• কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ গেরিলা নিহত, প্রতিবাদে বনধের ডাক

    কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ গেরিলা নিহত, প্রতিবাদে বনধের ডাক

    অক্টোবর ১১, ২০১৮ ১৫:৫৯

    ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের হান্দওয়াড়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলা নিহত হয়েছে। আজ (বৃহস্পতিবার) মান্নান বাশির ওয়ানি ও আশিক হুসেইন জারগার নামে ওই দুই গেরিলা নিহত হন। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে যৌথ প্রতিরোধ নেতৃত্বের পক্ষ থেকে আগামীকাল (শুক্রবার) কাশ্মির উপত্যকায় বনধের ডাক দেয়া হয়েছে।

  • কাশ্মিরিদের দুঃখ-কষ্ট অবসানে জাতিসংঘের পদক্ষেপ চায় পাকিস্তান

    কাশ্মিরিদের দুঃখ-কষ্ট অবসানে জাতিসংঘের পদক্ষেপ চায় পাকিস্তান

    অক্টোবর ১০, ২০১৮ ০৭:৩০

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের মানুষের অপরিসীম দুঃখ-কষ্ট অবসানে পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মালিহা লোধি বলেছেন, কাশ্মিরি জনগণ অপরিসীম দুঃখ-কষ্টের মধ্যে রয়েছে। এ পরিস্থিতির ইতি টানতে জাতিসংঘের পক্ষ থেকে কার্যকরি ও গঠনমূলক পদক্ষেপ জরুরি।

  • কাশ্মিরে পৌর নির্বাচনের বিরুদ্ধে সর্বাত্মক বনধ, মীরওয়াইজ ওমর গৃহবন্দী

    কাশ্মিরে পৌর নির্বাচনের বিরুদ্ধে সর্বাত্মক বনধ, মীরওয়াইজ ওমর গৃহবন্দী

    অক্টোবর ০৮, ২০১৮ ১২:০৬

    ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে পৌর নির্বাচনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ নেতৃত্বের আহ্বানে সর্বাত্মক বনধ পালিত হয়েছে। আজ (সোমবার) গোটা কাশ্মির উপত্যকা জুড়ে সমস্ত দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং গণপরিবহণ ব্যবস্থা বন্ধ রয়েছে। আজ রাজধানী শ্রীনগরসহ অন্যান্য জেলা সদরে বনধ পালিত হয়েছে।

  • কাশ্মিরে গেরিলা হামলায় ন্যাশনাল কনফারেন্সের ২ কর্মী নিহত, আবদুল্লাহ'র নিন্দা

    কাশ্মিরে গেরিলা হামলায় ন্যাশনাল কনফারেন্সের ২ কর্মী নিহত, আবদুল্লাহ'র নিন্দা

    অক্টোবর ০৫, ২০১৮ ১৬:৩৫

    ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে অজ্ঞাত গেরিলা হামলায় ন্যাশনাল কনফারেন্সের দুই কর্মী নিহত হয়েছেন। গেরিলাদের গুলিতে দলটির অন্য এক কর্মী আহত হয়েছেন। আজ (শুক্রবার) রাজধানী  শ্রীনগরের কারফাল্লি মহল্লা এলাকায় ওই হতাহতের ঘটনা ঘটেছে।

  • কাশ্মিরে নির্যাতন ও হত্যাকাণ্ড বন্ধ করুন: ভারতকে ওআইসি

    কাশ্মিরে নির্যাতন ও হত্যাকাণ্ড বন্ধ করুন: ভারতকে ওআইসি

    অক্টোবর ০৩, ২০১৮ ১৩:৪৪

    ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র মহাসচিব ইউসুফ বিন আহমাদ আল আসিমিন কাশ্মিরি জনগণের ওপর হত্যাকাণ্ড বন্ধ ও তাদের অধিকার রক্ষার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন।

  • কাশ্মিরে চলতি বছরে ১৪৩৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, নিহত ৫২

    কাশ্মিরে চলতি বছরে ১৪৩৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, নিহত ৫২

    অক্টোবর ০৩, ২০১৮ ১৩:১৩

    ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, জম্মু-কাশ্মিরে চলতি বছরের জুলাই পর্যন্ত পাকিস্তান ১ হাজার ৪৩৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ভারত-পাকিস্তান সীমান্ত ও নিয়ন্ত্রণরেখায় সংঘটিত যুদ্ধবিরতি লংঘনের ঘটনায় মোট ৫২ জন নিহত এবং ২৩২ জন আহত হয়েছেন। 

  • কাশ্মিরের আকাশে পাকিস্তানি হেলিকপ্টার, গুলি করে নামানোর চেষ্টা

    কাশ্মিরের আকাশে পাকিস্তানি হেলিকপ্টার, গুলি করে নামানোর চেষ্টা

    সেপ্টেম্বর ৩০, ২০১৮ ১৩:২১

    ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় একটি পাকিস্তানি হেলিকপ্টার আকাশসীমা লঙ্ঘন করেছে। আজ (রোববার) দুপুর ১২টা ১৫ থেকে ১২টা ২০ মিনিটের মধ্যে পাক হেলিকপ্টারটি কমপক্ষে আড়াইশ’  মিটার ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়ায় সীমান্তে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

  • জম্মু-কাশ্মিরে থানায় গেরিলা হামলা: ১ পুলিশ নিহত

    জম্মু-কাশ্মিরে থানায় গেরিলা হামলা: ১ পুলিশ নিহত

    সেপ্টেম্বর ৩০, ২০১৮ ১০:১৩

    ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে থানায় গেরিলা হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ (রোববার) সকালে সোপিয়ান জেলার এক থানায় অজ্ঞাত গেরিলারা গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে শাকিব মহিউদ্দিন নামে এক পুলিশ নিহত হন। হামলাকারী গেরিলারা ওই পুলিশ সদস্যের সার্ভিস রাইফেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।  

  • কাশ্মিরে ৮ আগ্নেয়াস্ত্র নিয়ে পলাতক পুলিশের বিশেষ নিরাপত্তা কর্মকর্তা

    কাশ্মিরে ৮ আগ্নেয়াস্ত্র নিয়ে পলাতক পুলিশের বিশেষ নিরাপত্তা কর্মকর্তা

    সেপ্টেম্বর ২৯, ২০১৮ ১১:১২

    ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে এক বিশেষ পুলিশ কর্মকর্তা (এসপিও) ৮টি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে পালিয়ে গেছেন। আদিল বশির শেখ (২৪) নামে ওই এসপিও পিডিপি বিধায়ক আইয়াজ আহমদ মীরের সরকারি বাসায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন। আদিল বশির সহকর্মীদের সাতটি একে-৪৭ রাইফেলের পাশাপাশি বিধায়কের একটি লাইসেন্সপ্রাপ্ত পিস্তলও নিয়ে গেছেন। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় ওই ঘটনার পরে প্রশাসনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • জম্মু-কাশ্মিরে মহররমের শোক মিছিলে নিষেধাজ্ঞা, স্কুল-কলেজ বন্ধ

    জম্মু-কাশ্মিরে মহররমের শোক মিছিলে নিষেধাজ্ঞা, স্কুল-কলেজ বন্ধ

    সেপ্টেম্বর ১৯, ২০১৮ ১০:০৬

    ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে মহররমের শোক মিছিল প্রতিহত করতে শ্রীনগরে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ (বুধবার) প্রশাসনের পক্ষ থেকে রাজধানী শ্রীনগরের বিভিন্ন এলাকায় ওই নিষেধাজ্ঞা জারি করা হয়।