• লেবাননের বিশ্লেষক: চ্যালেঞ্জকে শক্তিতে রূপ দেওয়াই ছিল শহীদ আলী খামেনেয়ীর অনন্য নেতৃত্বের বৈশিষ্ট্য

    লেবাননের বিশ্লেষক: চ্যালেঞ্জকে শক্তিতে রূপ দেওয়াই ছিল শহীদ আলী খামেনেয়ীর অনন্য নেতৃত্বের বৈশিষ্ট্য

    জুলাই ০৬, ২০২৬ ১২:৩৯

    পার্সটুডে- লেবাননের স্থায়ী সামরিক আদালতের সাবেক প্রধান, লেখক এবং দক্ষিণ লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউনিফিল)-এর কাছে লেবানন সরকারের সাবেক সমন্বয়কারী মুনির শাহাদে বলেছেন, ইরানের ইসলামি বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী পশ্চিম এশিয়ার সমসাময়িক ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি ধর্মীয় নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞার সমন্বয়ের মাধ্যমে ফিলিস্তিন ইস্যুর অবস্থানকে সুদৃঢ় করার পাশাপাশি আঞ্চলিক শক্তির ভারসাম্য পুনর্গঠনে নির্ধারক ভূমিকা পালন করেছেন।

  • অস্ট্রিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী: ইরান এখন বিশ্বের অন্যতম বড় শক্তি

    অস্ট্রিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী: ইরান এখন বিশ্বের অন্যতম বড় শক্তি

    জুলাই ০৬, ২০২৬ ১১:২৫

    অস্ট্রিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কারিন নাইসল বলেছেন, হাজার বছরের প্রাচীন সভ্যতার উত্তরাধিকারী ইরান বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে। পার্সটুডে, ইরনার বরাতে জানিয়েছে, এক সাক্ষাৎকারে কারিন নাইসল বলেন, বর্তমান বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থায় ইরানকে এখন একটি গুরুত্বপূর্ণ শক্তিকেন্দ্র হিসেবে দেখা হয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের মুখেও ইরান যে অসাধারণ প্রতিরোধ ও স্থিতিশীলতা প্রদর্শন করেছে, তা আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

  • ইরানের শহীদ নেতার মুষ্টিবদ্ধ হাত সম্পর্কে বেলজিয়ান বিশ্লেষকের বিবরণ

    ইরানের শহীদ নেতার মুষ্টিবদ্ধ হাত সম্পর্কে বেলজিয়ান বিশ্লেষকের বিবরণ

    জুলাই ০৬, ২০২৬ ১০:৫৩

    পার্সটুডে- ব্রাসেলসের পশ্চিম এশীয় বিষয়াবলীর একজন সাংবাদিক ও বিশ্লেষক, আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ির শাহাদাতবরণের মুহূর্তের মুষ্টিবদ্ধ হাতের কথা উল্লেখ করে এক বার্তায় বলেছেন, ইরানের এই শহীদ নেতার মুষ্টিবদ্ধ হাত প্রতিরোধের প্রতীকে পরিণত হয়েছিল।

  • ফার্সি এক্স পেইজে শহীদ নেতার বিদায় অনুষ্ঠানের ঝড়, শীর্ষে ‘#Must_Rise’

    ফার্সি এক্স পেইজে শহীদ নেতার বিদায় অনুষ্ঠানের ঝড়, শীর্ষে ‘#Must_Rise’

    জুলাই ০৬, ২০২৬ ১০:১৪

    পার্সটুডে- গত তিন দিনে হ্যাশট্যাগযুক্ত ৬ লাখ ৪৫ হাজার পোস্টের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, শহীদ বিপ্লবী নেতার বিদায় অনুষ্ঠানের সমর্থনে ব্যবহৃত ১২টি হ্যাশট্যাগ ফারসি টুইটারের সবচেয়ে আলোচিত ২০টি হ্যাশট্যাগের মধ্যে ৮১ শতাংশ স্থান দখল করেছে। এর মধ্যে ‘বয়াদ বারখস্ত’ (باید برخاست | Must Rise) হ্যাশট্যাগটি মোট হ্যাশট্যাগ ব্যবহারের ৩৫ শতাংশ নিয়ে শীর্ষে অবস্থান করেছে এবং ব্যবহারকারীদের কনটেন্ট সংগঠনের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

