-
কাশ্মীরে হাজার হাজার মানুষের বিক্ষোভ: সরকার বলছে ‘অতিরঞ্জিত’
আগস্ট ১০, ২০১৯ ২০:৫২জম্মু-কাশ্মীরের স্থায়ী বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে শ্রীনগরের সৌরা এলাকায় ১৪৪ ধারা ভেঙে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গতকাল (শুক্রবার) বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীকে এসময় কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের পাশপাশি পেলেটগান ব্যবহার করতে হয়। আজ (শনিবার) রাতে বিবিসি হিন্দি ওয়েবসাইটে এ সংক্রান্ত ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে।
-
৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাল ন্যাশনাল কনফারেন্স
আগস্ট ১০, ২০১৯ ১৫:৫৮জম্মু-কাশ্মির থেকে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাল ন্যাশনাল কনফারেন্স দল। আজ (শনিবার) দলটির দুই সংসদ সদস্য আকবর লোন ও হাসনাইন মাসুদি আদালতে এসংক্রান্ত আবেদন জানিয়েছে। তারা জম্মু-কাশ্মির পুনর্গঠন অধিনিয়ম ২০১৯ অসাংবিধানিক বলে ঘোষণা করার আবেদন জানিয়েছেন।
-
কাশ্মীরীদের সঙ্গে সংঘাত থেকে বিরত থাকুন: ভারতকে আয়াতুল্লাহ কেরমানির হুঁশিয়ারি
আগস্ট ০৯, ২০১৯ ১২:৫০ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ মোহাম্মদ আলী মোভাহেদি কেরমানি বলেছেন, "জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের মাধ্যমে ভারত একটি ঘৃণ্য পদক্ষেপ নিয়েছে। আমি ভারতকে সতর্ক করে দিয়ে বলছি মুসলমানদের সঙ্গে সংঘাত থেকে বিরত থাকুন। কারণ তা আপনাদের নিজের এমনকি গোটা অঞ্চলের জন্য কল্যাণকর নয়।"
-
কাশ্মীরীদের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানে ভারত বিরোধী বিক্ষোভ
আগস্ট ০৯, ২০১৯ ২০:২৬ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অধিবাসীদের প্রতি সংহতি জানিয়ে আজও (শুক্রবার) বিক্ষোভ করেছে পাকিস্তানিরা। রাজধানী ইসলামাবাদসহ দেশটির বিভিন্ন শহরে জুমার নামাজের পর বিক্ষোভের আয়োজন করা হয়।
-
চীন সফরে পাক পররাষ্ট্রমন্ত্রী: উদ্বিগ্ন বেইজিং, পাকিস্তানের প্রতি সমর্থন
আগস্ট ০৯, ২০১৯ ১৯:১৩ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। বেইজিং সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির সঙ্গে আজ (শুক্রবার) বৈঠকের পর এ উদ্বেগ প্রকাশ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই।
-
কাশ্মীর ইস্যু: বিএনপির নিরবতা, র্যাবের হুঁশিয়ারি ও ওয়ার্কার্স পার্টির বিবৃতি
আগস্ট ০৯, ২০১৯ ১৮:৩৪কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি’র রহস্যজনক নিরবতায় ক্ষুব্ধ দলের সাধারণ নেতা-কর্মীরা। গত চার দিনে বিএনপি নেতারা তাদের বক্তৃতায় বা কোনোপ্রকার বিবৃতি দিয়েও দলটি তাদের আবস্থান জানান দেয়নি। অথচ ভারতের এক বিজেপি নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে বিএনপি বিবৃতি দিয়ে শোক প্রকাশ করে সহমর্মিতা দেখিয়েছে।
-
কাশ্মিরে ১৪৪ ধারা ও বিধিনিষেধের মধ্যে জুমা নামাজ
আগস্ট ০৯, ২০১৯ ১৫:০২জম্মু-কাশ্মিরের বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা ও বিধিনিষেধ সত্ত্বেও প্রচুর মানুষ জুমা নামাজে শামিল হয়েছেন। রাজ্যটিতে ৩৭০ ধারা বাতিল করে সেটিকে দুটি কেন্দ্রীয় প্রদেশে বিভক্ত করার পর থেকে সেখানে নতুন করে কয়েক হাজার আধাসামরিক বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে।
-
শ্রীনগর বিমানবন্দরে আটকে দেয়া হল সীতারাম ইয়েচুরিকে: দেখা হল না ইউসুফ তারিগামীর সঙ্গে
আগস্ট ০৯, ২০১৯ ১৩:৫৪কাশ্মির উপত্যকার অভ্যন্তরে প্রবেশ করতে দেয়া হল না সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি ও সিপিআই নেতা ডি রাজাকে। আজ (শুক্রবার) শ্রীনগর বিমানবন্দরে তাদেরকে আটকে দেয়া হলে তারা কাশ্মিরে তাদের দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাত করতে পারেননি।
-
কাশ্মীর ইস্যুতে বাংলাদেশে জলঘোলা করার চেষ্টা হলে ব্যবস্থা: র্যাব মহাপরিচালক
আগস্ট ০৯, ২০১৯ ১২:২৪কাশ্মীর ইস্যুতে বাংলাদেশে কেউ জলঘোলা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।
-
ফোনে ছেলেকে মা বললেন, ঈদে কাশ্মিরে ফেরার দরকার নেই বাবা
আগস্ট ০৯, ২০১৯ ১০:১৭ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সীমিত পর্যায়ে টেলিফোন ব্যবস্থা পুনরায় চালু করা হয়েছে। গতকাল শ্রীনগরের ডেপুটি কমিশনার বা ডিসির দফতরে দু’টি মাত্র ফোন ব্যবহার করে কাশ্মিরের বাইরে জরুরি ফোন করার অনুমতি দেয়া হয়েছে। সে সময়ে এক কাশ্মিরি মা পবিত্র ঈদ উল আজহায় ছেলেকে কাশ্মিরে ফিরতে মানা করেন।