-
শহীদ খামেনেয়ীর শেষ বিদায়ে শোকে স্তব্ধ তেহরান, রাজপথে জনতার ঢল
জুলাই ০৬, ২০২৬ ১৪:২৮পার্সটুডে– শহীদ মুজাহিদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর মহিমান্বিত শেষ বিদায় অনুষ্ঠান আজ (সোমবার) তেহরানে লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শুরু হয়েছে। বিপ্লবের আদর্শ ও শহীদদের প্রতি ইরানি জনগণের অটুট আনুগত্যের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে এই ঐতিহাসিক আয়োজন।
-
শহীদ সর্বোচ্চ নেতার ব্যক্তিগত জীবন ও বিপ্লবী সংগ্রাম নিয়ে সাইয়্যেদ মোস্তফা খামেনেয়ীর নির্বাচিত বক্তব্য
জুলাই ০৬, ২০২৬ ২১:২৫পার্সটুডে: কয়েক বছর আগে নেওয়া এক সাক্ষাৎকারে ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী-এর জ্যেষ্ঠ পুত্র আয়াতুল্লাহ সাইয়্যেদ মোস্তফা খামেনেয়ী তাঁর পিতার বিপ্লবী কর্মকাণ্ড, পারিবারিক জীবন এবং ব্যক্তিগত চরিত্র সম্পর্কে স্মৃতিচারণ করেন। নিচে Khamenei.ir-এ প্রকাশিত পূর্ণাঙ্গ ফারসি সাক্ষাৎকার থেকে তাঁর বক্তব্যের নির্বাচিত অংশ তুলে ধরা হলো।
-
বাবার প্রতি ইরানের শহীদ সর্বোচ্চ নেতার অসাধারণ শ্রদ্ধা ও আত্মত্যাগ সম্পর্কে নতুন সর্বোচ্চ নেতা
জুলাই ০৬, ২০২৬ ২০:০৫পার্সটুডে: ইসলামী বিপ্লবের বর্তমান নেতা তথা ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা হোসেইনি খামেনেয়ী (হাফিজাল্লাহ) জীবনে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্রবারের মতো একটি আনুষ্ঠানিক সাক্ষাৎকারে অংশ নিয়েছেন। ২০২১ সালের মাঝামাঝি সময়ে নেওয়া এই সাক্ষাৎকারের উদ্দেশ্য ছিল তাঁর শহীদ পিতা তথা ইরানের শহীদ সর্বোচ্চ নেতাকে স্মরণ করা নয় বরং এর মূল উদ্দেশ্য ছিল শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী-এর পিতা, মরহুম আয়াতুল্লাহ সাইয়্যেদ জাওয়াদ খামেনেয়ী-এর জীবন ও অবদানকে স্মরণ করা।
-
'ইরানের শহীদ নেতার শোক অনুষ্ঠান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য সবচেয়ে বড় পরাজয়'
জুলাই ০৬, ২০২৬ ১৯:১৮পার্সটুডে: মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে ইহুদিবাদী ইসরায়েলি শাসকগোষ্ঠী ইসলামী উম্মাহর নেতাকে শহীদ করে এই ধারণা করেছিল যে, এর মাধ্যমে তারা ইরানের ইসলামী সমাজকে বিভক্ত করে অভ্যন্তরীণ সংঘাতে জড়িয়ে দিতে পারবে। কিন্তু এই হত্যাকাণ্ডের ফল হয়েছে সম্পূর্ণ উল্টো।
-
বিপ্লবের শহীদ নেতাকে স্বাগত জানাতে অধীর অপেক্ষায় ইরাকিরা
জুলাই ০৬, ২০২৬ ১৬:২৭পার্সটুডে- নাজাফ আশরাফ এবং কারবালা শহরে ইসলামী বিপ্লবের শহীদ নেতার জানাজার সময় ঘনিয়ে আসার একই সাথে ইরাকের সরকার, আপামর জনগণ, উপজাতীয়রা, নিরাপত্তা কর্মী এবং সেবামূলক সংস্থাগুলোর প্রস্তুতির এক নজিরবিহীন ওয়েভ দেখা যাচ্ছে।
-
ইরানের রেড ক্রিসেন্ট-মুখপাত্রের ভাষায় শহীদ সর্বোচ্চ নেতার বাসভবনে হামলা-পরবর্তী প্রথম মুহূর্তগুলো
জুলাই ০৬, ২০২৬ ১৬:২০পার্সটুডে: ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র হামলার প্রথম মুহূর্তে শহীদ বিপ্লবী নেতার বাসভবনের পরিস্থিতি এবং উদ্ধারকারী বাহিনীর তাৎক্ষণিক প্রস্তুতির বিবরণ তুলে ধরেছেন।
-
নিকজাদ: ইমাম খামেনেয়ী (রহ.) ছিলেন ইরানের স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতীক
জুলাই ০৬, ২০২৬ ১৪:৪৫পার্সটুডে- ইরানের সংসদের ডেপুটি স্পিকার আলী নিকজাদ বলেছেন, শহীদ বিপ্লবী নেতা তাঁর আজীবন সংগ্রামের মাধ্যমে সমাজে আল্লাহর প্রতি ঈমান ও সৎকর্মের চেতনাকে সুপ্রতিষ্ঠিত করেছেন।
-
বছরের পর বছর ধরে আলী খামেনেয়ির আন্তরিক সংগ্রামের উপহার ছিল শাহাদাত: বাহরাইনি আলেম
জুলাই ০৬, ২০২৬ ১৩:০৫পার্সটুডে- বাহরাইনের একজন আলেম ও চিন্তবিদ বলেছেন, আল্লাহর পথে বছরের পর বছর ধরে ইমাম আলী খামেনেয়ির আন্তরিক সংগ্রামের জন্য এই শাহাদাত ছিল এক সুন্দর পরিসমাপ্তি এবং এক ঐশ্বরিক পুরস্কার।
-
তেহরানে ১০ কিলোমিটার দীর্ঘ শোকযাত্রা, আজাদি স্কয়ারের পথে শহীদ নেতার কফিন
জুলাই ০৬, ২০২৬ ১২:৫৯ইরানের রাজধানী তেহরানের রাজপথ পরিণত হয়েছে শোক, শ্রদ্ধা ও আবেগের এক অভূতপূর্ব জনসমুদ্রে। ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর পবিত্র দেহ-মুবারক বহনকারী শোকযাত্রা রাজধানীর আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে লাখো মানুষের ঢলে রাস্তাঘাট পরিপূর্ণ হয়ে ওঠে। ইরানের কর্মকর্তারা এই কর্মসূচিকে দেশটির আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জনসমাবেশ হিসেবে বর্ণনা করেছেন।
-
যুক্তরাষ্ট্রের সঙ্গে আপোস ও ‘ইসরায়েলকে’ স্বীকৃতি কখনও মেনে নেবে না ইরান: হামাস নেতাকে কলিবফ
জুলাই ০৬, ২০২৬ ১২:৫১পার্সটুডে: ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, কূটনীতি ও আলোচনা অবশ্যই সামরিক চ্যালেঞ্জ মোকাবিলার একটি কার্যকর উপায় হতে হবে। তবে তা এমনভাবে পরিচালিত হতে হবে যাতে প্রতিরোধ অক্ষের অর্জন সংরক্ষিত ও আরও সুদৃঢ় হয়। তিনি বলেছেন, রাষ্ট্র তখনই এ ধরনের কৌশলে সফল হতে পারে, যখন আত্মরক্ষার জন্য সর্বাত্মক প্রস্তুতি বজায় থাকে।