  • শক্তিশালী আলোচনার পূর্বশর্ত হলো যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতি: কলিবফ

    শক্তিশালী আলোচনার পূর্বশর্ত হলো যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতি: কলিবফ

    জুলাই ০৬, ২০২৬ ১০:১৪

    পার্সটুডে: ইরানের পার্লামেন্ট মজলিসে শুরার স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি কেবল ইসলামি দেশগুলোর সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব।

  • ইরান ও কাতারের মধ্যে সামুদ্রিক বাণিজ্য পুনরায় চালু

    ইরান ও কাতারের মধ্যে সামুদ্রিক বাণিজ্য পুনরায় চালু

    জুলাই ০৬, ২০২৬ ০৯:৫৯

    পার্সটুডে- কাতারে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের বাণিজ্যিক উপদেষ্টা জানিয়েছেন, আল-রুওয়াইস বন্দর ইরানি পণ্যের জন্য পুনরায় খুলে দেওয়ার মাধ্যমে ইরান ও কাতারের মধ্যে সামুদ্রিক বাণিজ্য পুনরায় শুরু হয়েছে।

  • তেহরানে শহীদ ইসলামী বিপ্লবী নেতার জানাজা-পরবর্তী শোক-অনুষ্ঠান শুরু (ভিডিও)

    তেহরানে শহীদ ইসলামী বিপ্লবী নেতার জানাজা-পরবর্তী শোক-অনুষ্ঠান শুরু (ভিডিও)

    জুলাই ০৬, ২০২৬ ০৮:৪৭

    পার্সটুডে: ইসলামী ইরানের শহীদ সর্বোচ্চ নেতা তথা ইসলামী বিপ্লবী নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর (র) পবিত্র লাশের প্রতি বিদায়ী-সম্মাননা ও শোক জানানোর অনুষ্ঠানমালা আজ সোমবার (৬ জুলাই) সকাল ৬টা থেকে তেহরানে শুরু হয়েছে।

  • ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে আবার নিয়োগ পেলেন এজেয়ি

    ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে আবার নিয়োগ পেলেন এজেয়ি

    জুলাই ০৬, ২০২৬ ০৭:১৬

    পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী এক আদেশে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মোহসেনি এজেয়িকে পুনরায় ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।

  • কলিবফ: অদম্য ইরানি জাতি আজ এক কণ্ঠে উচ্চারণ করেছে—‘ইয়া লাসারাতিল হুসাইন (আ.)

    কলিবফ: অদম্য ইরানি জাতি আজ এক কণ্ঠে উচ্চারণ করেছে—‘ইয়া লাসারাতিল হুসাইন (আ.)

    জুলাই ০৫, ২০২৬ ২০:১৬

    পার্সটুডে- ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে -এ লিখেছেন, ‘অদম্য ইরানি জাতি আজ এক কণ্ঠে ‘ইয়া লাসারাতিল হুসাইন (আ.)’ বা হে ইমাম হুসাইন (আ.)-এর রক্তের প্রতিশোধকারীরা!  ধ্বনি উচ্চারণ করেছে।’

  • ইরানের সেনাবাহিনীর মুখপাত্র: প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এক মুহূর্তও অবহেলা নয়

    ইরানের সেনাবাহিনীর মুখপাত্র: প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এক মুহূর্তও অবহেলা নয়

    জুলাই ০৫, ২০২৬ ১৯:০৫

    পার্সটুডে- ইরানের সেনাবাহিনীর মুখপাত্র রোববার তেহরানের মোসাল্লায় শহীদ বিপ্লবী নেতার জানাজার নামাজ উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানের পাশে সাংবাদিকদের বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যুদ্ধবিরতির সময়কে নিজেদের যুদ্ধ ও প্রতিরক্ষা সক্ষমতা আরও উন্নত করার জন্য কাজে লাগাচ্ছে এবং এ ক্ষেত্রে এক মুহূর্তও নষ্ট করছে না।