-
লেবানন থেকে ইসরাইল অভিমুখে ক্ষেপণাস্ত্র হামলা
মে ১৪, ২০২১ ০৮:৪৩ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চল লক্ষ্য করে লেবানন থেকে তিনটি রকেট ছোড়া হয়েছে তবে এসব রকেট ভূমধ্যসাগরে গিয়ে পড়েছে বলে দাবি করেছে ইসরাইলের সামরিক বাহিনী। ফলে ইসরাইলের ভেতরে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ইসরাইলি সামরিক বাহিনীর বরাত দিয়ে টাইমস অব ইসরাইল পত্রিকাসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর দিয়েছে।
-
গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরাইল, হামাস ছুঁড়েছে ১৮০০ রকেট
মে ১৪, ২০২১ ০৭:১৭ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল স্থল অভিযান শুরু করেছে। এ ধরনের অভিযানের বিরুদ্ধে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করার পরও ইসরাইল স্থল অভিযান শুরু করল।
-
ঈদের দিনেও গাজায় চলছে ইসরায়েলি নৃশংতা
মে ১৩, ২০২১ ১৩:৪৯ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতা অব্যাহত রয়েছে। গত সোমবার থেকে দফায় দফায় নির্বিচারে ফিলিস্তিনিদের ওপর হামলে পড়ছে দখলদার।
-
মসজিদুল আকসার ঈদের জামাতে এক লাখ মুসল্লির অংশগ্রহণ
মে ১৩, ২০২১ ০৭:১৫অধিকৃত ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরে অবস্থিত মুসলমানদের প্রথম ক্বিবলা মসজিদুল আকসায় আজ (বৃহস্পতিবার) বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত দমন অভিযান অব্যাহত থাকা সত্ত্বেও এ জামাতে এ লাখের বেশি ফিলিস্তিনি মুসল্লি অংশগ্রহণ করেন।
-
এবার তেল আবিব ছাড়িয়ে হাইফা’য় আঘাত হানল হামাসের রকেট
মে ১৩, ২০২১ ০৬:৩৬গাজা উপত্যকা থেকে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নিক্ষিপ্ত রকেট ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিবের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে। একইসঙ্গে এসব রকেট তেল আবিবের আকাশ দিয়ে উড়ে গিয়ে দূরবর্তী হাইফা ও নাজারেথ শহরেও আঘাত হেনেছে।
-
যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত হামাস: ইসমাইল হানিয়া
মে ১২, ২০২১ ০৬:৩৭ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মুখে যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে তার সংগঠনের যোদ্ধারা। তিনি বলেন, দখলদার ইহুদিবাদী ইসরাইল সরকারের বিরুদ্ধে লড়াই করতে হামাস যোদ্ধারা দৃঢ়চেতা অবস্থানে রয়েছে।
-
তেল আবিবে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের নজিরবিহীন রকেট হামলা
মে ১২, ২০২১ ০১:০৮ইহুদিবাদী ইসরাইলের নৃশংস দমন অভিযানের জবাবে এই অবৈধ রাষ্ট্রের রাজধানী তেল আবিবে নজিরবিহীন রকেট হামলা চালিয়েছে গাজা-ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা।মঙ্গলবার রাতে তেল আবিবকে লক্ষ্য করে তারা অন্তত ১৩০টি রকেট নিক্ষেপ করেছে।
-
ফিলিস্তিনিদের অধিকাংশ ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইসরাইলের আইরন ডোম
মে ১১, ২০২১ ১৯:০০ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইযাদ্দিন কাসসাম ব্রিগেড ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি লক্ষ্য করে অন্তত ৫০০ রকেট হামলা চালিয়েছে। এতে অন্তত দুইজন নিহত, কয়েক ডজন আহত হয়েছে। এছাড়া, কয়েকটি অবৈধ বাড়ি ধ্বংস এবং একটি তেল শোধনাগারে আগুন ধরে গেছে।
-
ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে হামাসের রকেট হামলা চলবে: হানিয়া
মে ১১, ২০২১ ১৮:০০ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি পবিত্র জেরুজালেম আল-কুদস শহর এবং মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে হামলা বন্ধ না করে তাহলে হামাসের যোদ্ধারা ইসরাইলকে লক্ষ্য করে রকেট হামলা অব্যাহত রাখবে।
-
ইসরাইলের দুই শহরে ৫ মিনিটে ১৩৭টি রকেট মেরেছে হামাস
মে ১১, ২০২১ ১৭:১৬ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি লক্ষ্য করে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। ধারণা করা হচ্ছে হামাসের এই হামলা আরো বাড়বে।