-
করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়নি: দীপু মনি
মার্চ ১১, ২০২০ ১৪:১০বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে এখনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কোনো মহল থেকে এ বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
-
করোনা রোগী শনাক্তের জন্য নিজস্ব প্রযুক্তির স্ক্যানার ক্যামেরা তৈরি করল ইরান
মার্চ ১১, ২০২০ ১৩:৫৬ইসলামি প্রজাতন্ত্র ইরান আজ (বুধবার) নিজস্ব প্রযুক্তিতে তৈরি থার্মাল ইমেজ ডিটেকশন স্ক্যানার ক্যামেরা জনসমক্ষে প্রদর্শন করেছে। এটি করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তকরণে কাজে আসবে।
-
করোনায় মৃত্যু ৪২০০, ব্রিটিশ প্রতিমন্ত্রী কোয়ারেন্টাইনে, নিউ ইয়র্কে সেনা মোতায়েন
মার্চ ১১, ২০২০ ০৮:৫০চীনে কোভিড-১৯ বা করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমতে থাকলেও বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বিশ্বের ১১১টি দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ রোগে এ পর্যন্ত ৪ হাজার দুইশ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। গতকাল (মঙ্গলবার) পর্যন্ত এ রোগে আক্রান্তের সংখ্যা মোট ১ লাখ ১৬ হাজার।
-
করোনাভাইরাস সনাক্তকরণে ইরানকে ৫০ হাজার কিট দিল রাশিয়া
মার্চ ১০, ২০২০ ১৭:২৮করোনাভাইরাস শনাক্ত করতে ইরানকে ৫০ হাজার কিট দিয়েছে রাশিয়া। কারো শরীরে করোনাভাইরাসের উপস্থিতি আছে কিনা তা নিশ্চিত হতে স্বাস্থ্য পরীক্ষার এই উপকরণ প্রয়োজন হয়। চীনের উহান শহর থেকে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবেলায় ইরান যখন জোর প্রচেষ্টা চালাচ্ছে তখন এ রাশিয়া এসব কিট পাঠালো।
-
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬, কেরালায় প্রেক্ষাগৃহ বন্ধ ঘোষণা
মার্চ ১০, ২০২০ ১৬:২৮ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬ জনে পৌঁছেছে। কার্যত দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ। ওই ঘটনাকে কেন্দ্র করে কেরালার সমস্ত প্রেক্ষাগৃহ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোচিতে বিভিন্ন মালায়ালাম সিনেমা সংস্থার বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
-
করোনা রোগীদের সেবায় প্রাণ হারানো ডাক্তার ও নার্সরা শহীদ: ইরানের সর্বোচ্চ নেতা
মার্চ ১০, ২০২০ ১৬:০৫ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে মেডিক্যাল টিমের যেসব সদস্য মারা গেছেন তারা শহীদ হিসেবে গণ্য হবেন। আজ (মঙ্গলবার) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি এক চিঠিতে এ কথা জানিয়েছেন।
-
বাংলাদেশে ১২৭ জনের নমুনা পরীক্ষা, করোনা নিয়ে চলছে দোষারোপের রাজনীতি
মার্চ ১০, ২০২০ ১৫:৫৪বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হবার পর বয়স্ক ও বিদেশ ফেরতদের প্রয়োজন না হলে বাসা থেকে বের না হবার পরামর্শ দেয়া হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)-এর নিয়মিত ব্রিফিংয়ে আজ সংস্থার পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ পরামর্শ দেন।
-
ইরানে করোনাভাইরাস পরিস্থিতি: ২ হাজার ৭৩১ জন সুস্থ হয়েছেন
মার্চ ১০, ২০২০ ১৫:৩২ইরানে করোনাভাইরাসে আক্রান্ত দুই হাজার ৭৩১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রণালয়।
-
অবশেষে শি'র উহান সফর: করোনাভাইরাসের মহামারি অবসানের ইঙ্গিত!
মার্চ ১০, ২০২০ ১৩:৪৫বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া মারণঘাতী করোনাভাইরাসের মূলকেন্দ্র চীনের উহান শহর পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। শি এমন সময় উহান গেলেন যখন সেখানে করোনাভাইরাসে আ্ক্রান্ত এবং মারা যাওয়ার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। একইসঙ্গে শি’র সফর এমন ইঙ্গিত দিচ্ছে যে চীনে হয়তো করোনাভাইরাসের মহামারি অবসান হতে চলেছে।
-
বাংলাদেশে ৭ জনের নমুনা পরীক্ষা: কোয়ারান্টাইনে ৪, আইসোলেশনে ৮
মার্চ ১০, ২০২০ ১২:২১বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত সন্দেহে সাতজনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে কারো শরীরে ভাইরাসটি শনাক্ত করা যায়নি। এই মুহূর্তে চার জনকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। আর পর্যবেক্ষণের জন্য আটজনকে রাখা হয়েছে আইসোলেশনে।