-
চীনে আবার ৭৮ জন করোনাভাইরাস রোগী শনাক্ত; ২য় দফা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা
মার্চ ২৪, ২০২০ ১৪:০৭চীনে আবার নতুন করে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দেশটিতে আজ (মঙ্গলবার) ৭৮ ব্যক্তিকে করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত করার পর এই আশংকা দেখা দিল।
-
১৪৮ কোটি ডলারের তৈরি পোশাকের ক্রয়াদেশ বাতিল, ‘অমানবিক’ বলল বিজিএমইএ
মার্চ ২৪, ২০২০ ১৪:০১বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের প্রকোপে ইউরোপ ও আমেরিকাজুড়ে পোশাকের আউটলেটগুলো বন্ধ হওয়ার কারণে বিদেশি ক্রেতারা বাংলাদেশে অন্তত ১৪৮ কোটি ডলারের তৈরি পোশাকের ক্রয়াদেশ বাতিল করেছে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এ তথ্য জানিয়েছে।
-
বাংলাদেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬, আইসোলেশনে ৪০
মার্চ ২৪, ২০২০ ১২:৫৯করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট চার জন মারা গেল। নতুন করে ছয় জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া, করোনা সন্দেহে শনাক্তদের মধ্যে ৪০ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়োরেন্টিনে রয়েছেন ৪৬ জন।
-
করোনার সংক্রমণ সক্ষমতা বাড়ছে, তবে ক্ষতির ক্ষমতা কমছে!
মার্চ ২৪, ২০২০ ১১:০০আইসল্যান্ডে করোনা ভাইরাসের ৪০ দফা মিউটেশন বা পরিব্যক্তি ঘটেছে বলে এক গবেষণায় দেখা গেছে। আইসল্যান্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং বেসরকারি জেনেটিকস কোম্পানি ডিকোড জেনেটিকস ৯,৭৬৮ আইল্যান্ডবাসীর ওপর পরীক্ষা করে এটি জানতে পেরেছে। এ পরীক্ষায় ধরা পড়েছে যে, কেবলমাত্র এই দ্বীপদেশটিতেই করোনাভাইরাসের ৪০ দফা মিউটেশন বা পরিব্যপ্তি ঘটেছে।
-
করোনা বিরোধী লড়াইয়ে ইরানের সহায়তায় এগিয়ে আসুন: ইইউ
মার্চ ২৪, ২০২০ ০৯:১৬করোনাভাইরাস কোভিড-১৯ বিরোধী লড়াইয়ে ইরানের সহায়তায় এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
-
২৬ মার্চ থেকে বাংলাদেশে গণপরিবহন লকডাউন, বন্ধ হচ্ছে নৌযান ও ট্রেন
মার্চ ২৪, ২০২০ ০৯:১৪করোনা পরিস্থিতি মোকাবিলায় সারা বাংলাদেশে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত গণপরিবহন লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ (মঙ্গলবার) মন্ত্রণালয় থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক ভিডিও বার্তায় এ কথা জানান।
-
‘মানুষ হত্যার জন্য আমাদের বোমা আছে কিন্তু মানুষ বাঁচানোর জন্য মাস্ক নেই’
মার্চ ২৪, ২০২০ ০৬:০৩আমেরিকার একটি নিউজ ওয়েব পোর্টাল লিখেছে, অন্য দেশে হামলা চালানোর জন্য আমাদের দেশের সরকারের কাছে নানা ধরনের বোমা আছে কিন্তু নিজের জনগণকে রক্ষা করার জন্য তার কাছে পর্যাপ্ত মাস্ক নেই।
-
দ্বিতীয় করোনা রোগী শনাক্তের পরই লকডাউনে গোটা নেপাল
মার্চ ২৪, ২০২০ ০৫:৫২নেপালে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি শনাক্ত হওয়ার পর দেশজুড়ে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল ৬টা থেকে শুরু হয়ে আগামী ৩১ মার্চ সকাল ৬টা পর্যন্ত লকডাউন থাকবে গোটা নেপালে। এসময় জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হতে নিষেধ করা হয়েছে।
-
‘শতাব্দীর সবচেয়ে ভয়ংকর ঝুঁকির সম্মুখীন ব্রিটেন’, ৩ সপ্তাহের লকডাউন ঘোষণা
মার্চ ২৪, ২০২০ ০৫:২০প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ব্রিটেনে তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৮ টায় লন্ডনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন।
-
করোনার বিরুদ্ধে লড়াইয়ে জাতিগুলোর সর্বমুখী সহযোগিতা প্রয়োজন: রুহানি
মার্চ ২৪, ২০২০ ০৪:৩৬বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বের সব দেশ ও জাতির মধ্যে নিবিড় সহযোগিতার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি সোমবার তিউনিশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট কায়েস সাঈদের সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।