্তায় সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে ইরান সবচেয়ে বড় দেশ।
-
ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়ে আবোল তাবোল বকছে মার্কিন সেনারা
জানুয়ারি ২১, ২০২৪ ১১:৪০মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডা বা সেন্টকম বলেছে, আইন আল-আসাদ বিমানঘাঁটিতে ইরাকের সন্ত্রাসবিরোধী সংগঠনগুলোর জোট হাশদ আশ-শাবির যোদ্ধারা ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরে বহুসংখ্যক আমেরিকান সেনা মস্তিষ্কে আঘাত পেয়েছে। এখন তাদের ব্রেইন ইনজুরির বিষয়টি নিবিড়ভাবে মূল্যায়ন করা হচ্ছে।
-
মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করল ইরাকি যোদ্ধারা
জানুয়ারি ২০, ২০২৪ ০৯:১৫ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে আমেরিকার একটি এমকিউ-৯ রিপার ড্রোন বিধ্বস্ত হয়েছে। ইরাকের ইসলামি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ড্রোনটিকে ভূপাতিত করার দায়িত্ব স্বীকার করেছে। ড্রোনটি পশ্চিম দিক থেকে বেআইনিভাবে ইরাকের আকাশে প্রবেশ করেছিল।
-
ইরাকের ইরবিলে ক্ষেপণাস্ত্র হামলা: আরব লীগের বিবৃতি প্রত্যাখ্যান করল ইরান
জানুয়ারি ২০, ২০২৪ ০৬:৪৮ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে আরব লীগের সর্বশেষ বিবৃতি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, অপরাধীদের আবারও শাস্তি দিতে দেশটি মোটেও দ্বিধা করবে না।
-
সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ফের ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা
জানুয়ারি ১৮, ২০২৪ ১৫:৫২ইরাকের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা ড্রোন ব্যবহার করে সিরিয়ায় অবস্থিত আমেরিকার হেমো সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।
-
কোনো দেশ থেকেই ইসরাইলের অভিযান সহ্য করবে না ইরান
জানুয়ারি ১৮, ২০২৪ ১১:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, ইরানের জনগণ ও সরকারের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল বিশ্বের যেকোনো দেশ থেকেই অভিযানকে পরিচালনা করুক না কেন- তেহরান তা সহ্য করবে না। গতকাল (বুধবার) সন্ধ্যায় ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাসিম আল-আরাজির সাথে টেলিফোন আলাপে একথা বলেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান।
-
ইরাক থেকে বিদেশি সেনা বহিষ্কারের পরিকল্পনা তৈরি করা হয়েছে: বাগদাদ
জানুয়ারি ১৮, ২০২৪ ০৭:৫২ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সেনা উপস্থিতির অবসান ঘটানোর জন্য বাগদাদ সরকার প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করেছে বলে খবর দিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী শিয়া আস-সুদানি। সুইজারল্যান্ডে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের অবকাশে তিনি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গের সঙ্গে এক বৈঠকে একথা জানান।
-
ইরাকের এরবিলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মোসাদ কর্মকর্তা নিহত
জানুয়ারি ১৮, ২০২৪ ০৫:৫৮ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল শহরের একটি ভবনে দু’দিন আগে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরাইলের একজন গুরুত্বপূর্ণ গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গত সোমবার রাতে ওই হামলা চালিয়েছিল।
-
ইরাক ও সিরিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শত্রুদের জন্য সতর্কবার্তা
জানুয়ারি ১৭, ২০২৪ ০৭:০৩ইহুদিবাদী ইসরাইল ও তার পশ্চিমদের সমর্থনপুষ্ট গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীর সদর দফতরে হামলা চালায়।