-
'রেডিও তেহরান নবীন-প্রবীণ সকল শ্রোতার মতামতকে গুরুত্ব দেয়'
নভেম্বর ১৭, ২০২২ ১৫:৫৬পত্রের প্রথমে সকলকে শিশির ভেজা মিষ্টি শুভেচ্ছা জানাই। সোমবার মানে রেডিও তেহরান বাংলা বিভাগের শ্রোতাদের মতামত, সমালোচনা এবং শিক্ষণীয় ও উপকারী বিষয়বস্তু দিয়ে সাজানো অনুষ্ঠান প্রিয়জন। আমরা সবাই এই দিনটির জন্য অপেক্ষা করি কারণ এতে বিভিন্ন অনুষ্ঠানের ওপর আমাদের পাঠানো চিঠির উত্তর পাই।
-
'স্বাস্থ্যকথা অনুষ্ঠানে উচ্চ রক্তচাপ সম্পর্কে আলোচনা থেকে ভীষণ উপকৃত হলাম'
নভেম্বর ১৫, ২০২২ ১৪:০০লেখনীর প্রথমে রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের সকল কলাকুশলী এবং আমার প্রিয় শ্রোতাবন্ধুদের জানাই একরাশ হৈমন্তিক শুভেচ্ছা।
-
‘গ্রামে-গঞ্জে এখনও রেডিও তেহরানের কদর আছে’
নভেম্বর ১০, ২০২২ ০৬:২২আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কলাকুশলীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আশাকরি আল্লাহ তায়ালার কৃপায় সবাই কুশলেই আছেন। দীর্ঘদিন আপনাদের সাথে যোগাযোগ রাখতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। পত্র লিখা হয়নি নানান কাজে ব্যস্ততার কারণে। তবে অনুষ্ঠান শুনতে কোনদিনই ভুল করিনি।
-
'রেডিও তেহরানের ওয়েবসাইট ভিজিট করলে যেকেউ অবাক হতে বাধ্য'
নভেম্বর ০৭, ২০২২ ১৭:৫১শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের সাপ্তাহিক আসর 'প্রিয়জন'। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা তিনজন। আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।
-
'রংধনু আসরে 'নামাজে একাগ্রতা' শীর্ষক অনুষ্ঠান শুনে মুগ্ধ হয়েছি'
নভেম্বর ০৭, ২০২২ ১১:১১পাখিদের কলতানে মুখর সোনাঝরা হেমন্তের মিষ্টি বিকেলের শুভেচ্ছা রইল। বাড়ির সামনে ছোট্ট নদী। স্রোতহীন জলের ওপর কচুরিপানাদের বুকে সাদা বকের উঁকিঝুঁকি! কখনো মাছরাঙাদের জল ছোপ! চমৎকার এই সময়ে সবুজ ঘাসের গালিচায় বসে আমি ইন্টারনেটে শুনছি প্রিয় রেডিও তেহরান বাংলা।
-
'পার্সটুডে শুধু একটি নিউজ ওয়েবসাইট নয়, অনলাইন শিক্ষাকেন্দ্রও বটে'
নভেম্বর ০৬, ২০২২ ১২:৫৭সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার চিঠির শুরুতেই ইসলামিক রিপাবলিক অব ইরান-এর জাতীয় বার্তা সংস্থার সম্প্রচার কেন্দ্র রেডিও তেহরান-এর সকল কলাকুশলী এবং শ্রোতা শুভানুধ্যায়ী; রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডে'র সকল পাঠক এবং শুভানুধ্যায়ীদের অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা জানাই।
-
মাসিক শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতায় অংশ নিন, পুরস্কার জিতুন
নভেম্বর ০৫, ২০২২ ১৭:১৭রেডিও তেহরান বাংলা বিভাগের শ্রোতা বৃদ্ধি ও ‘প্রিয়জন’ অনুষ্ঠানকে জনপ্রিয় করতে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ‘ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাব এবং বাংলাদেশের কিশোরগঞ্জের 'আইআরআইবি ফ্যান ক্লাব' চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে 'শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতা'র আয়োজন করেছে।
-
'ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস' অনুষ্ঠান সম্পর্কে মতামত
নভেম্বর ০৪, ২০২২ ১৬:৫২প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে আজকের (২৯/১০/২০২২, শনিবার) প্রচারিত অনুষ্ঠানগুলো হল বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান, কথাবার্তা ও ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস। প্রচারিত প্রতিটি অনুষ্ঠানই আমাদের খুব ভালো লেগেছে।
-
'রেডিও তেহরান সত্যের প্রতিফলক এবং শান্তির বার্তাবাহক'
নভেম্বর ০২, ২০২২ ১৫:৩৩প্রিয় রেডিও তেহরান, সারাদিনের জীবন সংগ্রামের ঘাতপ্রতিঘাতে যখন আমি বিধ্বস্ত, ক্লান্ত, স্বৈরাচারের আস্ফালনে অপমানিত ঠিক সেই সন্ধ্যায় তোমার হিমেল মৃদুমন্দ সজীব শব্দ তরঙ্গের সমীরণ আমাকে সতেজ করে তোলে, মানবতার সারণীতে আমি আমার অস্তিত্বকে খুঁজে পাই। আজ রেডিও তেহরান কেন আমার কাছে এত প্রিয়, রেডিও তেহরান কিভাবে আমাকে সমৃদ্ধ করে চলছে সেটাই লিখব।
-
'রেডিও তেহরানে বিশ্বমোড়লদের মুখোশ উন্মোচনে সাহসী পদক্ষেপের পদধ্বনি শুনি'
নভেম্বর ০২, ২০২২ ১৫:১০প্রিয় রেডিও তেহরান, হেমন্তী শুভেচ্ছা গ্রহণ করুন। প্রাত্যহিক অভ্যেসে অথবা যাপিত জীবনের নিষ্পেষণ থেকে নিস্তার পেয়ে প্রতি রাতেই আমার অবসরের সঙ্গী হয় প্রিয় মোবাইল ফোন! কত কী দেখি, কত কী শুনি! আজ (৩০ অক্টোবর, ২০২২) রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন শুনে অত্যন্ত প্রীত হলাম, সেই বার্তা জানাতেই এই চিঠি।