-
ইরান নিশ্চিতভাবে ভিয়েনা সংলাপে ফিরে যাবে তবে...
অক্টোবর ০৫, ২০২১ ০৪:২৫ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশ ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে নিশ্চিতভাবে ফিরে যাবে; তবে এ সংক্রান্ত আগের বৈঠকগুলোর অগ্রগতি ও কাগজপত্র পর্যালোচনা করার পর এর সময় নির্ধারিত হবে।
-
‘আমেরিকার অসংলগ্ন আচরণ বহাল রেখে সংলাপে বসে লাভ নেই’
সেপ্টেম্বর ২৫, ২০২১ ০২:৫২ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপের ভবিষ্যত আমেরিকার আচরণের ওপর নির্ভর করছে। ইরান ওই সংলাপে ফিরে যাওয়ার বিষয়টি বিবেচনা করছে বলেও তিনি মন্তব্য করেন।
-
রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক তাদের অবশ্যই ফিরে যেতে হবে : প্রধানমন্ত্রী
সেপ্টেম্বর ২৩, ২০২১ ১৩:০১সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৩ সেপ্টেম্বরের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
‘আর কোনো যুদ্ধ নয়’: বাইডেন; বিশ্লেষকরা বলছেন ‘ডাহা মিথ্যা, কেবল কৌশল বদল’
সেপ্টেম্বর ২২, ২০২১ ১৩:১৪মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া প্রথম ভাষণে পররাষ্ট্র ক্ষেত্রে হোয়াইট হাউজের নীতিতে পরিবর্তন আনার বিষয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, গত ২০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আমিই প্রথম এখানে দাড়িয়ে বলছি আর কোনো যুদ্ধ হবে না। তবে একই সঙ্গে তিনি এও বলেন মিত্র দেশগুলোর সঙ্গে সহযোগিতার মাত্রা বাড়ানো হবে।
-
পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরতে প্রস্তুত: জাতিসংঘে বললেন বাইডেন
সেপ্টেম্বর ২২, ২০২১ ০৩:৫৮মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণ বলেছেন, তার দেশ ইরানের পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরতে প্রস্তুত রয়েছে। মঙ্গলবার রাতে জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ড. ইব্রাহিম রায়িসির ভাষণের একই দিন বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।
-
আফগানিস্তানের ঘটনাবলীতে ইউরোপের দুর্বলতা প্রকাশ পেয়েছে: জোসেফ বোরেল
সেপ্টেম্বর ১৫, ২০২১ ১৩:১৩ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ফরাসি দৈনিক লা মন্ডকে দেয়া সাক্ষাতকারে স্বীকার করেছেন, আফগানিস্তানের ঘটনাবলীতে ইউরোপের দুর্বলতা প্রকাশ পেয়েছে। তিনি বলেন, ইউরোপীয়রা যেখানেই থাকুক না কেন বিশেষ করে আফগানিস্তানের ব্যাপারে রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ইউরোপকে নতুন করে ভাবতে হবে। একইসঙ্গে তিনি বিভিন্ন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যকার মতভেদ নিরসন ও যৌথ নীতি নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।
-
আল কায়দা আফগানিস্তানে ফিরে আসতে পারে: বাইডেন; তবে কি সন্ত্রাস বিরোধী যুদ্ধ ব্যর্থ?
সেপ্টেম্বর ১২, ২০২১ ১১:০৯মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার ২০তম বার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে স্বীকার করেছেন, আল কায়দা সন্ত্রাসীরা হয়তো আফগানিস্তানে ফিরে আসতে পারে। একইসঙ্গে তিনি এও বলেছেন, কোথাও আল কায়দার উপস্থিতি থাকলেই সেখানে সেনা মোতায়েন করতে হবে এমন নীতি থেকে সরে এসেছে ওয়াশিংটন।
-
পরমাণু আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি: পাওনাদারের সুরে কথা বলছেন ব্লিংকেন
সেপ্টেম্বর ০৯, ২০২১ ১০:১০মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনায় ওয়াশিংটনের ফিরে আসার সম্ভাবনাকে খুবই ক্ষীণ বলে জানিয়েছেন। এমন সময় তিনি এ কথা বললেন যখন সবারই এটা জানা আছে যে মার্কিন সরকার একতরফাভাবে পরমাণু সমঝোতা ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি থেকে সরে আসার কারণেই অচলাবস্থা তৈরি হয়েছে।
-
সৌদি-মিশরকে সমালোচনার ব্যাপারে বাইডেনকে সতর্ক করেছে ইসরাইল
সেপ্টেম্বর ০৪, ২০২১ ০৬:৩৬মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে সৌদি আরব এবং মিশর সরকারের সমালোচনা না করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে সতর্ক করে দিয়েছে ইহুদিবাদী ইসরাইলের কর্মকর্তারা। ইসরাইলি কর্মকর্তারা মনে করছেন, আরব এই দুটি দেশের মানবাধিকার ইস্যুতে বাইডেন প্রশাসন যদি সমালোচনা করে তাহলে তারা ইরান-রাশিয়া এবং চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগ নেবে।
-
আফগানিস্তানে মার্কিন বিপর্যয় প্রমাণ করল ওয়াশিংটন আর বিশ্ব-মোড়ল নয়
সেপ্টেম্বর ০৩, ২০২১ ১৫:৩৯ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস সম্প্রতি আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের লজ্জাজনক ও তড়িঘড়ি প্রত্যাহারের দিকে ইঙ্গিত করে বলছেন, যেই পরাশক্তি আন্তর্জাতিক পর্যায়ে তার লক্ষ্যগুলো বাস্তবায়ন করতে পারে না সে কোনো বিশ্বশক্তিই নয় বরং এক বড় শক্তি মাত্র!