-
৩৭০ ধারা বাতিল: দুই ভাগ হলো কাশ্মির, উত্তপ্ত রাজ্যসভা
আগস্ট ০৫, ২০১৯ ০৮:৪৬নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার কাশ্মিরের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত সংবিধানের ৩৭০ ধারা বা ৩৫-এ ধারা বাতিল করেছে। একইসঙ্গে জম্মু-কাশ্মির থেকে ভেঙে আলাদা করে দিয়েছে লাদাখকে।
-
কাশ্মিরের সাবেক দুই মুখ্যমন্ত্রী গৃহবন্দি, ১৪৪ ধারা জারি
আগস্ট ০৫, ২০১৯ ০৬:২৬ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতিকে গৃহবন্দি করা হয়েছে। পাশাপাশি রাজধানী শ্রীনগর আর জম্মু অঞ্চলে ১৪৪ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
-
জাতিসংঘে ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ইমরান খানের
আগস্ট ০৪, ২০১৯ ১৬:৩২কাশ্মির ইস্যুতে ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের দৃষ্টি আকর্ষণ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ (রোববার) বিকেলে তিনি ওই অভিযোগ করেন।
-
কাশ্মির ইস্যু: পাকিস্তান জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক
আগস্ট ০৪, ২০১৯ ১৬:০০ভারত নিয়ন্ত্রিত কাশ্মির ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি জরুরি বৈঠক করেছে।
-
কাশ্মির ইস্যু নিয়ে ভারত-পাকিস্তান বাগযুদ্ধ তুঙ্গে
আগস্ট ০৪, ২০১৯ ১৪:৩৭কাশ্মিরকে কেন্দ্র করে আবার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে বাগযুদ্ধ তুঙ্গে উঠেছে।
-
ইনসানিয়াত-জমহুরিয়াত-কাশ্মিরিয়াত’ কোথায় গেল: মোদিকে মেহবুবা মুফতি
আগস্ট ০৪, ২০১৯ ১৩:১৯ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করে আজ (রোববার) বলেছেন, ‘ইনসানিয়াত-জমহুরিয়াত-কাশ্মিরিয়াত’ (গণতন্ত্র, মানবতা ও কাশ্মিরিয়াত) কোথায় গেল? কাশ্মির ইস্যুতে সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ‘ইনসানিয়াত-জমহুরিয়াত-কাশ্মিরিয়াত’-এর কথা বলেছিলেন। প্রধানমন্ত্রী মোদিও বাজপেয়ীর দেখানো পথেই চলার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
-
ভারতের সংবিধানের ৩৭০ ও ৩৫-এ ধারা নিয়ে কেন্দ্রের বিবৃতি চান ওমর আবদুল্লাহ
আগস্ট ০৩, ২০১৯ ১৪:১৭ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের ভাইস-প্রেসিডেন্ট ওমর আবদুল্লাহ বলেছেন, গভর্নর তাকে আশ্বাস দিয়েছেন যে ৩৭০ ধারা ও ৩৫-এ ধারা বাতিল করার মতো কোনও পদক্ষেপ নেয়া হচ্ছে না। আজ (শনিবার) সেরাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে গভর্নর সত্যপাল মালিকের সঙ্গে সাক্ষাৎ করার পরে তিনি ওই মন্তব্য করেন।
-
কাশ্মির সীমান্তে তুমুল সংঘর্ষ, পাক বাহিনীর গুলিতে ভারতীয় জওয়ান নিহত
জুলাই ৩০, ২০১৯ ১৫:৫৪জম্মু-কাশ্মির সীমান্তে পাক বাহিনীর গুলিতে এক ভারতীয় সেনা জওয়ান নিহত হয়েছেন। নায়েক কৃষাণ লাল (৩৪) নামে ওই জওয়ান আজ (মঙ্গলবার) রাজৌরি জেলার সুন্দেরবানি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষে নিহত হন।
-
কাশ্মিরে ৩৫-এ ধারা নিয়ে গরমিলের চেষ্টা হলে রাজ্যে আগুন জ্বলবে: মেহেবুবা
জুলাই ২৮, ২০১৯ ১৪:০৫জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, ৩৫-এ ধারা নিয়ে গরমিল করলে তা রাজ্যে আগুন জ্বালানোর মতো হবে।
-
কাশ্মির সীমান্তে ভারতীয় সেনা নিহত, ১০ হাজার জওয়ান মোতায়েনের নির্দেশ
জুলাই ২৭, ২০১৯ ১৪:৪১জম্মু-কাশ্মির সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণে ভারতীয় এক সেনা জওয়ান নিহত হয়েছে। ল্যান্স নায়েক রাজিন্দর সিং নামে ওই জওয়ান ৫৭ রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত ছিলেন। আজ (শনিবার) উত্তর কাশ্মিরের কুপওয়াড়া জেলার মছিল সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত-পাক সেনা জওয়ানদের মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণের মধ্যে ওই সেনা সদস্য নিহত হন।