-
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সেনা পাঠানোর খবর অস্বীকার করল রাশিয়া
ডিসেম্বর ২৩, ২০২০ ০৪:০০রাশিয়া মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শত শত সৈন্য পাঠিয়েছে বলে ফরাসি দৈনিক ‘লা ফিগারো’ যে খবর দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে মস্কো। আফ্রিকার এই দেশটিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্লাদিমির তিতোরিঙ্কু গতকাল (মঙ্গলবার) বাঙ্গুইতে সাংবাদিকদের এ তথ্য জানান।
-
ইউরোপীয়দের ‘ইনস্টেক্স’ ইরানকে কোনো সুবিধা দিতে পারেনি: রাভাঞ্চি
ডিসেম্বর ২০, ২০২০ ০৯:১০ইরান বলেছে, ইউরোপীয় দেশগুলো মার্কিন নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে তেহরানকে আর্থিক সুবিধা দেয়ার জন্য ‘ইনস্টেক্স’ নামক যে ম্যাকানিজম চালু করার দাবি করেছে তা গত দুই বছরে ইরানকে কোনোরকম সুবিধা দিতে পারেনি।
-
মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে বাণিজ্যের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব
ডিসেম্বর ১৯, ২০২০ ১৫:০৯জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের বাণিজ্য শুরুর আহ্বান জানিয়েছেন। ইরানের ওপর আমেরিকার অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা সত্ত্বেও গুতেরেস এই আহ্বান জানালেন।
-
পরমাণু সমঝোতাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে: রাশিয়া
ডিসেম্বর ১৮, ২০২০ ০৬:০৮রাশিয়া বলেছে, গত কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো ইরানের পরমাণু সমঝোতাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে তা পুরোপুরি বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হয়েছে।
-
৭৭৮ টন মাদকদ্রব্য উদ্ধারের খবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে জানাল ইরান
ডিসেম্বর ১৭, ২০২০ ০২:৩৫ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা গত ১০ মাসে কঠোর পরিশ্রম ও জীবন বাজি রেখে ৭৭৮ টনের বেশি মাদকদ্রব্য উদ্ধার করেছে বলে জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তেহরান। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরগুলোতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি এক চিঠিতে এ তথ্য জানান।
-
খলিফা হাফতারের প্রতি ফ্রান্সের সমর্থন লজ্জাজনক: লিবিয়া সরকার
ডিসেম্বর ১৩, ২০২০ ০২:৫১লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতিরক্ষামন্ত্রী সালাহউদ্দিন আন-নামুর্শ তার সরকারের বিরুদ্ধে লড়াইরত জেনারেল হাফতারের কথিত ন্যাশনাল আর্মির প্রতি ফ্রান্সের সমর্থন ঘোষণাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন।
-
ইসরাইলকে পরমাণু অস্ত্র ত্যাগ করার আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস
ডিসেম্বর ০৯, ২০২০ ০৩:৫৬জাতিসংঘ এক প্রস্তাব পাস করে ইহুদিবাদী ইসরাইলকে তার পরমাণু অস্ত্র ত্যাগ করার আহ্বান জানিয়েছে। গতকাল (মঙ্গলবার) ‘পশ্চিম এশিয়ায় পরমাণু অস্ত্র বিস্তারের বিপদ’ শীর্ষক ওই প্রস্তাব পাস করে জাতিসংঘের সাধারণ পরিষদ।
-
'ইরানের পরমাণু বিজ্ঞানী হত্যার পর নিরাপত্তা পরিষদের ব্যর্থতা আরও স্পষ্ট হয়েছে'
ডিসেম্বর ০৬, ২০২০ ১৭:০৬ইরানের পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদেকে হত্যার ঘটনা-ডেফিনেটলি আন্তর্জাতিক সন্ত্রাস। নির্দ্বিধায় এতে ইসরাইলের হাত ছিল। ইরান নিশ্চয়ই এর পাল্টা প্রতিশোধ নেবে। রেডিও তেহরানকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এম শাহীদুজ্জামান।
-
ভারতে কৃষক আন্দোলন অব্যাহত, কেন্দ্রীয় সরকারের সঙ্গে পঞ্চম দফার সংলাপ
ডিসেম্বর ০৫, ২০২০ ১৭:৫৭ভারতে কৃষি সংক্রান্ত তিনটি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক আন্দোলন অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় সরকার সম্প্রতি ওই তিনটি আইন কার্যকর করেছে। আজ (শনিবার) ওই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলাপ-আলোচনায় বসেন কৃষক নেতারা। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে পঞ্চম দফার সংলাপ হলেও এখনও সমাধান সূত্র মেলেনি। আন্দোলনরত কৃষকদের দাবি- অবিলম্বে কৃষি সংক্রান্ত তিনটি আইন বাতিল করতে হবে। প্রয়োজনে সংসদের বিশেষ অধিবেশন ডেকে কৃষি আইন বাতিল করার দাবি জানিয়েছেন তারা।
-
সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা: একে অপরকে দায়ী করছে ভারত-পাকিস্তান
নভেম্বর ২৬, ২০২০ ০৬:০৮পাকিস্তানের অভ্যন্তরের সন্ত্রাসবাদ উস্কে দেয়ার জন্য ভারতকে দায়ী করে জাতিসংঘে একটি অভিযোগপত্র দায়ের করেছে ইসলামাবাদ। সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রচারপত্র বিলি করার একদিন পর ইসলামাবাদ এই অভিযোগপত্র দায়ের করে।