-
ইসরাইল থেকে সব ধরনের অস্ত্র কেনা স্থগিত করল কলম্বিয়া
মার্চ ০১, ২০২৪ ১৫:৩৩অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা গতকাল (বৃহস্পতিবার) ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের ওপর যে বর্বর গণহত্যা চালিয়েছে তার নিন্দা ও সমালোচনা করে ইসরাইলের কাছ থেকে সব ধরনের অস্ত্র কেনার সিদ্ধান্ত স্থগিত করেছে কলম্বিয়া সরকার।
-
ইসরাইলকে থামাতে ‘পঙ্গু’ জাতিসংঘের প্রতি ফিলিস্তিনি রাষ্ট্রদূতের আহ্বান
মার্চ ০১, ২০২৪ ১৫:২২অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল গতকাল (বৃহস্পতিবার) ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনের ওপর যে বর্বর গণহত্যা চালিয়েছে তার নিন্দা জানানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আবেদন জানিয়েছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর।
-
গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে আনসারুল্লাহ ও ইসলামি জেহাদের বিবৃতি প্রকাশ
মার্চ ০১, ২০২৪ ১৩:১৮ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন গাজা উপত্যকার নাবলুস স্কোয়ারে ইহুদিবাদী ইসরাইলি নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ইসরাইলি সেনাবাহিনী নাবুলসি স্কোয়ারে ত্রাণের জন্য অপক্ষোয় থাকা নির্যাতিত ফিলিস্তিনীদের ওপর পশুর মতো হামলা চালিয়েছে।
-
ইসরাইলি সেনাদের গুলিতে সাহায্যপ্রার্থী ১০০’র বেশি ফিলিস্তিনি শহীদ, আহত প্রায় ৭০০
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১৫:২৪ইহুদিবাদী ইসরাইলের দখলদার সেনারা বর্বরতার নতুন ইতিহাস সৃষ্টি করেছে। গাজা উপত্যকার দক্ষিণ-পশ্চিমে রশিদ স্ট্রিটে খাদ্য এবং অন্যান্য ত্রাণসামগ্রীর জন্য অপেক্ষমাণ হাজার হাজার মানুষের ওপর ইসরাইলি সেনারা গুলি চালিয়েছে এবং তাতে অন্তত ১০৪ ফিলিস্তিনি শহীদ ও ৭০০’র বেশি আহত হয়েছেন। কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা এ খবর দিয়েছে।
-
গাজায় ইসরাইলি বাহিনী চড়া মূল্য দিচ্ছে, আরো ২ সেনা নিহত
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১৫:২৪ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট স্বীকার করেছেন যে, গাজা উপত্যকায় সামরিক আগ্রাসন চালাতে গিয়ে তাদের সেনারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং তাদেরকে চড়ামূল্য দিতে হচ্ছে।
-
মিশিগান অঙ্গরাজ্যের প্রাইমারিতে অভিনব কায়দায় বাইডেনকে তিরস্কার
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ০৬:২৪আমেরিকার ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী কে হবেন সে প্রশ্নে মিশিগান অঙ্গরাজ্যের প্রাইমারিতে খুব সহজেই জয় লাভ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে জয় পেলেও ব্যালটে অভিনব কায়দায় তিরস্কারও করা হয়েছে বাইডেনকে।
-
পহেলা রমজান আল-আকসা অভিমুখে লং-মার্চের আহ্বান জানাল হামাস
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ০৬:০৮জর্দান নদীর পশ্চিম তীরের ফিলিস্তিনিদের আসন্ন রমজান মাসের প্রথম দিন আল-আকসা মসজিদ অভিমুখে লং-মার্চ করার আহ্বান জানিয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়া। তিনি গতরাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ আহ্বান জানিয়ে বলেছেন, “আল-আকসা মসজিদ ও গাজা উপত্যকার ওপর আরোপিত ইসরাইলি অবরোধের মধ্যে কোনো পার্থক্য নেই এবং দু’টি অবরোধ একই সূত্রে গাঁথা।”
-
ফিলিস্তিনিদের দুর্ভিক্ষে ফেলার জন্য ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতেই হবে
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১০:১২জাতিসংঘের খাদ্য অধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি মাইকেল ফাখরি বলেছেন, গাজায় যুদ্ধাপরাধ এবং ইচ্ছাকৃতভাবে সেখানকার ফিলিস্তিনিদেরকে দুর্ভিক্ষের মুখে ফেলার কারণে ইহুদিবাদী ইসরাইলকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।
-
গাজার রাফাহ শহরে আগ্রাসনের পরিণতির হবে ভয়াবহ: মিসর
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ০৬:১৩গাজা উপত্যকার সর্ব-দক্ষিণের শহর রাফাহতে স্থল আগ্রাসন চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি গতকাল (মঙ্গলবার) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদ বা ইউএনএইচসিআর- এর ৫৫তম সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়নি, বাইডেন ‘অপরিপক্ক’ মন্তব্য করেছেন: হামাস
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ০৬:০৩গাজা উপত্যকায় যুদ্ধবিরতি আসন্ন হয়ে পড়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন তাকে ‘অপরিপক্ক’ বলে নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটির একজন কর্মকর্তা বলেছেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি না জেনেই বাইডেন এ মন্তব্য করেছেন।