-
ক্ষতিপূরণ চেয়ে সরকারের বিরুদ্ধে মামলার পথে কাশ্মীরের ব্যবসায়ীরা
নভেম্বর ২২, ২০১৯ ১২:০৭জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পরে ক্ষতিপূরণের দাবিতে সরকারের বিরুদ্ধে মামলা করবে সেখানকার ব্যবসায়ীরা। উদ্ভূত পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্যে ক্ষয়ক্ষতি হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
-
কাশ্মীর নিয়ে অমিত শাহ'র বিবৃতিকে 'ভণ্ডামি' বলল ন্যাশনাল কনফারেন্স
নভেম্বর ২১, ২০১৯ ১৭:২৬জম্মু-কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র মন্তব্য এবং ডা. ফারুক আব্দুল্লাহকে সংসদ অধিবেশনে অংশগ্রহণ করার অনুমতি দেওয়ার দাবি প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডির মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ন্যাশনাল কনফারেন্স।
-
‘বিধিনিষেধ’ প্রসঙ্গে সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে: কাশ্মীর প্রশাসনকে সুপ্রিম কোর্ট
নভেম্বর ২১, ২০১৯ ১৬:৪৮জম্মু-কাশ্মীরে ‘বিধিনিষেধ’ প্রসঙ্গে ওঠা সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে বলে রাজ্য প্রশাসনকে জানিয়ে দিল ভারতের সুপ্রিম কোর্ট। রাজ্যটিতে আরোপিত বিভিন্ন বিধিনিষেধকে চ্যালেঞ্জ করে আদালতে যেসব আবেদন জমা পড়েছে, সেই প্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার) ওই নির্দেশ দেওয়া হয়েছে।
-
কাশ্মীর নিয়ে অমিত শাহ'র বক্তব্য 'কাটা ঘায়ে নুনের ছিটা'
নভেম্বর ২১, ২০১৯ ১৩:১৮ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের চলমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র বক্তব্যকে ‘কাটা ঘায়ে নুনের ছিটা’ বলে অভিহিত করেছেন সেখানকার মানুষজন। গতকাল (বুধবার) সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, কাশ্মীর স্বাভাবিকই আছে। ইন্টারনেটও ‘উপযুক্ত সময়ে’ চালু করা হবে। কিন্তু তাঁর ওই মন্তব্যে সেখানকার অনেকেই হতাশ হয়েছেন।
-
কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর পাথর নিক্ষেপের ঘটনায় গ্রেফতার ৭৬৫
নভেম্বর ২০, ২০১৯ ১২:০৮জম্মু-কাশ্মীর থেকে সেরাজ্যের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা বাতিল করার পর থেকে বিক্ষোভকারীদের পাথর নিক্ষেপের ঘটনায় ৭৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে ১৯০টি মামলা হয়েছে।
-
কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় আইইডি বিস্ফোরণে ১ ভারতীয় সেনা নিহত, আহত ২
নভেম্বর ১৭, ২০১৯ ১৬:২৪ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পল্লানওয়ালা সেক্টরে এলওসির কাছে একটি আইইডি বিস্ফোরণের ফলে এক সেনা জওয়ান নিহত এবং অন্য দুই সেনা সদস্য আহত হয়েছেন। বিস্ফোরণে আহত সেনা সদস্যদের চিকিৎসার জন্য উধমপুর সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনা সদস্যরা আজ একটি সেনা ট্রাকে যাওয়ার সময় ওই বিস্ফোরণের ফলে হতাহতের ঘটনা ঘটে। সেনা সূত্রে একে আখনূর সেক্টরে সন্দেহজনক বিস্ফোরণ বলে উল্লেখ করা হয়েছে।
-
‘কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণের সিদ্ধান্তে ভারত শক্তিশালী হয়েছে’
নভেম্বর ১৫, ২০১৯ ১১:১৬ওয়াশিংটনে মানবাধিকার বিষয়ক মার্কিন কংগ্রেসের এক শুনানিতে ভারতীয় সাংবাদিক সুনন্দা বশিষ্ঠ বলেছেন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণের সিদ্ধান্তের মধ্য দিয়ে ভারত শক্তিশালী হয়েছে। তাঁর দাবি, এরফলে কাশ্মীরে মানবাধিকার সমস্যা চিরতরে সমাধানে সহায়তা করবে।
-
কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণের বিরুদ্ধে আবেদনের শুনানি ১০ ডিসেম্বর
নভেম্বর ১৪, ২০১৯ ১৭:৩৯জম্মু-কাশ্মীরের অধিবাসীদের বিশেষ সুবিধাসম্বলিত ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা অপসারণের বিরুদ্ধে আবেদনের চূড়ান্ত শুনানি হবে আগামী ১০ ডিসেম্বর। এছাড়াও, আদালত ওই মামলায় ২২ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় সরকারকে জবাবি হলফনামা দাখিল করতে বলেছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ওই নির্দেশ দিয়েছে।
-
জম্মু-কাশ্মীরে শিগগিরি বিধানসভা নির্বাচন: লেফটেন্যান্ট গভর্নর
নভেম্বর ১৪, ২০১৯ ১৬:০৪ভারতের কেন্দ্র শাসিত জম্মু-কাশ্মীরে শিগগিরি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর গিরিশ চন্দ্র মুর্মু। তিনি বলেছেন, ‘জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় শাসন হওয়ার পাশাপাশি, এর নিজস্ব বিধানসভাও হবে এবং সেখানে জনপ্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া শিগগিরই শুরু হবে।
-
কাশ্মীর ইস্যুতে ইমরান খানকে চিঠি লিখেছেন আলী শাহ গিলানি
নভেম্বর ১২, ২০১৯ ১৬:৪১ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ইস্যুটি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরায় এবং এ বিষয়ে জোরালো পদক্ষেপ নেয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ব্যাপক প্রশংসা করেছেন কাশ্মীরের হুররিয়াত কনফারেন্সের নেতা সাইয়্যেদ আলী শাহ গিলানি।