-
মার্কিন জোটের জঙ্গিবিমান কয়েকবার সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে
জুলাই ১৭, ২০২৩ ১১:২৫রাশিয়া অভিযোগ করেছে, গতকাল রোববার মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক সামরিক জোটের জঙ্গিবিমানগুলো কয়েকবার সিরিয়ার কৌশলগত আল-তানফ এলাকার আকাশসীমা লঙ্ঘন করেছে। সিরিয়া থেকে যখন দখলদার মার্কিন সেনাদেরকে বহিষ্কারের জন্য দামেস্ক সরকার দফায় দফায় আহ্বান জানাচ্ছে তখন এই আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটলো।
-
যৌথভাবে সর্বাধুনিক জঙ্গিবিমান তৈরি করছে তুরস্ক ও পাকিস্তান
জুন ২৫, ২০২৩ ১৫:৫১যৌথভাবে পঞ্চম প্রজন্মের জঙ্গিবিমান ও ড্রোন লঞ্চার তৈরি করছে পাকিস্তান ও তুরস্ক। পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, দুই দেশের বিমান বাহিনীর এই যৌথ প্রকল্প নিয়ে গত বছর অনেক আলোচনা হলেও সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এর বাস্তবায়ন শুরু হয়েছে। দুই দেশ যে মডেলের জঙ্গিবিমান নিয়ে কাজ করছে তার নাম টিএফ-এক্স।
-
‘ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেয়ার উপযুক্ত জবাব দেবে রুশ সেনাবাহিনী’
মে ৩০, ২০২৩ ০৬:১৯পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করার উপযুক্ত জবাব দেয়ার ক্ষমতা রাশিয়ার সেনাবাহিনীর রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি সোমবার কেনিয়ায় এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
যেকোনো দেশকে সমরাস্ত্র দেওয়ার অধিকার ইরানের রয়েছে: প্রতিরক্ষামন্ত্রী
মে ২৮, ২০২৩ ১৫:৫০ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ রেজা আশতিয়ানি বলেছেন, যেকোনো দেশকে সমরাস্ত্র দেওয়ার অধিকার ইরানের রয়েছে এবং এ ক্ষেত্রে কোনো ধরণের সীমাবদ্ধতা নেই।
-
মার্কিন জঙ্গিবিমান ইউক্রেন যুদ্ধে গেম-চেঞ্জার হবে না
মে ২৩, ২০২৩ ০৯:১৬মার্কিন বিমান বাহিনীর প্রধান ফ্রাঙ্ক কেন্ডাল বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যদি মার্কিন নির্মিত এফ-সিক্সটিন জঙ্গিবিমান ব্যবহার করে তাতে যুদ্ধে বড় কোনো প্রভাব পড়বে না। এ বক্তব্যের মধ্যদিয়ে মূলত তিনি স্বীকার করে নিয়েছেন যে, এফ-সিক্সটিন জঙ্গিবিমান গেম-চেঞ্জার হবে না কারণ এই সংঘাতে বিমান শক্তি চূড়ান্ত ভূমিকা রাখছে না।
-
ইউক্রেনে এফ-সিক্সটিন পাঠানোর কারণে যুদ্ধে ন্যাটোর জড়িত থাকা নিয়ে প্রশ্ন উঠেবে
মে ২২, ২০২৩ ০৯:৩৫রাশিয়া বলেছে, যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেয়ার জন্য পশ্চিমা দেশগুলো যে এফ-সিক্সটিন জঙ্গিবিমান সরবরাহ করছে তাতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের এই যুদ্ধে জড়িত থাকার বিষয় নিয়ে প্রশ্ন উঠবে। আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলী আন্তোনভ এ বক্তব্য দিয়েছেন এবং তার এ বক্তব্য টেলিগ্রাম চ্যানেলের পেইজে প্রকাশ করা হয়েছে।
-
ইউক্রেনকে এফ-সিক্সটিন জঙ্গিবিমান দিতে মিত্রদেরকে গ্রিন সিগন্যাল দিল আমেরিকা
মে ২০, ২০২৩ ১৪:২০ইউক্রেনকে যেসব মিত্র দেশ এব-সিক্সটিন জঙ্গিবিমান দিতে আগ্রহী তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছে আমেরিকা। ওয়াশিংটন আরো বলেছে, তারা নিজেরা ইউক্রেনকে এফ-সিক্সটিন জঙ্গিবিমান দেবে না তবে কোনূ মিত্র দেশ যদি এই বিমান দেয় তাহলে ইউক্রেনের পাইলটদের এই বিমান চালনার প্রশিক্ষণ দেবে তারা।
-
ইউক্রেনকে এফ-সিক্সটিন যুদ্ধবিমান দিতে সাহায্য করবে ব্রিটেন
মে ১৭, ২০২৩ ১৫:২১ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করার জন্য তিনি একটি আন্তর্জাতিক জোট গঠন করবেন। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের বিমান সক্ষমতা গড়ে তোলার জন্য তিনি এই পদক্ষেপ নেবেন।
-
ইউক্রেনকে জঙ্গিবিমান পাঠাতে প্রস্তুত নয় ফ্রান্স
মে ১৫, ২০২৩ ১৫:৫২ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ইউক্রেনের কাছে এখনই জঙ্গিবিমান পাঠানোর কথা বিবেচনা করছেন না। তিনি মনে করেন, বিষয়টি নিয়ে এখনো আলোচনা করার সময় হয় নি। মার্কিন গণমাধ্যম পলিটিকো এ খবর দিয়েছে।
-
আগামী সপ্তাহে ইরানে আসছে 'সুখোই সু-৩৫' যুদ্ধবিমান
মে ১১, ২০২৩ ১৪:৪৫আগামী সপ্তাহে ইরানের কাছে অত্যাধুনিক জঙ্গিবিমান সুখোই সু-৩৫ হস্তান্তর করবে রাশিয়া। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'ইরনা' আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে।