-
লরিতে ৩৯ লাশ: ৪ জনকে জিজ্ঞাসাবাদ চলছে, ভিয়েতনামিরাও থাকতে পারে
অক্টোবর ২৬, ২০১৯ ১২:৪১ব্রিটেনের এসেক্সে একটি লরি থেকে ৩৯টি লাশ উদ্ধারের ঘটনায় চার সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছে সেদেশের পুলিশ। এদের মধ্যে তিনজনকে শুক্রবার আটক করা হয়েছে। লরিটির চালক রবিনসনকে পুলিশ বুধবারই গ্রেপ্তার করেছিল।
-
তালেবানের সঙ্গে দ্রুত আলোচনা শুরু করুন: আমেরিকাকে চীন, পাকিস্তান রাশিয়ার আহ্বান
অক্টোবর ২৬, ২০১৯ ০৫:৪০আফগান তালেবানের সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরু করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান, চীন এবং রাশিয়া। গতকাল (শুক্রবার) রাশিয়ার রাজধানী মস্কোর পাকিস্তান, চীন এবং রাশিয়ার প্রতিনিধিরা বৈঠক করার পর যৌথভাবে এই আহ্বান জানান।
-
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইরানের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে চীন: কূটনীতিক
অক্টোবর ২৩, ২০১৯ ০৩:৩৮চীন বলেছে, দেশটি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার বিষয়টিকে অনেক গুরুত্ব দেয় এবং এ বিষয়ে বেইজিং তেহরানের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে। চীনা প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি ঝাই জুন মঙ্গলবার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে এক সাক্ষাতে এ মন্তব্য করেন।
-
চীনা কূটনীতিকদের উপর সীমাবদ্ধতা আরোপ করেছে আমেরিকা
অক্টোবর ১৭, ২০১৯ ১৭:২৫মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চীনা কূটনীতিকদের নির্দেশ দিয়েছে যে, আমেরিকার কেন্দ্রীয় এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার আগে পররাষ্ট্র দপ্তরেরকে বিষয়টি অবহিত করতে হবে। মার্কিন প্রশাসন বলছে, চীন যে ধরনের পদক্ষেপ নিয়েছে তারই অনুরূপ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।
-
ইরান থেকে তেল কেনা অব্যাহত রেখেছে চীন; গভীর চিন্তায় আমেরিকা
অক্টোবর ১৬, ২০১৯ ১৭:৫৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের কাছ থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রেখেছে চীন। এ ঘটনায় আমেরিকা মারাত্মকভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে। আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা জানিয়েছেন, হোয়াইট হাউজ বারবার চীনকে ইরানের সঙ্গে বাণিজ্য বন্ধের জন্য সর্তক করছে।
-
মোদি-জিনপিং বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ ওঠেনি, স্বস্তি ভারতের
অক্টোবর ১২, ২০১৯ ১৭:০৯ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠকে বহুলালোচিত কাশ্মীর প্রসঙ্গ ওঠেনি। এরফলে ভারতের পক্ষে তা স্বস্তির কারণ বলে মনে করা হচ্ছে।
-
১৮ মাসের বাণিজ্য যুদ্ধের পর চীন-মার্কিন সীমিত সমঝোতা
অক্টোবর ১২, ২০১৯ ১৬:১০দীর্ঘ ১৮ মাসের বাণিজ্য যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন এ ক্ষেত্রে একটি সীমিত পর্যায়ের সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে।
-
ভারতে দু’দিনের সফরে চীনের প্রেসিডেন্ট, স্বাগত জানালেন মোদি
অক্টোবর ১১, ২০১৯ ১৬:০৪চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দু’দিনের সফরে ভারতে এসেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তিনি ঘরোয়া বৈঠকে অংশগ্রহণ করবেন।
-
কাশ্মীর ইস্যুতে ভারত ও চীনের মধ্যে সংঘাতের আবহ: পাল্টাপাল্টি বিবৃতি
অক্টোবর ১০, ২০১৯ ১২:৫২কাশ্মীর ইস্যুতে ভারত ও চীনের মধ্যে টানাপড়েনের জেরে ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনও দেশের মাথা গলানোর প্রয়োজন নেই’ বলে ভারতের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে। দু’দেশের মধ্যে সংঘাতের পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দিতে হয়েছে।
-
৫০০ দুর্নীতিগ্রস্ত পাকিস্তানিকে যদি জেলে পাঠাতে পারতাম: ইমরান খান
অক্টোবর ০৮, ২০১৯ ১৬:০২পাকিস্তানে দুর্নীতি দমনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং'র পথ অনুসরণ করতে চান ইমরান খান। তিনি আজ (মঙ্গলবার) বেইজিংয়ে আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক সম্মেলনে দেওয়া ভাষণে আক্ষেপ করে বলেছেন, তিনি যদি চীনা প্রেসিডেন্ট শিন জিনপিংয়ের উদাহরণ অনুসরণ করে ৫০০ দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে পাকিস্তানের জেলে পাঠাতে পারতেন।