-
সীমান্তে যৌথ মহড়া শুরু করেছে ইরাক ও তুরস্ক
সেপ্টেম্বর ২৬, ২০১৭ ০৮:১৬ইরাক ও তুরস্কের সেনারা দু দেশের অভিন্ন সীমান্তে বড় ধরনের যৌথ সামরিক মহড়া শুরু করেছে। ইরাকের কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য গণভোট অনুষ্ঠিত হওয়ার পর দু দেশ এ পদক্ষেপ নিল। ইরাকের কেন্দ্রীয় সরকার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ উপেক্ষা করে কুর্দি নেতারা গতকাল ( সোমবার) এ গণভোটের আয়োজন করেন।
-
কুর্দিস্তানের বিচ্ছিন্নতাকামী গণভোটের বিরুদ্ধে আঙ্কারায় বিক্ষোভ
সেপ্টেম্বর ২৫, ২০১৭ ১৩:১৮তুরস্কের রাজধানী আঙ্কারায় আজ(সোমবার) ইরাকের কুর্দিস্তানের বিচ্ছিন্নতাকামী গণভোট অনুষ্ঠানের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ হয়েছে। শত শত তুর্কি নাগরিক বিক্ষোভে অংশ নিয়েছে।
-
কুর্দিস্তানের বিচ্ছিন্নতার বিরুদ্ধে সব ব্যবস্থা নেবে তুরস্ক: প্রধানমন্ত্রী ইলদিরিম
সেপ্টেম্বর ২৪, ২০১৭ ০৩:০৬তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরাকের স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে পরিকল্পিত গণভোট অনুষ্ঠিত হলে তার দেশ ওই অঞ্চলের বিচ্ছিন্ন হয়ে যাওয়া ঠেকাতে সব ব্যবস্থা নেয়ার পথ খোলা রেখেছে। এমনকি প্রয়োজনে আঙ্কারা সীমান্ত অতিক্রম করে সামরিক অভিযান চালাবে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।
-
সংবাদ সম্মেলন পেছালেন বারজানি; তুরস্ক বলছে 'সব পথ খোলা'
সেপ্টেম্বর ২৩, ২০১৭ ১৪:৩৪ইরাকের কুর্দিস্তানে গণভোট অনুষ্ঠান সম্পর্কে নির্ধারিত সংবাদ সম্মেলনে পিছিয়ে দিয়েছেন স্বায়ত্ত্বশাসিত ওই অঞ্চলের প্রেসিডেন্ট মাসুদ বারজানি। সংবাদ সম্মেলনটি আজ (শনিবার) অনুষ্ঠানের কথা ছিল কিন্তু তা পিছিয়ে আগামীকাল নেয়া হয়েছে।
-
'কুর্দিস্তানের গণভোট তুরস্কের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি'
সেপ্টেম্বর ২৩, ২০১৭ ১৩:৩৭তুরস্কের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ বলেছে, ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের বিচ্ছিন্নতার জন্য সম্ভাব্য গণভোট তুর্কি জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। গতকাল (শুক্রবার) প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সভাপতিত্বে সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইরাকের কুর্দিস্তানের আসন্ন গণভোট নিয়ে আলোচনা করা হয়।
-
সিরিয়ার ইদলিবে তুর্কি সেনা মোতায়েন করা হবে: এরদোগান
সেপ্টেম্বর ২২, ২০১৭ ১২:৩৪তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, গোলযোগপূর্ণ সিরিয়ার ইদলিব প্রদেশে তার দেশ সেনা মোতায়েন করবে। সিরিয়ায় 'নিরাপদ অঞ্চল' প্রতিষ্ঠায় ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে কাজাখস্তানেরর রাজধানী আস্তানায় যে ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে তার আওতায় এসব সেনা মোতায়েন করা হবে বলে জানান তিনি।
-
কুর্দি গণভোট নতুন বিতর্কের জন্ম দেবে, যা নিয়ন্ত্রণ সহজ হবে না: ইরান-ইরাক-তুরস্ক
সেপ্টেম্বর ২১, ২০১৭ ০৭:১৩ইরান, ইরাক এবং তুরস্ক ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের বিচ্ছিন্নতাকামী গণভোটের বিরোধিতা করে একযোগে বিবৃতি দিয়েছে। গণভোট অনুষ্ঠিত হলে এ অঞ্চলে নতুন বিতর্কের সৃষ্টি জন্ম দেবে এবং তা নিয়ন্ত্রণ করা সহজ হবে না বলে বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
-
গণভোট হলে কুর্দিস্তানের ওপর নিষেধাজ্ঞা দেবে তুরস্ক: এরদোগান
সেপ্টেম্বর ২০, ২০১৭ ১৫:০৬তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইরাকের কুর্দিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চল যদি বিচ্ছিন্ন হওয়ার জন্য গণভোট অনষ্ঠান করেই তাহলে আংকারা এ ব্যবস্থা নেবে।
-
ইরাক সংলগ্ন সীমান্তে বড় ধরণের মহড়া শুরু করল তুর্কি ট্যাংক বহর
সেপ্টেম্বর ১৯, ২০১৭ ০৬:৩৮তুরস্কের ট্যাংক বহর দেশটির ইরাক সংলগ্ন অভিন্ন সীমান্তে বড় ধরণের মহড়া শুরু করেছে। কুর্দি গণভোটের আগে মাত্র এক সপ্তাহ এ মহড়া শুরু হলো। কুর্দি বিচ্ছিন্নতাকামী গণভোটকে তুরস্কের জাতীয় স্বার্থ বিরোধী হিসেবে দেখছে আঙ্কারা।
-
কুর্দি গণভোট: ইরাক-সিরিয়া সীমান্তে ট্যাংক পাঠিয়েছে তুরস্ক
সেপ্টেম্বর ১৮, ২০১৭ ১৩:৫২ইরাক সীমান্তে সামরিক মহড়া শুরু করেছে তুরস্ক এবং সিরিয়ার কাছে দক্ষিণ সীমান্তে সাঁজোয়া যান পাঠিয়েছে। ইরাকের কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য যখন গণভোট হতে যাচ্ছে এবং সিরিয়ায় দায়েশের পতন অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে তখন তুর্কি সরকার এ পদক্ষেপ নিল।