-
তেল স্থাপনায় হামলা: মার্কিন অভিযোগের বিরুদ্ধে জাতিসংঘে ইরানের প্রতিবাদ
সেপ্টেম্বর ২১, ২০১৯ ০২:২৮সৌদি আরবের দু’টি তেল স্থাপনায় ইয়েমেনের হুথি যোদ্ধাদের ড্রোন হামলায় ইরানের হাত রয়েছে বলে আমেরিকা যে দাবি করেছে সে সম্পর্কে জাতিসংঘে প্রতিবাদলিপি দিয়েছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি জাতিসংঘ মহাসচিবের পাশাপাশি নিরাপত্তা পরিষদের প্রধানের কাছে ওই প্রতিবাদলিপি হস্তান্তর করেন।
-
নিউ ইয়র্ক পৌঁছেছেন জারিফ; প্রেসিডেন্ট রুহানি যাচ্ছেন সোমবার
সেপ্টেম্বর ২১, ২০১৯ ০২:০৪জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগদানের জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পৌঁছেছেন। তিনি সেখানে সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দেয়ার পাশাপাশি বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন বলে কথা রয়েছে।
-
সিরিয়ার যুদ্ধাপরাধের দায়ে মার্কিন বাহিনীর নিন্দা জানাল জাতিসংঘ
সেপ্টেম্বর ১৩, ২০১৯ ১১:২৬সিরিয়ায় বেসামরিক মানুষদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করার দায়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র বাহিনীর কঠোর নিন্দা করেছে জাতিসংঘ স্বতন্ত্র আন্তর্জাতিক তদন্ত কমিশন।
-
ফিলিস্তিনের ভূমি দখলের পরিকল্পনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘ
সেপ্টেম্বর ১২, ২০১৯ ০৯:৪৫জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ফিলিস্তিনের পশ্চিম তীরের জর্দান উপত্যকাকে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার ব্যাপারে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে ঘোষণা দিয়েছেন তা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
-
অর্থনৈতিক সন্ত্রাসবাদ বন্ধের আগে আমেরিকার সঙ্গে আলোচনা হবে না: ইরান
সেপ্টেম্বর ১১, ২০১৯ ০৭:৫৮জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভানচি বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা করতে চাইলে আমেরিকাকে অবশ্যই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি অর্থনৈতিক সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। অন্যথায় ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আলোচনার সম্ভাবনা নিয়েই কথা হতে পারে না।
-
কাশ্মীর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ জাতিসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের
সেপ্টেম্বর ০৯, ২০১৯ ১৬:০৭জাতিসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের প্রধান মিশেল ব্যাচেলেট কাশ্মীর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আজ (সোমবার) তিনি বলেন, গতমাসে জম্মু- কাশ্মীরের বিশেষ মর্যাদাকে বাতিল করে দেয়ার পরে কেন্দ্রীয় সরকার যেভাবে সে রাজ্যে কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে সেসম্পর্কে তিনি 'গভীরভাবে উদ্বিগ্ন'।
-
আগ্রাসন চালালে লেবাননের প্রতিরোধের মুখে পড়বে ইসরাইল: আউন
সেপ্টেম্বর ০৬, ২০১৯ ১৬:১৬লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি তার দেশের বিরুদ্ধে কোনো রকমের আগ্রাসন চালায় তাহলে লেবানন তার বৈধ অধিকার অনুসারে পাল্টা জবাব দেবে। তিনি সতর্ক করে বলেন, এধরনের আগ্রাসনের পরিণতির জন্য ইসরাইলকে দায় বহন করতে হবে।
-
কেউ যেন রাষ্ট্রহীন না হয়: এনআরসি প্রসঙ্গে ভারতকে জাতিসংঘের সতর্কবার্তা
সেপ্টেম্বর ০২, ২০১৯ ০৬:৪৫ভারতের অসমের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) থেকে ১৯ লাখ মানুষ বাদ যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি। এর মধ্য দিয়ে কেউ যেন রাষ্ট্রহীন না হয়ে পড়ে, তা নিশ্চিত করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
-
রোহিঙ্গা প্রত্যাবাসন ভেস্তে যাওয়ার নেপথ্যে কারণ ও প্রতিক্রিয়া
আগস্ট ২৩, ২০১৯ ১২:১৯রোহিঙ্গাদের অনিহায় দ্বিতীয় দফা ভেস্তে গেছে তাদের মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়া। বৃহস্পতিবার প্রত্যাবাসন শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। নিজ দেশে ফিরে যেতে নানা দাবি তুলেছে রোহিঙ্গারা। এসব দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রত্যাবাসনের জন্য আগে তাদের পূর্ণ নাগরিকত্ব দিতে হবে; জমি-জমা ও ভিটেমাটির দখল ফেরত দিতে হবে; নিরাপত্তা নিশ্চিত করতে হবে; রাখাইনে তাদের সঙ্গে যা হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে হবে।
-
রোহিঙ্গাদের বিরুদ্ধে যৌন সহিংসতা যুদ্ধাপরাধের শামিল: জাতিসংঘ
আগস্ট ২৩, ২০১৯ ০৯:১৪মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৭ সালে জাতিগত নিধনযজ্ঞের অংশ হিসেবে রোহিঙ্গা নারী ও কিশোরীদের ওপর সেনাবাহিনী যৌন সহিংসতা চালিয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের জাতিসংঘের তথ্য-অনুসন্ধানী মিশন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে সংস্থাটি বলছে, রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলমান রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর যৌন সহিংসতা যুদ্ধাপরাধের শামিল।