-
ইরানে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা ৫৩ শতাংশ কমেছে: স্বাস্থ্যমন্ত্রী
এপ্রিল ২৩, ২০২০ ০১:২৭ইরানে দৈনিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা ৫৩ শতাংশ কমেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও চিকিৎসামন্ত্রী সাঈদ নামাকি। তিনি গতকাল (বৃহস্পতিবার) বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও’র প্রধান টেডরোস অ্যাধনমের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এক বৈঠকে একথা জানান।
-
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়াল, একদিনে মৃত্যু ৫৯
এপ্রিল ২২, ২০২০ ১৯:৩৭ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ৪৭১। এ পর্যন্ত মোট ৬৫২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ৩ হাজার ৯৬০ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় ৫৯ জনের মৃত্যু হয়েছে। নয়া সংক্রমণ ঘটেছে ১ হাজার ৪৮৬টি। আজ (বুধবার) সন্ধ্যা ৫ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সূত্রে ওই তথ্য জানা গেছে।
-
বেড়েই চলেছে বিশ্বব্যাপী করোনার বিপর্যয়
এপ্রিল ২২, ২০২০ ১৬:৩৮প্রাণঘাতী করোনাভাইরাসের আঘাতে বিশ্বব্যাপী এ পর্যন্ত ২৬ লাখ ৮ হাজার ৬৩৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৮২ হাজার ১১৮ জন। করোনায় অসুস্থ হওয়ার পর এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন সাত লাখ ১৪ হাজার ৮৪ জন।
-
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থ প্রদান স্থগিত করা ট্রাম্পের বলদর্পী মানসিকতার পরিচয়: চীন
এপ্রিল ২২, ২০২০ ১৩:৩৭চীন বলেছে, করোনাভাইরাস ইস্যুতে এক ধরনের অযৌক্তিক বিতর্ক সৃষ্টি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচে তহবিল বন্ধ করে দেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা তার বলদর্পী মানসিকতার বহিঃপ্রকাশ।
-
করোনা মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের ভূমিকার প্রশংসা করলেন প্রেসিডেন্ট রুহানি
এপ্রিল ২২, ২০২০ ১৩:০৪প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা যে ভূমিকা রেখেছেন তার প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
-
সৌদি আরবে করোনাভাইরাসে মৃতদের এক-তৃতীয়াংশই বাংলাদেশি!
এপ্রিল ২২, ২০২০ ০৭:৪৭সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও এক হাজার ১৪১ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে ১২ হাজার ৭৭২ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হলেন। এরমধ্যে মারা গেছেন ১১৪ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী- সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জেদ্দা, মক্কা ও মদিনায়।
-
বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৫৮ হাজার, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল
এপ্রিল ২২, ২০২০ ০৬:৩৮বিশ্ব মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২৭৩ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭৭ হাজার ৬৭০ জনে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৭ হাজার ১৮২ জন। এর ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ লাখ ৫৭ হাজার ৬৮৪ জনে। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৬ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন (৮০ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন।
-
দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ পুতিন ও রুহানির
এপ্রিল ২২, ২০২০ ০২:৩০ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টরা দ্বিপক্ষীয় সহযোগিতা আরো শক্তিশালী করার পাশাপাশি দু’দেশের মধ্যে স্বাক্ষরিত সবগুলো চুক্তি বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন। দুই প্রেসিডেন্ট মঙ্গলবার এক টেলিফোন সংলাপে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার এ আগ্রহ প্রকাশ করেন।
-
আমেরিকার বিদ্বেষী আচরণ রুখে দিন: বিশ্ব নেতাদের প্রতি রুহানির আহ্বান
এপ্রিল ২২, ২০২০ ০২:০৪করোনাভাইরাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার পাশাপাশি আমেরিকার বিদ্বেষী পদক্ষেপ রুখে দেয়ার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি মঙ্গলবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে এক টেলিফোনালাপে ওই আহ্বান জানান।
-
হু’র বিরুদ্ধে মার্কিন অভিযোগ সম্পর্কে ওয়াশিংটন পোস্টের বক্তব্য
এপ্রিল ২২, ২০২০ ০১:৪৪করোনাভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও’র বিরুদ্ধে আমেরিকার অভিযোগকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।