-
আফগানিস্তানে বন্দুক হামলায় মারা গেছেন ডাক্তার নাকামুরা
ডিসেম্বর ০৪, ২০১৯ ১১:৪৮আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ছয়জন নিহত হয়েছেন। তার মধ্যে তেতসু নাকামুরা নামে একজন জাপানি ডাক্তার রয়েছেন। তিনি জাপান মেডিক্যাল সার্ভিসের প্রধান হিসেবে আফগানিস্তানে কাজ করছিলেন। সন্ত্রাসীদের হামলায় তার টিমের আরো পাঁচজন নিহত হন।
-
পরমাণু সমঝোতার প্রতি সার্বিক সমর্থন পুনর্ব্যক্ত করলেন শিনজো অ্যাবে
ডিসেম্বর ০৪, ২০১৯ ০৪:২৮জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি তার দেশের পূর্ণ সমর্থন রয়েছে এবং এই আন্তর্জাতিক চুক্তিকে ঘিরে সৃষ্ট অচলাবস্থা দূর করতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে টোকিও। গতকাল (মঙ্গলবার) টোকিও সফররত ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে এক বৈঠকে এ প্রত্যয় জানান তিনি।
-
আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
নভেম্বর ২৮, ২০১৯ ১৫:৫৮উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়া তাদের পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে সাগরে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জাপানে সাগরে দু'টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রায় এক মাস পর এই পরীক্ষা চালানো হলো।
-
দখলীকৃত ভূখণ্ডে ইহুদি উপশহর নির্মাণ বন্ধ করতে বললো জাপান
নভেম্বর ০৯, ২০১৯ ১৭:৩৪দখলীকৃত ভূখণ্ডে ইহুদি উপশহর নির্মাণ বন্ধের আহ্বান জানিয়েছে জাপান। জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইহুদি উপশহর নির্মাণের মাধ্যমে আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করা হচ্ছে এবং তা বন্ধ করতে হবে।
-
জাপানের প্রধানমন্ত্রীকে বেকুব বলল উত্তর কোরিয়া
নভেম্বর ০৭, ২০১৯ ১৭:৪৫জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে-কে 'বেকুব' হিসেবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া। আবেকে উত্তর কোরিয়া সফরের অনুমতি দেওয়া হবে না বলেও দেশটি জানিয়ে দিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিসেএনএ আজ এসব মন্তব্য করেছে। এতে বলা হয়েছে, আবে'র পিয়ংইয়ংয়ে পা রাখার স্বপ্নও দেখা উচিত নয়।
-
জাপানেও আগুন: ৫০০ বছরের পুরোনো শুরি প্রাসাদ ধ্বংস
অক্টোবর ৩১, ২০১৯ ০৯:২৫জাপানের পাঁচশ বছরের পুরোনো শুরি প্রাসাদের মূল কাঠামো আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়ার রাজধানী নাহা-র একপাশে একটি পাহাড়ের ওপর অবস্থিত প্রাসাদটিতে বৃহস্পতিবার ভোররাতে আগুন লাগে। আগুন লাগার কারণ পরিষ্কার হয়নি।
-
বাঙ্গি-কমলাই কাল হলো জাপানি বাণিজ্যমন্ত্রীর; অবশেষে পদত্যাগ
অক্টোবর ২৫, ২০১৯ ১২:৩২ভোটারদেরকে উপহার দিয়ে বিপদে পড়েছেন জাপানের বাণিজ্যমন্ত্রী ইশু সুগাওয়ারা। লিবারেল ডেমোক্রেটিক পার্টির এ রাজনীতিবিদ তার সংসদীয় এলাকার ভোটারদের দামি বাঙ্গি, কমলা, মাছের ডিম এবং রয়েল জেলির মতো উপহার পাঠিয়েছিলেন এবং মৃত এক সমর্থকের পরিবারকে ইশু ২০ হাজার ইয়েন দেয়ার প্রস্তাবও দিয়েছিলেন বলে অভিযোগ করেছে দেশটির গণমাধ্যমগুলো। এর মাধ্যমে তিনি নির্বাচনী আইন লঙ্ঘন করেছেন।
-
সিংহাসনে আরোহন করলেন জাপানের নয়া সম্রাট; মেনে চলবেন সংবিধান
অক্টোবর ২২, ২০১৯ ১৩:০৮জাপানের নতুন সম্রাট নারুহিতো আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করেছেন। সম্রাট আকিহিতো সিংহাসন ত্যাগের পর তার ছেলে যুবরাজ নারুহিতো গত ১ মে সম্রাটের দায়িত্ব বুঝে নিলেও মূল আনুষ্ঠানিকতা বাকি ছিল, আজ তা পূর্ণ হলো।
-
জাপানে টাইফুনে মৃতের সংখ্যা বেড়ে ৭৪, এখনও নিখোঁজ ১২
অক্টোবর ১৬, ২০১৯ ০৮:০৮জাপানে ভয়াবহ টাইফুন হাগিবিসে মৃতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছে ১২ জন।
-
জাপানে শক্তিশালী টাইফুনের তাণ্ডবে নিহত ২৬, ব্যাপক ক্ষয়ক্ষতি
অক্টোবর ১৩, ২০১৯ ০৯:৪৫জাপানে শক্তিশালী টাইফুন হাগিবিসের আঘাতে অন্তত ২৬ জন নিহত ও ১৭৫ ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া, নিখোঁজ রয়েছেন আরও ১৬ জন। জাপানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল এনএইচকে এ তথ্য জানিয়েছে।