-
ইরানের সঙ্গে যুদ্ধের ক্ষুধা নেই আমেরিকার: পেলোসি
জুন ২২, ২০১৯ ১১:৫৮মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার ক্ষুধা নেই আমেরিকার। হরমুজ প্রণালীর ইরানি আকাশসীমা থেকে আমেরিকার একটি ‘আরকিউ-ফোর এ গ্লোবাল হক’ ড্রোন ভূপাতিত করার পর তিনি একথা বললেন।
-
মার্কিন হামলায় ইরানের ১৫০ জন নিহত হতো: ট্রাম্প
জুন ২২, ২০১৯ ০৯:৫৪মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের তিনটি স্থানে হামলার নির্দেশ দেয়া হয়েছিল এবং হামলা চালালে এসব স্থানে ১৫০ জন ইরানি নাগরিক নিহত হতো কিন্তু হামলার চালানোর ১০ মিনিট আগে তিনি সে নির্দেশ বাতিল করেন।
-
ড্রোন ধ্বংসের চপেটাঘাতে ইরানকে আরও সমীহ করছে হতচকিত আমেরিকা
জুন ২১, ২০১৯ ১৩:৪৭ইরানের আকাশে গোয়েন্দা তৎপরতা চালাতে-আসা হানাদার মার্কিন ড্রোন ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার নির্দেশ দিয়েও তড়িঘড়ি সে নির্দেশ বাতিল করেছেন।
-
ভূপাতিত আরকিউ-৪এ'র ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করল ইরান
জুন ২১, ২০১৯ ১৩:১৫ইরান আজ (শুক্রবার) প্রথমবারের মতো মার্কিন চালকহীন বিমান আরকিউ-৪এ'র ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে। গতকাল ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের পর ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি একে ভূপাতিত করেছে।
-
ইয়েমেনি ড্রোন হামলায় বন্ধ হয়েছে জিজানের বিমানবন্দর
জুন ২১, ২০১৯ ১২:৩২ইয়েমেনি বাহিনীর পাল্টা ড্রোন হামলার মুখে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জিজান প্রদেশের বিমানবন্দর বন্ধ করে দিতে হয়েছে।
-
'আরকিউ-৪এ ভূপাতিত হওয়ায় আমেরিকার বড় মাপের ক্ষতি হয়েছে'
জুন ২১, ২০১৯ ১১:৫৬মার্কিন চালকহীন বিমান আরকিউ-৪এ গ্লোবাল হক ভূপাতিত করার মধ্য দিয়ে আমেরিকার বড় মাপের ক্ষতি হয়ে গেছে। গতকাল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মার্কিন চালকহীন বিমান ভূপাতিত করাকে কেন্দ্র করে এ মন্তব্য করেছেন সামরিক বিশেষজ্ঞরা ।
-
মার্কিন চাপের মুখে আঞ্চলিক নীতি পরিবর্তন করবে না ইরান: জারিফ
জুন ২১, ২০১৯ ০৬:৪৬মার্কিন চাপ ও অর্থনৈতিক সন্ত্রাসবাদের মুখে ইরান তার আঞ্চলিক নীতি পরিবর্তন করবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি আরো বলেছেন, ইরান কারো সঙ্গে যুদ্ধের প্রত্যাশী নয় তবে আক্রান্ত হলে নিজের জল, স্থল ও আকাশসীমা রক্ষা করবে তেহরান।
-
মার্কিন ড্রোনের অনুপ্রবেশ: ইরানের নিন্দা এবং হুঁশিয়ারি
জুন ২০, ২০১৯ ১৩:৩৫গোয়েন্দা ড্রোন পাঠিয়ে ইরানের আকাশসীমা লঙ্ঘনের জন্য আমেরিকার কড়া নিন্দা জানিয়েছে ইরান। যেকোনো উস্কানিমূলক তৎপরতার জন্য সৃষ্ট পরিণতির দায়ভার আগ্রাসীদের বহন করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
-
ইরানে ভূপাতিত মার্কিন চালকহীন বিমানের গোয়েন্দা সক্ষমতা (ভিডিও)
জুন ২০, ২০১৯ ১৩:০৯ইরানে অনুপ্রবেশের পর ভূপাতিত মার্কিন আরকিউ-৪ গ্লোবাল হক চালকহীন বিমান দিনে ৪০ হাজার বর্গ মাইল বা এক লাগ বর্গ কিলোমিটার ভূখণ্ডের ওপর গোয়েন্দা তৎপরতা চালাতে পারে। অর্থাৎ দক্ষিণ কোরিয়া বা আয়ারল্যান্ডের মতো দেশের ওপর পুরোপুরি গোয়েন্দা তৎপরতা একটি মাত্র দিনেই সম্পন্ন করতে পারবে।
-
ইরানে অনুপ্রবেশের কারণেই মার্কিন ড্রোনকে ভূপাতিত করা হয়েছে: জেনারেল সালামি
জুন ২০, ২০১৯ ১২:২০ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইরানের আকাশে অনুপ্রবেশকারী একটি মার্কিন গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করার ঘটনার মাধ্যমে শত্রুদের জন্য এই সুষ্পষ্ট বার্তা দেয়া হয়েছে যে ইরানের সীমানা সবার জন্য রেড লাইন।