• প্রেসিডেন্ট প্রাসাদ তালেবানের নিয়ন্ত্রণে; কাবুলে রাত্রিকালীন কারফিউ জারি

    প্রেসিডেন্ট প্রাসাদ তালেবানের নিয়ন্ত্রণে; কাবুলে রাত্রিকালীন কারফিউ জারি

    আগস্ট ১৬, ২০২১ ০১:১৭

    আফগানিস্তানের রাজধানী কাবুলের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে তালেবান। অনেকটা বিনা রক্তপাতেই তারা রোববার রাতে প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশ করেছে। কাতারভিত্তিক নিউজ চ্যানেল আলজাযিরায় রোববার রাতে সরাসরি প্রচারিত ভিডিওতে দেখা গেছে, কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদের অভ্যন্তরে দরবার হলে সশস্ত্র তালেবান সদস্যরা টহল দিচ্ছে।

  • কাবুলের প্রবেশদ্বারে অপেক্ষা করছে তালেবান

    কাবুলের প্রবেশদ্বারে অপেক্ষা করছে তালেবান

    আগস্ট ১৫, ২০২১ ১৪:৩৪

    আফগানিস্তানের রাজধানী কাবুল শহরের নিয়ন্ত্রণ নেয়ার জন্য তালেবান যোদ্ধারা সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, তারা কাবুলের চারপাশের প্রবেশদ্বারে অপেক্ষা করছে।

  • উত্তরাঞ্চলীয় কৌশলগত শহর মাজার শরিফের দখল নিয়েছে তালেবান

    উত্তরাঞ্চলীয় কৌশলগত শহর মাজার শরিফের দখল নিয়েছে তালেবান

    আগস্ট ১৫, ২০২১ ০১:২৭

    আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মাজার শরিফের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে তালেবান। গত কয়েকদিন ধরে আফগান সেনাবাহিনী শহরটি রক্ষার জন্য কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিল এবং দু’পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ চলছিল।শেষ পর্যন্ত গতকাল (শনিবার) বিকেলে তালেবানের হাতে শহরটির পতন হয়।

  • 'সেনাবাহিনী পুনর্গঠন করে তালেবানকে ঠেকানো এখন অগ্রাধিকার'

    'সেনাবাহিনী পুনর্গঠন করে তালেবানকে ঠেকানো এখন অগ্রাধিকার'

    আগস্ট ১৪, ২০২১ ১৫:২২

    আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, দেশের সামরিক বাহিনীকে পুনর্গঠিত করে তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রচেষ্টা এখন তার সরকারের কাছে অগ্রাধিকার পাচ্ছে। যখন তালেবান যোদ্ধারা দেশটির একের পর এক প্রদেশ দখল করে নিচ্ছে এবং রাজধানী কাবুলের অনেকটা দ্বারপ্রান্তে চলে এসেছে তখন প্রেসিডেন্ট গনি এ আশা করছেন।

  • ‘তালেবানের সঙ্গে গোপন আঁতাত ছিল গজনির গভর্নর দাউদের’

    ‘তালেবানের সঙ্গে গোপন আঁতাত ছিল গজনির গভর্নর দাউদের’

    আগস্ট ১৩, ২০২১ ০৬:০৮

    আফগানিস্তানের গজনি শহরের গভর্নর মোহাম্মাদ দাউদ লাগমান তালেবানের সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে শহরটির নিয়ন্ত্রণ তালেবানের হাতে ছেড়ে দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

  • পদত্যাগ করলেন আফগান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব

    পদত্যাগ করলেন আফগান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব

    আগস্ট ১৩, ২০২১ ০৫:৫৮

    আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব পদত্যাগ করেছেন। তালেবানের হামলায় যখন আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং তাদের হাতে একের পর এক শহরের পতন হচ্ছে তখন নিজের পদ থেকে সরে দাঁড়ালেন মুহিব।

  • মাজার শরিফের ইরানি কনস্যুলেট সাময়িকভাবে কাবুলে স্থানান্তর

    মাজার শরিফের ইরানি কনস্যুলেট সাময়িকভাবে কাবুলে স্থানান্তর

    আগস্ট ১৩, ২০২১ ০৩:৩০

    আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশের কেন্দ্রীয় শহর মাজার শরিফের ইরানি কনস্যুলেট সাময়িক বন্ধ ঘোষণা করে এর কার্যক্রম রাজধানী কাবুলে স্থানান্তর করা হয়েছে।

  • আফগান সেনাপ্রধান বরখাস্ত; নয়া সেনাপ্রধান জেনারেল আলীজাই

    আফগান সেনাপ্রধান বরখাস্ত; নয়া সেনাপ্রধান জেনারেল আলীজাই

    আগস্ট ১২, ২০২১ ০১:৫৮

    আফগানিস্তানের সেনাপ্রধান ওয়ালি মোহাম্মাদ আহমাদজাইকে বরখাস্ত করে জেনারেল হেবাতুল্লাহ আলীজাইকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। জেনারেল আলীজাই এতদিন আফগান বিশেষ বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। ওই পদে সেনাবাহিনীর ২১৫ নম্বর ডিভিশনের কমান্ডার সামি সাদাতকে নিয়োগ দেয়া হয়েছে।

  • ‘বাণিজ্যিক ফ্লাইটে অবিলম্বে আফগানিস্তান ত্যাগ করুন’

    ‘বাণিজ্যিক ফ্লাইটে অবিলম্বে আফগানিস্তান ত্যাগ করুন’

    আগস্ট ০৮, ২০২১ ০৬:৪৪

    আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি ‘শোচনীয়’ হয়ে পড়ায় আমেরিকা ও ব্রিটেন তাদের নাগরিকদের ‘অবিলম্বে’ দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে। কাবুলস্থ মার্কিন দূতাবাস বলেছে, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নাজুক হওয়ার কারণে তাদের কর্মী সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। কাজেই কাবুলের বাইরে থাকা মার্কিন নাগরিকদের সেবা প্রদান করা সম্ভব নাও হতে পারে।

  • আফগান প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে সমন্বিত হামলা; সব আক্রমণকারী ‘নিহত’

    আফগান প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে সমন্বিত হামলা; সব আক্রমণকারী ‘নিহত’

    আগস্ট ০৪, ২০২১ ০২:১৩

    আফগানিস্তানের রাজধানী কাবুলের শেরপুর এলাকায় সেদেশের প্রতিরক্ষামন্ত্রী ও কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে একযোগে চালানো হামলা প্রতিহত করা হয়েছে বলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় খবর দিয়েছে। এটি দাবি করেছে, মঙ্গলবার রাতের ওই ঘটনায় ‘সব হামলাকারীকে হত্যা’ করা হয়েছে।