-
ট্রাম্পের উদাসীনতার মূল্য জীবন দিয়ে পরিশোধ করছে মার্কিন জনগণ: পেলোসি
মার্চ ৩০, ২০২০ ০২:২৯মাকিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, আমেরিকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টিকে অস্বীকার করার চেষ্টা করেছেন এবং তার এই উদাসীনতার কারণে ব্যাপক হারে মানুষ করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন।
-
আমেরিকা এবার স্বাস্থ্য সন্ত্রাস শুরু করেছে: ইরান
মার্চ ৩০, ২০২০ ০১:৪৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা তার দেশের বিরুদ্ধে নজিরবিহীন ও সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তিনি বেআইনি ও অনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
ইতালিতে করোনার প্রাদুর্ভাব ও প্রতিকার নিয়ে বিশেষ সাক্ষাৎকার
মার্চ ২৯, ২০২০ ১৭:০০ইতালিতে বর্তমানে একটা ভূতুড়ে পরিবেশ বিরাজ করছে। অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউই বাইরে বের হচ্ছে না। সরকার প্রথম দিকে করোনা নিয়ে ততোটা গুরুত্ব না দিলেও বর্তমানে কঠোর অবস্থানে গ্রহণ করেছ বলে রেডিও তেহরানকে জানালেন ইতালী প্রবাসী সাংবাদিক জাকির হোসেন সুমন। তিনি আরও জানান, বর্তমান লকডাউন পরিস্থিতিতে ইতালিতে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের অবস্থা অত্যন্ত করুণ।সাক্ষাৎকারটি গ্রহণ ও উপস্থাপনা করেছন গাজী আবদুর রশীদ। পুরো সাক্ষাৎকারটি তুলে ধরা হলো।
-
করোনা মোকাবিলায় ইতালিতে লকডাউন: করুণ অবস্থায় অবৈধ বাংলাদেশিরা
মার্চ ২৯, ২০২০ ১৬:৫৮ইতালিতে বর্তমানে একটা ভূতুড়ে পরিবেশ বিরাজ করছে। অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউই বাইরে বের হচ্ছে না। সরকার প্রথম দিকে করোনা নিয়ে ততোটা গুরুত্ব না দিলেও বর্তমানে কঠোর অবস্থানে গ্রহণ করেছ বলে রেডিও তেহরানকে জানালেন ইতালী প্রবাসী সাংবাদিক জাকির হোসেন সুমন। তিনি আরও জানান, বর্তমান লকডাউন পরিস্থিতিতে ইতালিতে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের অবস্থা অত্যন্ত করুণ।
-
কাতারে প্রথম করোনাভাইরাস রোগীর মৃত্যু; লকডাউনের মেয়াদ বাড়াল সৌদি এবং আমিরাত
মার্চ ২৯, ২০২০ ১২:২২কাতারে মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে। সৌদি আরব বিশ্বের বিভিন্ন দেশে বিমান চলাচল স্থগিত এবং সংযুক্ত আরব আমিরাত রাতে তার নাগরিকদের চলাচলের ওপর কারফিউ জারির মেয়াদ আরো বাড়িয়েছে।
-
ইতালিতে করোনার তাণ্ডব: মৃত্যু ১০ হাজার ছাড়িয়ে
মার্চ ২৯, ২০২০ ০৯:১৮প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে মৃত্যর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। গতকালের (শনিবার) তথ্য অনুযায়ী, দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে ৮৮৯ জন মারা গেছেন। এর আগে দেশটিতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক ৯৭৯ জনের প্রাণহানি ঘটে।
-
করোনা রোগী বাড়লে কি আমরা খুশি হই: প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীর
মার্চ ২৯, ২০২০ ০৯:১৮বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত সন্দেহে ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং নেগেটিভ ফল পাওয়া গেছে।’ তিনি আরও জানান ‘দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৮ অপরিবর্তিত রয়েছে। এ পর্যন্ত করোনা আক্রান্ত মোট ১৫ জন সুস্থ হয়েছেন।’
-
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১০০০, সুস্থ ৮০, তিহার জেল থেকে বন্দি মুক্তি
মার্চ ২৯, ২০২০ ০৭:৪৫ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ১৮ জন। আজ (রোববার) সকালে এবিপিলাইভ ডটকম ও ‘আজতক’ টিভি চ্যানেলের ওয়েবসাইটে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১০২৯ এবং ১০০৫ বলে জানানো হয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় প্রতিমুহূর্তে অবশ্য পরিসংখ্যান পরিবর্তন হচ্ছে। আক্রান্তদের মধ্যে কমপক্ষে ৮০ জন সুস্থ হয়েছেন।
-
বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ লাখ ছাড়াল; মৃত্যু ৩০, ৮৮০ জনের
মার্চ ২৯, ২০২০ ০৬:১৬বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যা ছয় লাখ ৬৩ হাজার ৭৪৮ জনে পৌঁছেছে। করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ হাজার ৮৮০ জনের। এ ছাড়া, এই রোগে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন এক লাখ ৪২ হাজার ১৮৪ ব্যক্তি।
-
ইরানে করোনাভাইরাস আক্রান্ত ১১ হাজার ৬৭৯ ব্যক্তি সুস্থ হয়েছেন
মার্চ ২৯, ২০২০ ০৫:১২ইরানে এখন পর্যন্ত ১১ হাজার ৬৭৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের গণযোগাযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর এ তথ্য জানিয়েছেন।