-
প্রথম রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
জুন ১৮, ২০১৯ ০১:১৩চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী বৃহস্পতিবার দু’দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া যাচ্ছেন। সফরে তিনি কোরীয় উপদ্বীপে বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে কথা বলবেন। গত ১৪ বছরের মধ্যে এই প্রথম কোনো চীনা প্রেসিডেন্ট উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন।
-
উত্তর কোরিয়ার নেতার সৎ ভাই সিআইএ’র এজেন্ট ছিলেন: রিপোর্ট
জুন ১১, ২০১৯ ০২:২৪উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের প্রয়াত সৎভাই কিম জং-ন্যাম মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র এজেন্ট ছিলেন বলে জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। ২০১৭ সালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর বিমানবন্দরে মুখমণ্ডলে বিষাক্ত দ্রব্য প্রয়োগ করে কিম জং-ন্যামকে হত্যা করা হয়।
-
শীর্ষস্থানীয় ৫ কূটনীতিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে উত্তর কোরিয়া
জুন ০১, ২০১৯ ০১:১৩উত্তর কোরিয়া আমেরিকায় নিযুক্ত নিজের পরমাণু প্রতিনিধিসহ পাঁচ কূটনীতিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে খবর পাওয়া গেছে। গত ফেব্রুয়ারি মাসে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ার দায়ে এসব কূটনীতিককে হত্যা করা হয়েছে।
-
কিমের ছোট অস্ত্রে আমি বিরক্ত নই: ট্রাম্প
মে ২৬, ২০১৯ ১৩:০২মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ছোটখাটো বিষয় বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যে ছোট অস্ত্র পরীক্ষা করেছেন তাতে তিনি বিরক্ত নন।
-
হামলার মহড়া চালাল উ কোরিয়া: পরীক্ষা করল নানা ক্ষেপণাস্ত্রের
মে ০৫, ২০১৯ ০৪:৪৮উত্তর কোরিয়া ‘হামলার মহড়া’ চালিয়েছে এবং এতে নানা ধরণের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের নজরদারিতে এ মহড়া চালানো হয়েছে বলে দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ আজ(রোববার) জানিয়েছে।
-
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও ‘নির্বোধ এবং বিপজ্জনক’: উত্তর কোরিয়া
মে ০২, ২০১৯ ০১:৫৭উত্তর কোরিয়ার উপ পরাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’কে ‘নির্বোধ ও বিপজ্জনক’ ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। একইসঙ্গে তিনি পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপের নীতিতে পরিবর্তন না আনলে যেকোনো ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’র জন্য ওয়াশিংটনকে দায়ী থাকতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
-
শান্তি প্রতিষ্ঠা 'পুরোপুরি' ওয়াশিংটনের ওপর নির্ভর করছে: কিম
এপ্রিল ২৬, ২০১৯ ০৬:৫১উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছেন, চলতি বছরের গোড়ার দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার শীর্ষ বৈঠকে আমেরিকা বিশ্বাস ভঙ্গ করেছে। তিনি আরো বলেছেন, কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি ‘পুরোপুরি’ ওয়াশিংটনের ওপর নির্ভর করছে।
-
বৈঠক করলেন পুতিন ও কিম; আরও ঘনিষ্ঠ হবে দু'দেশের সম্পর্ক
এপ্রিল ২৫, ২০১৯ ১৪:৩৯রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রতিশ্রুতি দিয়েছেন। রাশিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর নগরী ভ্লাদিভস্তকের কাছাকাছি প্রশান্ত মহাসাগরের রাস্কি দ্বীপে এই প্রথম দুই নেতা বৈঠক করেছেন।
-
রাশিয়া পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা; বৈঠক হবে পুতিনের সঙ্গে
এপ্রিল ২৪, ২০১৯ ০৫:৩৬রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে সেদেশে গেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ব্যক্তিগত ট্রেনে করে তিনি সেখানে যান। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা এ খবর দিয়েছে। এই প্রথম পুতিনের সঙ্গে বৈঠক বসতে যাচ্ছেন কিম।
-
কিমের নজরদারিতে চালানো হলো কৌলশগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা
এপ্রিল ১৮, ২০১৯ ০৪:৩৯উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নজরদারিতে দেশটিতে একটি কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। এ খবর দিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএক।