-
বাংলাদেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, আক্রান্ত ২৯৪৯, পরীক্ষা ১৩৪৮৮
জুলাই ১০, ২০২০ ১১:১৪বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আজ (শুক্রবার) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ২৭৫ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৯৪৯ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৭৮ হাজার ৪৪৩ জনে।
-
সুস্থতার হার বাড়লেও ভারতে একদিনে রেকর্ডসংখ্যক করোনা আক্রান্ত
জুলাই ১০, ২০২০ ১০:৩৭ভারতে একদিনে রেকর্ডসংখ্যক ২৬ হাজার ৫০৫ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৪৭৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।
-
বাংলাদেশে করোনায় গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৩,৩৬০, মৃত ৪১
জুলাই ০৯, ২০২০ ১১:২৬বাংলাদেশে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটির সংক্রমণে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২ হাজার ২৩৮ জনে। এছাড়া একই সময়ে নতুন করে ৩ হাজার ৩৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হলেন।
-
মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে ৫,৭১৩ মৃত ৭১
জুলাই ০৯, ২০২০ ১১:০৬ভারতের মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত দু’জন কর্মকর্তাসহ ৭১ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্র পুলিশে আক্রান্ত পুলিশের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৭১৩। এ পর্যন্ত ৪ হাজার ৫৩১ জন পুলিশ কর্মী সুস্থ হয়েছে। বর্তমানে ১ হাজার ১১৩ জন পুলিশ কর্মীর চিকিৎসা চলছে।
-
বাংলাদেশে করোনা নিয়ে রিজেন্ট ও জেকেজির প্রতারণা এবং র্যাবের বক্তব্য
জুলাই ০৮, ২০২০ ১৫:২৪করোনা টেস্ট না করেই ভুয়া প্রতিবেদন তৈরি, কোভিট রোগীরদের থেকে বিপুল অর্থ আদায়সহ নানা অভিযোগের মামলায় ঢাকার বেসরকারি রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপকসহ ৮ আসামির ৭ জনকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম আদালত। বুধবার (৮ জুলাই) দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এই রিমান্ড মঞ্জুর করেন।
-
সত্য গোপন রেখে বিদেশে গিয়ে করোনা শনাক্তে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে: কাদের
জুলাই ০৮, ২০২০ ১১:৫৪আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন মহামারি করোনাভাইরাসে সংক্রমণের তথ্য গোপন রাখায় বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
-
পাপুল কুয়েতের নাগরিক হলে তার এমপি পদ বাতিল হবে: প্রধানমন্ত্রী
জুলাই ০৮, ২০২০ ১১:৩৮কুয়েতে আটক বাংলাদেশর আলোচিত সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল কুয়েতের নাগরিক হলে তার এমপি পদ বাতিল হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সদস্য পাপুলের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
-
বাংলাদেশে করোনায় আরো ৪৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩,৪৮৯
জুলাই ০৮, ২০২০ ১১:১৭বাংলাদেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ১৯৭ জনে।
-
ভারতে ৭ লাখ ৪২ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত, মৃত ২০,৬৪২
জুলাই ০৮, ২০২০ ০৮:১৫ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ লাখ ৪২ হাজার ৪১৭ জনে পৌঁছেছে এবং এ পর্যন্ত মোট ২০ হাজার ৬৪২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ (বুধবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।
-
বাংলাদেশে করোনায় আরও ৫৫ জনের মৃত্যু, আক্রান্ত ২১৫১, সুস্থ ১৯৫৩
জুলাই ০৭, ২০২০ ১০:৩৩বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ১৫১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৮ হাজার ৬৪৫ জনে।