-
কারাবাখ সংঘাত নিয়ে উত্তেজনা বৃদ্ধি: আজারবাইজান সফরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
নভেম্বর ০১, ২০২০ ১৬:২৯নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চলমান সংঘাতকে কেন্দ্র করে যখন উত্তেজনা আরো বেড়েছে তখন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বাকু সফরে গেছেন।
-
আরব আমিরাত মধ্যপ্রাচ্যে গোলযোগ সৃষ্টি করেছে: তুরস্ক
মে ১৩, ২০২০ ১৪:০৯তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, ইয়েমেন ও লিবিয়ায় হস্তক্ষেপ করে সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যে গোলযোগ সৃষ্টি করেছে। সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের মধ্যে যখন সম্পর্কের মারাত্মক টানাপোড়েন চলছে তখন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আমিরাতের বিরুদ্ধে এই অভিযোগ তুললেন।
-
বিষয় করোনাভাইরাস: তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জারিফের ফোনালাপ
ফেব্রুয়ারি ২৫, ২০২০ ০২:৪৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ইরানসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী রোগ করোনাভাইরাস নিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
-
তুরস্ককে সমবেদনা জানালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী; সাহায্যের প্রস্তাব
জানুয়ারি ২৫, ২০২০ ১৮:২০তুরস্কে প্রাণঘাতী ভূমিকম্পে হতাহতদের পরিবার-পরিজনকে সমবেদনা জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে আজ (শনিবার) এক টেলিফোন সংলাপে জাওয়াদ জারিফ এই সমবেদনা জানান।
-
হাফতারকে অবশ্যই সামরিক সমাধানের পথ এড়াতে হবে: তুরস্ক
জানুয়ারি ২৩, ২০২০ ০৭:৪৬তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, লিবিয়ার সামরিক কমান্ডার জেনারেল খলিফা হাফতার সামরিকভাবে দেশটির চলমান সমস্যা সমাধানের চেষ্টা করছেন। কিন্তু লিবিয়াকে নিরাপদ ও শান্ত করতে হলে তাকে সামরিক পথ বাদ দিয়ে অবশ্যই রাজনৈতিক সমাধানের পথে হাঁটতে হবে।
-
‘লিবিয়ার গোলযোগ থামাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তুরস্ক’
ডিসেম্বর ২৯, ২০১৯ ১৫:২৩তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, লিবিয়ায় সহিংসতা দীর্ঘায়িত হলে উত্তর আফ্রিকার এ দেশটি মারাত্মক সংকটের মধ্যে পড়বে। তিনি বলেন, লিবিয়া যদি সিরিয়ার মতো হয়ে যায় তাহলে এই অঞ্চলের আরো দেশ এ ধরণের সংকটে পড়বে।
-
ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকা কোনো ফল পাবে না: তুরস্ক
ডিসেম্বর ১৫, ২০১৯ ০৬:৫০তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু আবারো ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে তার দেশের বিরোধিতার কথা ঘোষণা করেছেন।
-
সেইফ জোনে একটি কুর্দি গেরিলাকেও দেখতে চাই না আমরা: তুরস্ক
অক্টোবর ২১, ২০১৯ ১১:২৭তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, সিরিয়ার ভেতরে পরিকল্পিত নিরাপদ অঞ্চলে একটি কুর্দি গেরিলাকেও দেখতে চায় না আঙ্কারা। সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক সীমান্ত থেকে ২০ কিলোমিটার ভেতর পর্যন্ত নিরাপদ অঞ্চল গঠনের পরিকল্পনা করেছে তুরস্ক এবং আমেরিকা।
-
সিরিয়া পরিস্থিতি নিয়ে চাভুসওগ্লুর সঙ্গে কথা বললেন জারিফ
অক্টোবর ১৯, ২০১৯ ০৩:৩১ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি বিশেষ করে সিরিয়ার উত্তরাঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণযোগাযোগ বিভাগ ওই টেলিফোনালাপের এ তথ্য জানিয়েছে।
-
মাদুরো এক সময়ে ইসলাম গ্রহণ করবেন: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
মার্চ ২২, ২০১৯ ১২:৪৪তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু আজ(শুক্রবার)বলেছেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক সময়ে ইসলাম গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। গত বছর চাভুসওগ্লু'র সঙ্গে বৈঠকের সময়ে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। ওসমানিয়া সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে নিয়ে নির্মিত একটি টিভি সিরিজ দেখার পর এ প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন মাদুরো।