• ইরানে করোনা আক্রান্ত রোগীদের সুস্থ হয়ে ওঠার গতি বেড়েছে: মন্ত্রণালয়

    ইরানে করোনা আক্রান্ত রোগীদের সুস্থ হয়ে ওঠার গতি বেড়েছে: মন্ত্রণালয়

    এপ্রিল ১১, ২০২০ ০২:১২

    ইরানে করোনা আক্রান্ত রোগীদের সুস্থ হয়ে ওঠার গতি বেড়েছে এবং এ পর্যন্ত ৩৫ হাজার ৪৬৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর এ তথ্য জানিয়েছেন।

  • ইয়েমেনে ধরা পড়েছে করোনাভাইরাস

    ইয়েমেনে ধরা পড়েছে করোনাভাইরাস

    এপ্রিল ১০, ২০২০ ১৮:০৫

    যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে প্রথমবারের মতো করোনাভাইরাসের রোগী ধরা পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় হাজরামাউত প্রদেশে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এলাকাটি সৌদি প্রভাবিত গেরিলা গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।

  • বাংলাদেশে করোনার ছোবল: বিপাকে সবজি ও মৎস্যচাষীরা

    বাংলাদেশে করোনার ছোবল: বিপাকে সবজি ও মৎস্যচাষীরা

    এপ্রিল ১০, ২০২০ ১৪:৪৯

    করোনা কবলিত বাংলাদেশে চলছে পরিবহন ও যোগাযোগ নিষেধাজ্ঞা, সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে চলছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কেনা-বেচা। বাজার-ঘাট খোলা রাখা হচ্ছে সীমিত সময়ের জন্য।  ফলে দ্রুত পচনশীল শাক-সবজি আর মাছের বাজারে পড়েছে এর বিরূপ প্রভাব।

  • পাঞ্জাবে লকডাউনের মেয়াদ বাড়ল, আগস্টে মহামারী বৃদ্ধির আশঙ্কা মুখ্যমন্ত্রীর

    পাঞ্জাবে লকডাউনের মেয়াদ বাড়ল, আগস্টে মহামারী বৃদ্ধির আশঙ্কা মুখ্যমন্ত্রীর

    এপ্রিল ১০, ২০২০ ১৪:৩১

    ভারতের পাঞ্জাবে করোনাভাইরাসের মোকাবিলায় সেখানে আগামী ১ মে পর্যন্ত লকডাউন পরিস্থিতি বাড়ানোর ঘোষণা করা হয়েছে। আজ (শুক্রবার) রাজ্য সরকারের পক্ষ থেকে ওই ঘোষণা দেওয়া হয়েছে। পাঞ্জাবে এ পর্যন্ত ১৩২ টি সংক্রমণের ঘটনা ঘটেছে এবং ১১ জন মারা গেছেন।

  • ‘করোনার মধ্যে ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের নিয়ে চিন্তিত ইরান’

    ‘করোনার মধ্যে ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের নিয়ে চিন্তিত ইরান’

    এপ্রিল ১০, ২০২০ ১৪:০৬

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান ইবরাহিম রাইসি বলেছেন, করোনাভাইরাসের ভেতরে ইহুদিবাদী ইসরাইলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের নিয়ে বিশেষভাবে চিন্তিত তেহরান। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে টেলিফোন সংলাপে ইরানের এ উদ্বেগের কথা জানিয়েছেন ইবরাহিম রাইসি।

  • করোনা নিয়ে বড় সমস্যায় পড়তে চলেছে আমেরিকা: হুঁশিয়ারি দিলেন বিল গেটস

    করোনা নিয়ে বড় সমস্যায় পড়তে চলেছে আমেরিকা: হুঁশিয়ারি দিলেন বিল গেটস

    এপ্রিল ১০, ২০২০ ১২:৫৩

    মার্কিন ধনকুবের এবং মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ব্যাপক ভাবে করোনাভাইরাসের পরীক্ষা চালানোর ব্যবস্থা না বড় সমস্যায় পড়বে আমেরিকা।

  • করোনাবিরোধী লড়াইয়ে সার্ক তহবিলে ৩০ লাখ ডলার দেবে পাকিস্তান

    করোনাবিরোধী লড়াইয়ে সার্ক তহবিলে ৩০ লাখ ডলার দেবে পাকিস্তান

    এপ্রিল ১০, ২০২০ ১১:৪৭

    দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের কোভিড-১৯ জরুরি তহবিলে ৩০ লাখ ডলার দেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ তহবিল গঠনের প্রস্তাব দিয়েছিলেন।

  • করোনাভাইরাস: বাংলাদেশে একদিনে মৃত্যু ৬, নতুন শনাক্ত ৯৪

    করোনাভাইরাস: বাংলাদেশে একদিনে মৃত্যু ৬, নতুন শনাক্ত ৯৪

    এপ্রিল ১০, ২০২০ ১০:৫১

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৬ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ জনে। এছাড়া সারা দেশে ১১৮৪ জনের নমুনা পরীক্ষা করে আরও ৯৪ জনের মধ্যে ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪২৪ জন।

  • সরকারি রিলিফের ত্রাণ চলে যাচ্ছে নেতা-কর্মীদের বাড়িতে: রিজভীর অভিযোগ

    সরকারি রিলিফের ত্রাণ চলে যাচ্ছে নেতা-কর্মীদের বাড়িতে: রিজভীর অভিযোগ

    এপ্রিল ১০, ২০২০ ১০:৩০

    করোনাভাইরাসের মহামারীর কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষদের জন্য দেওয়া সরকারের ত্রাণ ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বাড়িতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

  • করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এক লাখের কাছাকাছি পৌঁছেছে

    করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এক লাখের কাছাকাছি পৌঁছেছে

    এপ্রিল ১০, ২০২০ ০৩:৪০

    প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৯৫ হাজার ৭১৬ জন  জন মারা গেছে। এছাড়া, সারা বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৩,৬৪৮ জন। আর এ পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন তিন লাখ ৫৬ হাজার ৪৪০ জন। আক্রান্তদের মধ্যে ৪৯ হাজার ১০৭ জনের অবস্থা জটিল।