-
'কাশ্মীর নিয়ে বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ'
ডিসেম্বর ১৭, ২০১৯ ১০:০১ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আজ আলোচনায় বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।চীনের অনুরোধে এ বৈঠক হতে যাচ্ছে। গত আগস্টেও এ ধরণের একটি বৈঠক হয়েছে।
-
কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহর আটকের মেয়াদ বাড়লো আরও ৩ মাস
ডিসেম্বর ১৪, ২০১৯ ২০:০৯ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের তিনবারের সাবেক মুখ্যমন্ত্রী ও লোকসভার বর্তমান সদস্য ফারুক আবদুল্লাহর আটকের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। ৮২ বছর বয়সী এই রাজনীতিবিদের হৃদযন্ত্র ও কিডনিতে সমস্যা রয়েছে।
-
কাশ্মীরে গ্রেফতার-নির্যাতন বন্ধ করুন: ভারতকে মার্কিন কংগ্রেস
ডিসেম্বর ০৮, ২০১৯ ১৫:৩৩ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থার ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার এবং গণ গ্রেপ্তার ও নির্যাতন বন্ধের জন্য নরেন্দ্র মোদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ। পাশাপাশি সব সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে।
-
৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরে ক্ষতি ১৫ হাজার কোটি টাকা
ডিসেম্বর ০৭, ২০১৯ ০৯:৪৯জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা প্রত্যাহারের পরে এ পর্যন্ত ১৫ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। কাশ্মীরের বণিক সংগঠন কেসিসিআই প্রাথমিকভাবে ওই তথ্য জানিয়েছে।
-
মুছে দেয়া হচ্ছে কাশ্মীরিদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট : ভুক্তভোগীরা টেরও পাচ্ছেন না!
ডিসেম্বর ০৬, ২০১৯ ০৮:৪৬ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের অধিবাসীদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ধীরে ধীরে মুছে দেয়া হচ্ছে। কাশ্মিরবাসীরা এ বিষয়ে কিছুই আঁচ পর্যন্ত করতে পারছেন না এবং তাদের প্রায় অগোচরেই এ তৎপরতা চলছে।
-
জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর ১৯ বেসামরিক ব্যক্তি নিহত
ডিসেম্বর ০৩, ২০১৯ ১৬:১২জম্মু-কাশ্মীর থেকে সেরাজ্যের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকে বিভিন্ন সন্ত্রাসী ঘটনায় এ পর্যন্ত ১৯ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। আজ (মঙ্গলবার) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই তথ্য জানানো হয়েছে।
-
কাশ্মীর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান: উদ্বিগ্ন সুইডেন
নভেম্বর ২৯, ২০১৯ ১৩:১৮কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুইডিশ সংসদে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডে বলেছেন, উপত্যকা থেকে ভারত অবিলম্বে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক। একইসঙ্গে ভারত যেন কাশ্মীরের বাসিন্দাদের সঙ্গে নিয়েই উপত্যকায় দীর্ঘমেয়াদি সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করে। সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় ‘রাজনৈতিক সমাধান’ সন্ধানের উপরে জোর দিয়েছেন।
-
কাশ্মীরে গ্রেনেড হামলায় নিহত ২, হামলাকারীদের সন্ধানে তল্লাশি
নভেম্বর ২৬, ২০১৯ ১৫:৪০ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অনন্তনাগে অজ্ঞাত গেরিলাদের গ্রেনেড হামলায় দুই বেসামরিক ব্যক্তি নিহত ও কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। অনন্তনাগের একটি পঞ্চায়েত ভবনকে টার্গেট করে হামলাকারীরা গ্রেনেড নিক্ষেপ করলে ওই হতাহতের ঘটনা ঘটে। আজ (মঙ্গলবার) ওই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে।
-
শ্রীনগরে বিধায়ক হোস্টেলে তল্লাশি, আটক নেতাদের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার
নভেম্বর ২৪, ২০১৯ ১৫:০৭ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে বিধায়ক হোস্টেলে তল্লাশি চালিয়ে সেখানে আটক নেতাদের কাছ থেকে পুলিশ ১২টি মোবাইল ফোন উদ্ধার করেছে। আটক বন্দিরা মোবাইল ফোন ব্যবহার করছেন এমন তথ্যের ভিত্তিতে গতকাল (শনিবার) পুলিশ বিধায়ক হোস্টেলে তল্লাশি চালালে আটক নেতাদের কাছ থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। ওই ঘটনায় বিধায়ক হোস্টেলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
-
ইরানের অব্যাহত সমর্থনের প্রশংসা করলেন পাকিস্তানের প্রেসিডেন্ট
নভেম্বর ২৩, ২০১৯ ১৫:২৮পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলাভি বলেছেন, নানা ইস্যুতে ইসলামাবাদের নীতি-অবস্থানের প্রতি ইসলামি প্রজাতন্ত্র ইরান অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। এটা প্রশংসনীয়। এ সময় তিনি কাশ্মীরি জনগণের প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দৃঢ় সমর্থন ও সহযোগিতারও প্রশংসা করেন।