-
হুররিয়াত নেতা নিহতের প্রতিবাদে কাশ্মিরে সর্বাত্মক বনধ, সেনা ক্যাম্পে হামলা
নভেম্বর ২২, ২০১৮ ১২:৩০হুররিয়াত নেতা মীর হাফিজুল্লাহ নিহত হওয়ার প্রতিবাদে ভারত নিয়ন্ত্রিত কাশ্মির উপত্যকায় আজ (বৃহস্পতিবার) সর্বাত্মক বনধ পালিত হয়েছে। বনধের ফলে সমস্ত দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানসহ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
-
কাশ্মিরে ৪ গেরিলা নিহত: প্রতিবাদে সোপিয়ানে সর্বাত্মক বনধ পালিত
নভেম্বর ২১, ২০১৮ ১২:১১ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার গেরিলা নিহত হওয়ার প্রতিবাদে সোপিয়ানে সর্বাত্মক বনধ পালিত হয়েছে। গতকাল (মঙ্গলবার) দক্ষিণ কাশ্মিরের সোপিয়ান জেলার নাদিগামে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে 'বন্দুকযুদ্ধে' স্থানীয় চার গেরিলা হন। ওই ঘটনার প্রতিবাদে আজ (বুধবার) সর্বাত্মক বনধ পালিত হয়েছে।
-
কাশ্মিরে সংঘর্ষ: ৪ গেরিলা ও সেনাবাহিনীর ১ প্যারা কমান্ডো নিহত
নভেম্বর ২০, ২০১৮ ১৭:১২ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে বন্দুকযুদ্ধে চার গেরিলা ও সেনাবাহিনীর এক প্যারা-কমান্ডো নিহত হয়েছে। আজ (মঙ্গলবার) দক্ষিণ কাশ্মিরের সোপিয়ান জেলায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে ওই নিহত হওয়ার ঘটনা ঘটে। নিহতরা হিজবুল মুজাহিদীনের সদস্য বলে পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে।
-
কাশ্মিরে গেরিলা হামলায় সিআরপিএফ জওয়ান নিহত, ২ সেনা আহত
নভেম্বর ১৯, ২০১৮ ১২:৪৬ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলায় অজ্ঞাত গেরিলাদের দুটি আলাদা হামলায় আধাসামরিক বাহিনীর এক সদস্য নিহত ও সেনাবাহিনীর দুই জওয়ান আহত হয়েছেন। চন্দ্রিকা প্রসাদ নামে নিহত সিআরপিএফের হেড কনস্টেবল ১৮৩ ব্যাটেলিয়ানের সদস্য ছিলেন।
-
জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ গেরিলা নিহত
নভেম্বর ১৮, ২০১৮ ০৯:৫৯ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলা নিহত ও আধাসামরিক বাহিনী সিআরপিএফের এক জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন।
-
জম্মু-কাশ্মিরে কড়া নিরাপত্তায় পঞ্চায়েত নির্বাচন চলছে, প্রতিবাদে বনধ
নভেম্বর ১৭, ২০১৮ ১০:১৭ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে পঞ্চায়েত নির্বাচনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ নেতৃত্বের আহ্বানে সর্বাত্মক বনধ পালিত হচ্ছে। আজ (শনিবার) বনধের মধ্যেই কঠোর নিরাপত্তায় প্রথম দফায় পঞ্চায়েত নির্বাচন হচ্ছে।
-
কাশ্মিরে পঞ্চায়েত নির্বাচন বয়কট ও বনধের ডাক দিল যৌথ প্রতিরোধ নেতৃত্ব
নভেম্বর ১৬, ২০১৮ ১১:১২ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে পঞ্চায়েত নির্বাচনের বিরুদ্ধে আগামীকাল ১৭ নভেম্বর বনধের ডাক দিয়েছে যৌথ প্রতিরোধ নেতৃত্ব। হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান সাইয়্যেদ আলী শাহ গিলানী, মীরওয়াইজ ওমর ফারুক ও মুহাম্মদ ইয়াসীন মালিকের সমন্বিত যৌথ প্রতিরোধ নেতৃত্বের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচন বয়কটও ডাক দেয়া হয়েছে। ১৭ নভেম্বর থেকে শুরু হয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন হবে।
-
পাকিস্তানি স্নাইপারের গুলিতে ৩ দিনে ৩ ভারতীয় সেনা নিহত
নভেম্বর ১২, ২০১৮ ০৭:৩১জম্মু-কাশ্মিরের ভারত-পাক সীমান্তে পাকিস্তানি স্নাইপারের গুলিতে গতকাল (রোববার) এক ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন। জম্মুর নৌসেরা সেক্টরে নায়েক গোসাভি কেশব সোমগীর (২৯) নামে ওই জওয়ান গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাঁকে দ্রুত নিকটবর্তী সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান। এনিয়ে গত তিন দিনে ভারত-পাক সীমান্তে স্নাইপারের গুলিতে তিন ভারতীয় সেনার মৃত্যু হল।
-
কাশ্মিরে তল্লাশি অভিযানকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী ও জনতার মধ্যে ব্যাপক সংঘর্ষ
নভেম্বর ০৮, ২০১৮ ১১:২২জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলায় ঘেরাও ও তল্লাশি অভিযানকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী ও প্রতিবাদী জনতার মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ (বৃহস্পতিবার) ভোরে দক্ষিণ কাশ্মিরের আরিহাল এলাকায় ওই সংঘর্ষ হয়।
-
কাশ্মিরে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে নিহত বিজেপি নেতা ও তাঁর ভাই, কারফিউ জারি
নভেম্বর ০২, ২০১৮ ১৫:৪৮জম্মু-কাশ্মিরে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে রাজ্য বিজেপি সম্পাদক অনিল পারিহার(৫২) ও তাঁর ভাই অজিত পারিহার (৫৫) নিহত হয়েছেন। গতকাল রাতে কিশতওয়ারে দোকান থেকে বাড়ির ফেরার সময় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে তাঁরা নিহত হন।