• মার্কিন সাম্রাজ্যবাদের পতনের লক্ষণ আগের চেয়ে বেশি স্পষ্ট হয়েছে: ইরান

    মার্কিন সাম্রাজ্যবাদের পতনের লক্ষণ আগের চেয়ে বেশি স্পষ্ট হয়েছে: ইরান

    জুন ০২, ২০২০ ০১:২৮

    ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ‘বড় শয়তান’ আমেরিকার পতনের লক্ষণ আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট হয়েছে। পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে আমেরিকায় ছড়িয়ে পড়া ব্যাপক বিক্ষোভের কথা উল্লেখ করে এক টুইটার বার্তায় তিনি ওই মন্তব্য করেন।

  • বিশ্ববাসী নিপীড়িত মার্কিন নাগরিকদের কণ্ঠ শুনেছে: ইরান

    বিশ্ববাসী নিপীড়িত মার্কিন নাগরিকদের কণ্ঠ শুনেছে: ইরান

    জুন ০১, ২০২০ ১৪:০৯

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, সারা বিশ্ব আমেরিকার নিপীড়িত জনগণের করুণ আর্তনাদ শুনেছে। দেশটির জনগণ যে মার্কিন রাষ্ট্রীয় অবিচার, বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তাও বিশ্ববাসী দেখছে।  

  • আমেরিকার কৃষ্ণাঙ্গরা বহুকাল ধরে পুলিশি বর্বতার শিকার: ইলহান ওমর

    আমেরিকার কৃষ্ণাঙ্গরা বহুকাল ধরে পুলিশি বর্বতার শিকার: ইলহান ওমর

    জুন ০১, ২০২০ ০১:৫৭

    মার্কিন কংগ্রেসের মুসলিম নারী প্রতিনিধি ইলহান ওমর বলেছেন, আমেরিকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী বহুকাল ধরে পুলিশের নৃশংস ও পাশবিক অত্যাচারের শিকার হচ্ছেন। পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আমেরিকায় ছড়িয়ে পড়া বিক্ষোভের কথা উল্লেখ করে তিনি এ বক্তব্য দিয়েছেন।

  • মার্কিন সাম্রাজ্যবাদের মেরুদণ্ড ভেঙে যাওয়ার ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে: ইরান

    মার্কিন সাম্রাজ্যবাদের মেরুদণ্ড ভেঙে যাওয়ার ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে: ইরান

    জুন ০১, ২০২০ ০১:৩৪

    পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আমেরিকায় ছড়িয়ে পড়া বিক্ষোভকে দেশটির দাম্ভিকতার পতনের লক্ষণ বলে উল্লেখ করেছে ইরান। তেহরান বলেছে, মার্কিন সাম্রাজ্যবাদের মেরুদণ্ড ভেঙে যাওয়ার ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে।

  • জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের দৃশ্য আমার হৃদয় ভেঙে দিয়েছে: ওবামা

    জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের দৃশ্য আমার হৃদয় ভেঙে দিয়েছে: ওবামা

    মে ৩০, ২০২০ ০৮:৫৮

    মার্কিন শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড নির্মমভাবে খুন হওয়ার ঘটনায় মুখ খুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেছেন, “পুলিশের হাতে জর্জ ফ্লয়েডের নির্মম হত্যাকাণ্ড ২০২০ সালের আমেরিকায় ‘স্বাভাবিক’ বিষয় হতে পারে না। আমি ভিডিও দেখেছি। ওই দৃশ্য আমার হৃদয় ভেঙে দিয়েছে। আমাদের মনে রাখতে হবে, এখনো লাখ লাখ মানুষকে বর্ণের কারণে নিগৃহিত হতে হয়। আমেরিকাকে অবশ্যই ভালো হতে হবে।”

  • পুলিশি বর্বরতার বিরুদ্ধে উত্তাল আমেরিকার মিনেপোলিস, কারফিউ জারি

    পুলিশি বর্বরতার বিরুদ্ধে উত্তাল আমেরিকার মিনেপোলিস, কারফিউ জারি

    মে ৩০, ২০২০ ০৭:৪৬

    পুলিশ হেফাজতে আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেপোলিস শহরে জর্জ ফ্লয়েড নামে একজন কৃষ্ণাঙ্গ নাগরিক নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে মিনেপোলিস শহর। পরিস্থিতি সামাল দিতে মেয়র জ্যাকব ফ্রেই শহরে কারফিউ জারি করেছেন।

  • যুক্তরাষ্ট্রে ফ্লয়েডের পর আরও এক কৃষ্ণাঙ্গকে হত্যা: বিক্ষোভ চলছে, পরিস্থিতি থমথমে

    যুক্তরাষ্ট্রে ফ্লয়েডের পর আরও এক কৃষ্ণাঙ্গকে হত্যা: বিক্ষোভ চলছে, পরিস্থিতি থমথমে

    মে ২৯, ২০২০ ১০:৪৭

    মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ অন্যায়ভাবে কৃষ্ণাজ্ঞ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার পর থেকেই মিনেসোটা অঙ্গরাজ্যের মিনোপোলিস শহরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। এক কৃষ্ণাজ্ঞ নাগরিকের হত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় গতকাল মিনোপোলিসে গুলিতে আরও এক কৃষ্ণাজ্ঞ নিহত হওয়ায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বিক্ষোভকারীরা মার্কিন পতাকায় আগুন দিয়েছে।

  • করোনাভাইরাস: নিউ ইয়র্কে কৃষ্ণাঙ্গদের মৃত্যুহার সবচেয়ে বেশি

    করোনাভাইরাস: নিউ ইয়র্কে কৃষ্ণাঙ্গদের মৃত্যুহার সবচেয়ে বেশি

    এপ্রিল ১৯, ২০২০ ০২:৩৭

    আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কৃষ্ণাঙ্গরা অন্যদের তুলনায় বেশি মারা যাচ্ছেন বলে জানা গেছে। নিউ ইয়র্কের স্বাস্থ্য বিভাগ গতকাল জানিয়েছে, শহরটিতে স্বেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গরা দ্বিগুণ সংখ্যায় মারা যাচ্ছেন।

  • কৃষ্ণাঙ্গরা এত বোকা যে তাদের ভোট দেয়ার দরকার নেই: বলেছিলেন ট্রাম্প

    কৃষ্ণাঙ্গরা এত বোকা যে তাদের ভোট দেয়ার দরকার নেই: বলেছিলেন ট্রাম্প

    নভেম্বর ০৩, ২০১৮ ১৫:৫৪

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী ও বিশ্বস্ত সহচর মাইকেল কোহেন জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে বার বার ডোনাল্ড ট্রাম্প কষ্ণাঙ্গদের সম্পর্কে বর্ণবাদী মন্তব্য করেছিলেন।

  • ৮৪ বছরের নারীর মুখে মরিচের গুঁড়া ছিটাল মার্কিন পুলিশ (ভিডিও)

    ৮৪ বছরের নারীর মুখে মরিচের গুঁড়া ছিটাল মার্কিন পুলিশ (ভিডিও)

    আগস্ট ৩০, ২০১৬ ০৩:৩৯

    মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে ৮৪ বছর বয়সি এক কৃষ্ণাঙ্গ নারীর বাসভবনে অনুপ্রবেশ করে তার চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়েছে এক মার্কিন পুলিশ কর্মকর্তা। এ সংক্রান্ত ভিডিও ফুটেজ আমেরিকার গণমাধ্যমে প্রচার হওয়ার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে।