-
বাংলাদেশে করোনায় আক্রান্ত ৭২৭ স্বাস্থ্যকর্মী, ৩৯৫ পুলিশ ও ১০ কারারক্ষী
এপ্রিল ২৯, ২০২০ ১০:৪০কোভিড-১৯ বা করোনা সংক্রমণের কারণে বাংলাদেশে চিকিৎসক-নার্সসহ ৭২৭ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার এ তথ্য-উপাত্ত সংগ্রহ করছে।
-
বাংলাদেশে একদিনে সর্বাধিক ৬৪১ করোনা রোগী শনাক্ত, মৃত আরও ৮
এপ্রিল ২৯, ২০২০ ১০:১৯বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১৬৩ জন। এছাড়া, নতুন করে শনাক্ত হয়েছেন ৬৪১ জন যা একদিনে সর্বোচ্চ। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১০৩ জনে। এছাড়া সুস্থ হয়েছেন আরও ১১। ফলে মোট সুস্থ হয়েছেন ১৫০ জন।
-
ভিয়েতনাম যুদ্ধে নিহত সেনাদের চেয়েও বেশি মার্কিন নাগরিক মারা গেছে করোনাভাইরাসে
এপ্রিল ২৯, ২০২০ ০৯:১২প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে এ পর্যন্ত আমেরিকায় ৫৮ হাজারের বেশি মানুষ মারা গেছে। ভিয়েতনাম যুদ্ধে ২১ বছরে যত মার্কিন সেনা মারা গিয়েছিল তার চেয়েও করোনাভাইরাস মৃত্যুর সংখ্যা বেশি। মার্কিন সরকারি পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।
-
কোভিড-১৯: বিশ্বব্যাপী আক্রান্ত ৩১ লাখ ৫৪ হাজার, মৃত প্রায় ২ লাখ ১৯ হাজার
এপ্রিল ২৯, ২০২০ ০৭:৫৩২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা প্রায় দুই লাখ ১৮ হাজারে পৌঁছেছে। এছাড়া ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে প্রায় ৩১ লাখ ৫৪ হাজারের বেশি মানুষের শরীরে। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ লাখ ৬৫ হাজার মানুষ।
-
মার্কিন বন্দিশিবিরের অমানবিক পরিস্থিতিতে উদ্বেগ জানাল ইরান
এপ্রিল ২৯, ২০২০ ০১:০২মার্কিন বন্দিশিবিরে অমানবিক পরিস্থিতিতে অভিবাসীদের আটকে রাখার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে ইরান। আমেরিকায় যখন প্রাণঘাতী করোনাভাইরাস ভয়াবহ আকারে জনজীবনকে বিপর্যস্ত করে ফেলেছে তখন সেখানকার বন্দিশিবিরগুলোর অমানবিক পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করল তেহরান।
-
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩০ লাখের বেশি মানুষ
এপ্রিল ২৮, ২০২০ ১৩:৪৪বিশ্বব্যাপী ভয়াবহ করোনাভাইরাসের মহামারীতে এ পর্যন্ত ৩০ লাখ ৮১ হাজার ৫৬৫ জন সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন দুই লাখ ১২ হাজার ৩৩৭ জন। আক্রান্ত মানুষের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন নয় লাখ ৩১ হাজার ৯৪৬ জন।
-
ইরানে পবিত্র মাজারে চিকিৎসা-পণ্যের কারখানা: কাজের অবকাশে কোরআন পাঠ এবং দোয়া
এপ্রিল ২৮, ২০২০ ১১:৪২করোনাভাইরাস মোকাবেলায় সর্বাত্মক লড়াইয়ে চালিয়ে যাচ্ছে ইরান। আর এরই অংশ হিসেবে খুজেস্তান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির মুখোস(মাস্ক) এবং চিকিৎসা-পণ্য উৎপাদনের কারখানা বসানো হয়েছে আওয়াজের হজরত আলি ইবনে মাহজিয়ারের পবিত্র মাজারে। ইরানের ওয়াকফহ এবং দাতব্য অধিদপ্তরের সংস্কৃতি ও সামাজিক বিষয়ক উপমন্ত্রী হোজ্জাতুল ইসলাম ফয়েজ ফয়েজির সহায়তায় এ কারখানা স্থাপন করা হয়।
-
বাংলাদেশে একদিনে সর্বোচ্চ ৫৪৯ জনের দেহে করোনা শনাক্ত, মৃত্যু ৩
এপ্রিল ২৮, ২০২০ ১১:১৮বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা এখন ছয় হাজার ৪৬২ জন। এছাড়া, গত একদিনে মারা গেছে তিনজন। এখন পর্যন্ত বাংলাদেশে ১৫৫ জন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
-
বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা প্রায় ২ লাখ ১২ হাজার, সুস্থ সোয়া ৯ লাখ
এপ্রিল ২৭, ২০২০ ২১:০২২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা প্রায় দুই লাখ ১২ হাজারের পৌঁছেছে। এছাড়া ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে ৩০ লাখ ৭৫ হাজারের বেশি মানুষের শরীরে। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ লাখ ২৫ হাজার মানুষ।
-
বিশ্বব্যাপী করোনাভাইরাসে মারা গেছে ২ লাখ ৮ হাজার; আক্রান্ত ৩০ লাখ
এপ্রিল ২৭, ২০২০ ১৭:১৪বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে এ পর্যন্ত দুই লাখ সাত হাজার ৯৬৮ জন মারা গেছে। এছাড়া, আক্রান্ত হয়েছে ৩০ লাখ ১৬ হাজার ৪৩৬ জন। এ পর্যন্ত আট লাখ ২৮ হাজার ৫৫১ জন রোগী সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।