• পুতিনের কাছে চিঠি দিয়ে ক্ষমা চেয়েছেন এরদোগান

    পুতিনের কাছে চিঠি দিয়ে ক্ষমা চেয়েছেন এরদোগান

    জুন ২৭, ২০১৬ ১৯:২১

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান শেষ পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ক্ষমা চেয়েছেন। সিরিয়ার আকাশসীমায় রুশ বোমারু বিমান ভূপাতিত করার ঘটনায় এরদোগান ক্ষমা চাইলেন।

  • বক্তৃতা দিতে দেয়া হয়নি: মুহাম্মাদ আলীর দাফন বর্জন করলেন এরদোগান

    বক্তৃতা দিতে দেয়া হয়নি: মুহাম্মাদ আলীর দাফন বর্জন করলেন এরদোগান

    জুন ১১, ২০১৬ ১৩:১৬

    বিশ্ববিখ্যাত মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলীর দাফন অনুষ্ঠানে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। দাফন অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার তালিকা থেকে এরদোগানের নাম বাদ দেয়ার কারণে তিনি এ অনুষ্ঠান বর্জন করেছেন বলে খবর বের হয়েছে।

  • তুরস্ককে প্রতারণা করতে আর্মেনিয়া গণহত্যার অভিযোগ: এরদোগান

    তুরস্ককে প্রতারণা করতে আর্মেনিয়া গণহত্যার অভিযোগ: এরদোগান

    জুন ০৫, ২০১৬ ০৫:০৭

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তুরস্ককে প্রতারণা করার জন্য আর্মেনিয়ায় অটোমান সেনাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ আনা হচ্ছে।

  • ইরান, আমেরিকা ও রাশিয়ার সমালোচনা করলেন এরদোগান

    ইরান, আমেরিকা ও রাশিয়ার সমালোচনা করলেন এরদোগান

    মে ৩০, ২০১৬ ০৩:৩৮

    সহিংসতা কবলিত সিরিয়ায় ইরান, আমেরিকা ও রাশিয়ার সেনা উপস্থিতির সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। অটোমান সাম্রাজ্যের হাতে কনস্টান্টিনোপল বিজয়ের ৫৬৩তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ সমালোচনা করেন।

  • বিস্ময়কর বক্তব্য এরদোগানের!

    বিস্ময়কর বক্তব্য এরদোগানের!

    মে ১৭, ২০১৬ ১৯:১২

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বন্ধু রাষ্ট্রগুলোর জোট থেকে যদি সহাযোগিতা না আসে তাহলে তিনি একাই এ সমস্যার সমাধানে উদ্যোগ নেবেন।

  • দায়েশের বিরুদ্ধে এরদোগানের রণ-মূর্তি!: বাস্তব না লোক-দেখানো?

    দায়েশের বিরুদ্ধে এরদোগানের রণ-মূর্তি!: বাস্তব না লোক-দেখানো?

    মে ১৩, ২০১৬ ১৫:৫০

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তুর্কি-সিরিয় সীমান্ত অঞ্চলে তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসআইএল-এর ওপর তুরস্কের সশস্ত্র বাহিনীর হামলা জোরদারের সরকারি পরিকল্পনার কথা ঘোষণা করেছেন।

  • ইউরোপ হচ্ছে সন্ত্রাসীদের স্বর্গরাজ্য- এরদোগান

    ইউরোপ হচ্ছে সন্ত্রাসীদের স্বর্গরাজ্য- এরদোগান

    মে ১১, ২০১৬ ০৭:৩২

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে অভিযুক্ত করে বলেছেন, ইউরোপ হচ্ছে সন্ত্রাসীদের স্বর্গরাজ্য। এসব দেশ সন্ত্রাসীদেরকে রাজনৈতিকভাবে আশ্রয় দিচ্ছে। তিনি বলেন, “সন্ত্রাসীদের জন্য ইউরোপ অব্যাহতভাবে স্বর্গরাজ্য হিসেবে কাজ করছে। এই যখন তাদের অবস্থা তখন সন্ত্রাস নিয়ে তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের দোষারোপ করা নিতান্তই হাস্যকর বিষয়।”

  • ‘ইরান-তুর্কি সহযোগিতা আঞ্চলিক সমস্যা সমাধান করতে পারে’

    ‘ইরান-তুর্কি সহযোগিতা আঞ্চলিক সমস্যা সমাধান করতে পারে’

    মার্চ ১৯, ২০১৬ ২১:২৪

    ১৯ মার্চ (রেডিও তেহরান): ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তেহরান ও আংকারার মধ্যে কার্যকরী সহযোগিতা থাকলে আঞ্চলিক যেকোনো সমস্যা সমাধান করা সম্ভব। মধ্যপ্রাচ্যের চলমান সমস্যা সমাধানে দু দেশ পরস্পরের দিকে সহযোগিতার হাত বাড়াতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

  • সিরিয়ায় একটি ‘নতুন শহর’ নির্মাণ করতে হবে: এরদোগান

    সিরিয়ায় একটি ‘নতুন শহর’ নির্মাণ করতে হবে: এরদোগান

    মার্চ ০৫, ২০১৬ ১৫:২৬

    ৫ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ার ভূমিতে একটি নতুন শহর নির্মাণের আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি বলেছেন, সংঘর্ষপিড়ীত সিরিয়ার লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দিতে এরকম একটি শহর প্রয়োজন। এরদোগান জানিয়েছেন, সিরিয়ার তুর্কি সীমান্তবর্তী এলাকায় ৪,৫০০ বর্গ-মিটার এলাকা নিয়ে একটি শহর নির্মাণ করতে হবে।

  • এরদোগানকে অবমাননা করে মামলার আসামি ১,৮৫০ ব্যক্তি

    এরদোগানকে অবমাননা করে মামলার আসামি ১,৮৫০ ব্যক্তি

    মার্চ ০২, ২০১৬ ২০:৪৭

    ২ মার্চ (রেডিও তেহরান): তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে অবমাননা করে গত দুই বছরে ১,৮৫০ ব্যক্তি মামলার মুখে পড়েছে। তুরস্কে যখন বিরোধীদের কণ্ঠ স্তব্ধ করার বিষয়ে উদ্বেগ বাড়ছে তখন এসব মামলার খবর এল। তুরস্কের বিচারমন্ত্রী বাকির বোজদাগ দেশটির জাতীয় সংসদে এ তথ্য দিয়েছেন।