-
আরও একটি সৌদি ড্রোন ভূপাতিত করল ইয়েমেন
অক্টোবর ১৩, ২০১৯ ১৫:৩৪ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনী একটি সৌদি ড্রোন ভূপাতিত করেছে। আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, আল-হুদায়দা'র আকাশে চক্কর দেওয়ার সময় ড্রোনটিকে আঘাত করা হয় এবং সঙ্গে সঙ্গে তা ভূপাতিত হয়।
-
ইয়েমেনিদের শক্ত হামলায় স্তম্ভিত সৌদি শাসকগোষ্ঠী: চিন্তিত আমেরিকা
অক্টোবর ০৮, ২০১৯ ১৪:০২ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সম্প্রতি সৌদি আরবের বিরুদ্ধে 'নাসরুম মিনাল্লাহি' অর্থাৎ 'আল্লাহর পক্ষ থেকে সাহায্য' নামে অভিযান চালানোর খবর দিয়েছেন।
-
দীর্ঘ মেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, আঘাত হবে আরও ভয়াবহ: ইয়েমেন
অক্টোবর ০৬, ২০১৯ ১৫:৫৬ইয়েমেনের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ আব্দুল কারিম আল ঘামারি বলেছেন, তার দেশ সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে দীর্ঘ মেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।
-
সৌদি নিষেধাজ্ঞায় ইয়েমেনের চিকিৎসা ব্যবস্থায় বিপর্যয়: কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ
অক্টোবর ০৬, ২০১৯ ১৩:১৯জ্বালানিবাহী জাহাজ প্রবেশে সৌদি আরবের নিষেধাজ্ঞার কারণে ইয়েমেনের হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোর স্বাভাবিক কার্যক্রম প্রায় বন্ধ ও মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
-
ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা বাধাগ্রস্ত করছে আমেরিকা: হুথি আনসারুল্লাহ
অক্টোবর ০৬, ২০১৯ ০৭:৩৪ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, দেশটিতে গত প্রায় পাঁচ বছরের সৌদি আগ্রাসন বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে প্রচেষ্টা চলছে তাতে বাধা দিচ্ছে আমেরিকা। একইসঙ্গে আমেরিকাকে ইয়েমেনে সৌদি আগ্রাসনের অন্যতম হোতা বলেও অভিহিত করেছে ওই আন্দোলন।
-
হুথিদের যুদ্ধবিরতির প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে সৌদি আরব
অক্টোবর ০৫, ২০১৯ ১৬:২৭সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান বলেছেন, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যে যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে তাকে ইতিবাচকভাবে দেখছে রিয়াদ। তিনি দাবি করেন, সৌদি আরব দীর্ঘদিন ধরে যা চাইছিল ইয়েমেনের হুথিরা সেই প্রস্তাবই করছে।
-
ইয়েমেন ইস্যুতে ইরানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন সৌদি উপপ্রতিরক্ষামন্ত্রী
অক্টোবর ০৫, ২০১৯ ১৩:২৫সৌদি আরবের উপপ্রতিরক্ষামন্ত্রী খালেদ বিন সালমান ইরান বিরোধী ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করে দাবি করেছেন, রিয়াদ ইয়েমেনের রাজনৈতিক উচ্চ পরিষদের প্রস্তাবকে স্বাগত জানাবে। ইয়েমেনের এই বিপ্লবী পরিষদ গত ২০ সেপ্টেম্বর সৌদি হামলা বন্ধের শর্ত দিয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়।
-
সৌদিতে আরও ভয়াবহ হামলার হুমকি দিল হাজার হাজার ইয়েমেনি
অক্টোবর ০৪, ২০১৯ ১৫:১৯ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় নগরী সা'দায় আজ (শুক্রবার) হাজার হাজার মানুষ শোভাযাত্রা এবং সমাবেশ করেছে। সীমান্তবর্তী সৌদি অঞ্চল নাজারানে ইয়েমেনের সাম্প্রতিক নজিরবিহীন সেনা অভিযানের সমর্থনে এ শোভাযাত্রা হয়।
-
আমেরিকা ও ইসরাইল আল্লাহর শত্রু: আয়াতুল্লাহ কাশানি
অক্টোবর ০৪, ২০১৯ ১২:৪৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ ইমামি কাশানি বলেছেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল আল্লাহর শত্রু। তারা চায় না মহাসত্য প্রকাশ হোক। ইয়েমেনের ঘটনা আল্লাহর সাহায্য ও অনুগ্রহের প্রমাণ। ইয়েমেনি জনগণ সৌদি শাসকদের মোকাবেলায় নিজেদের শক্তি প্রদর্শন করেছে। তারা সৌদি শাসক গোষ্ঠীর মান-ইজ্জত ধুলোয় মিশিয়ে দিয়েছে। আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এসব কথা বলেন।
-
সৌদি বিরোধী অভিযানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ইয়েমেনে মিছিল শুরু
অক্টোবর ০৪, ২০১৯ ১২:০৪সৌদি আরবের বিরুদ্ধে সর্ববৃহৎ সামরিক অভিযানের প্রতি সমর্থন ও কৃতজ্ঞতা জানিয়ে মিছিল করছে হাজার হাজার ইয়েমেনি। আজ (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানী সানায় মূল কর্মসূচি পালিত হবে। তবে এর আগে সকাল থেকেই হাজার হাজার মানুষ রাস্তায় নেমে দেশটির সামরিক বাহিনীর সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে শুরু করে।