-
কাশ্মীরে রাজনৈতিক নেতাদের মুক্তি দাবি ন্যাশনাল কনফারেন্সের
নভেম্বর ১২, ২০১৯ ১২:০৯ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে রাজনৈতিক তৎপরতা শুরু করতে বিভিন্ন দলের নেতাদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ন্যাশনাল কনফারেন্স। দলটির সচিব রতন লাল গুপ্তা নেতাদের ‘গৃহবন্দি’ করাকে ‘অগণতান্ত্রিক’ বলে উল্লেখ করে বলেছেন, সরকারের উচিত ন্যাশনাল কনফারেন্সসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মুক্তি দেওয়া।
-
জম্মু-কাশ্মীর সীমান্তে পাক বাহিনীর গুলিতে ভারতীয় সেনা নিহত
নভেম্বর ০৮, ২০১৯ ০৮:৫৯জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণের ফলে এক ভারতীয় সেনা জওয়ান নিহত হয়েছেন। আজ (শুক্রবার) ভোরে পাক বাহিনী জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণাঘাঁটি সেক্টরে গোলাগুলিবর্ষণ করলে ওই সেনা জওয়ান নিহত হন।
-
মায়ের কিছু হলে ভারত সরকার দায়ী থাকবে: ইলতিজা মুফতি
নভেম্বর ০৬, ২০১৯ ১০:০৮জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলিতিজা মুফতি তাঁর মায়ের শারীরিক অবস্থার জন্য উদ্বেগ প্রকাশ করে বলেছেন, মায়ের শারীরিক অবস্থা ভালো নেই, তাঁর কিছু হলে ভারত সরকার দায়ী থাকবে।
-
কাশ্মীরকে কবরস্থানে পরিণত করবেন না: ইউসুফ তারিগামী
নভেম্বর ০৫, ২০১৯ ১৬:৩৪'কাশ্মীরে কবরস্থানের নীরবতা রয়েছে। কাশ্মীরকে কবরস্থানে পরিণত করবেন না। সেখানকার বাস্তব পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক।' এমন মন্তব্য করেছেন রাজ্যটির সাবেক বিধায়ক ও সিপিএমের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মুহাম্মাদ ইউসুফ তারিগামী। আজ (মঙ্গলবার) গণমাধ্যমে ইউসুফ তারিগামীর ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে।
-
কাশ্মীরে অজ্ঞাত গেরিলাদের গ্রেনেড হামলায় নিহত ১, আহত ২০
নভেম্বর ০৪, ২০১৯ ১৫:৪৬ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরের একটি সবজির বাজারে অজ্ঞাত গেরিলাদের গ্রেনেড হামলায় এক বেসামরিক ব্যক্তি নিহত এবং আধাসামরিক বাহিনী এসএসবি’র ৩ জওয়ানসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
-
‘আর কত দিন মায়েদের কাছ থেকে সন্তানদের আলাদা করে রাখবেন?’
নভেম্বর ০২, ২০১৯ ১১:১৩জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে বলেছেন, ‘আর কত দিন মায়েদের কাছ থেকে সন্তানদের আলাদা করে রাখবেন?’ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় তিনি ওই প্রশ্ন করেন।
-
কাশ্মীরে শান্তি ফেরাতে মোদি কী করেছেন, জানতে চাইব: ম্যার্কেল
নভেম্বর ০২, ২০১৯ ০৭:৩৪কাশ্মীরে শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কী করেছেন, তা জানতে চাইবেন বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। গতকাল (শুক্রবার) রাতে তিনি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘কাশ্মীরের পরিস্থিতি অত্যন্ত নড়বড়ে। সেখানকার উন্নতি প্রয়োজন। আমি প্রধানমন্ত্রী মোদিকে জিজ্ঞাসা করব, এলাকায় শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে তিনি কী পদক্ষেপ নিয়েছেন!’
-
শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদে ১২ সপ্তাহ ধরে জুমা নামাজ বন্ধ
নভেম্বর ০১, ২০১৯ ১৪:৫৮ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে কঠোর নিষেধাজ্ঞা থাকায় শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদে আজও জুমা নামাজ অনুষ্ঠিত হয়নি। এ নিয়ে একটানা ১২তম শুক্রবার সেখানে জুমা নামাজ হল না। ভারতের কেন্দ্রীয় সরকার গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নেয়ার পরে সেখান কঠোর বিধিনিষেধ কার্যকর করা হয়।
-
জম্মু-কাশ্মীর বিভাজন নিয়ে চীনের আপত্তি নাকচ করল ভারত
অক্টোবর ৩১, ২০১৯ ১৬:৫৪জম্মু-কাশ্মীর বিভাজনকে কেন্দ্র করে চীনের আপত্তি নাকচ করল ভারত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং গতকাল (বুধবার) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ভারত সরকারিভাবে জম্মু-কাশ্মীর ও লাদাখকে যে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করেছে, তার মধ্যে চীনের কিছু অংশ পড়ছে।’
-
কাশ্মীরে পশ্চিমবঙ্গে ৫ শ্রমিক নিহত: ২ মন্ত্রীর প্রতিক্রিয়া
অক্টোবর ৩১, ২০১৯ ১৫:০৪ভারতের পশ্চিমবঙ্গের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, কাশ্মীরে বাংলার যে ৫টি ছেলে নিহত হয়েছে, সে সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জবাব দিতে হবে। তিনি আজ (বৃহস্পতিবার) মুর্শিদাবাদে ওই মন্তব্য করেন।