-
তাইওয়ানকে আমন্ত্রণ জানালেন জো বাইডেন, ক্ষুব্ধ চীন
নভেম্বর ২৪, ২০২১ ১৩:৩৫আসন্ন গণতন্ত্র সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনা তাইপেকে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আগামী মাসে ভার্চুয়ালি এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
-
ইরানের ৬ ব্যক্তি ও ১ সংস্থার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল আমেরিকা
নভেম্বর ১৯, ২০২১ ০৫:২০আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব সৃষ্টি করার অভিযোগে ইরানের ছয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।ওই মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করার অভিযোগে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
-
বাইডেনের মানসিক সুস্থতা নিয়ে বেশিরভাগ মার্কিন নাগরিকের সন্দেহ
নভেম্বর ১৮, ২০২১ ১০:২৬মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দৈহিক ও মানসিক সুস্থতা নিয়ে আমেরিকার বেশিরভাগ নাগরিকের সন্দেহ রয়েছে। নতুন একটি জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে।
-
ইরানি তেল ও বিশ্ববাজার সম্পর্কে বাইডেনের ভিত্তিহীন দাবির রহস্য
নভেম্বর ১৩, ২০২১ ১৬:১৮মার্কিন প্রেসিডেন্ট বাইডেন দাবি করেছেন বিশ্ববাজারে ইরান ছাড়াই অন্য দেশগুলোর মাধ্যমে জ্বালানী তেল ও তেলজাত পণ্যের যোগান এত পর্যাপ্ত যে বিশ্বের দেশগুলো ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো এখন ইরান থেকে তাদের কেনাকাটা কমিয়ে দিলেও তাদের কোনো সমস্যা হবে না।
-
ইরান থেকে তেল কেনা বন্ধ করতে বাইডেনের আহ্বান
নভেম্বর ১৩, ২০২১ ১৫:১৩ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে তেল কেনা বন্ধ করার জন্য আমদানিকারক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা নিয়ে সপ্তম রাউন্ডের আলোচনা হতে যাচ্ছে তখন জো বাইডেন এই আহ্বান জানালেন। এবারের আলোচনায় মার্কিন অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর জোর দেবে ইরান।
-
বাইডেন ইরানের মোকাবিলায় দুর্বল অবস্থান নিয়েছেন: ট্রাম্প
নভেম্বর ০৮, ২০২১ ০৪:২৯সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইহুদিবাদী ইসরাইলের প্রতি সমর্থন ঘোষণা করে বলেছেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের মোকাবিলায় দুর্বল অবস্থান গ্রহণ করেছেন। তিনি এক ভিডিও বার্তায় বলেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আমেরিকার সম্পর্ক তার শাসনামলের মতো ভালো আর কখনও ছিল না।
-
অস্ত্রের বড় চালান পাচ্ছে সৌদি আরব
নভেম্বর ০৫, ২০২১ ০৮:৩৬মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর এই প্রথম সৌদি আরব আমেরিকা থেকে অস্ত্রের বড় চালান পেতে যাচ্ছে। এরইমধ্যে বাইডেন অস্ত্র বিক্রির বিষয়ে অনুমোদন দিয়েছেন এবং ৬৫ কোটি ৫০ লাখ ডলারের ক্ষেপণাস্ত্র পাবে সৌদি আরব।
-
'নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা পারস্পরিক স্বার্থ ও অধিকারের ভিত্তিতে হতে হবে'
নভেম্বর ০৩, ২০২১ ০৮:২২ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের ওপর থেকে মার্কিন একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা হতে হবে পারস্পরিক স্বার্থ এবং অধিকারের ভিত্তিতে।
-
বিশ্ব নেতাদের কাছে ক্ষমা চাইলেন বাইডেন
নভেম্বর ০২, ২০২১ ১২:৩৮সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২ নভেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
বাইডেনকে প্রমাণ করতে হবে তার স্বাক্ষরের গ্রহণযোগ্যতা আছে
নভেম্বর ০২, ২০২১ ০৬:৪১ইরান বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রমাণ করতে হবে যে, তার স্বাক্ষরের গ্রহণযোগ্যতা আছে এবং যে কেউ তার সই করা চুক্তি বাতিল করতে পারে না। বাইডেন সরকার ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার পর পরবর্তী মার্কিন প্রশাসন এই সমঝোতা থেকে আবার বেরিয়ে গেলে বর্তমান প্রশাসনের কিছু করার থাকবে না বলে বাইডেন যে দাবি করে আসছেন তার জবাবে তেহরান এ মন্তব্য করেছে।