-
কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় তুরস্কে সৌদি বিরোধী বিক্ষোভ
জুন ১১, ২০১৭ ১৩:৫২কাতারের সঙ্গে সৌদি আরব আকস্মিকভাবে সম্পর্ক ছিন্ন করায় এর নিন্দা জানিয়েছে তুরস্কের জনগণ। গতকাল (শনিবার) শত শত তুর্কি আঙ্কারায় সৌদি দূতাবাসের সামনে এক বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।
-
কাতারে তুর্কি সেনা মোতায়েনের বিল অনুমোদন করলেন এরদোগান
জুন ০৯, ২০১৭ ১১:২৬কাতারে তুর্কি সেনা মোতায়েনের বিল অনুমোদন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশ যখন কাতারকে একঘরে করতে চাইছে তার মোকাবেলায় দোহার প্রতি আঙ্কারার সমর্থন হিসেবে দেখা হচ্ছে একে।
-
কাতারে সেনা মোতায়েনের অনুমোদন দিল তুর্কি সংসদ
জুন ০৭, ২০১৭ ১৯:৩০কাতারের সামরিক ঘাঁটিতে সেনা মোতায়েনের জন্য একটি আইন অনুমোদন করেছে তুরস্কের সংসদ।
-
কাতারের প্রতি সমর্থন দিয়েছে তুরস্ক
জুন ০৭, ২০১৭ ১৬:১৮সৌদি আরবসহ কয়েকটি আরব দেশের সঙ্গে কাতারের চলমান দ্বন্দ্বে দোহার প্রতি সমর্থন দিয়েছে তুরস্ক। দেশটি বলেছে, তেল-গ্যাসে সমৃদ্ধ কাতারকে একঘরে করার নীতি অনুসরণ করে কেউ লাভবান হতে পারবে না।
-
খাদ্য সরবরাহ বাড়াতে ইরান এবং তুরস্কের সঙ্গে আলোচনা চলছে: কাতার
জুন ০৭, ২০১৭ ১৩:০১কাতারে প্রয়োজনীয় খাদ্য এবং পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ইরান এবং তুরস্কের সাথে দেশটির কর্মকর্তারা আলোচনা শুরু করেছেন বলে দোহা থেকে একজন কর্মকর্তা জানিয়েছেন। চলতি সপ্তাহের শুরুতে আঞ্চলিক বৃহৎ সরবরাহকারী সৌদি আরব এবং আরব আমিরাত দোহার সঙ্গে সব ধরনের কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পর কাতার এ আলোচনা শুরু করেছে বলে মনে করা হচ্ছে।
-
খাদ্য এবং পানির জন্য ইরান- তুরস্কের সঙ্গে আলোচনা করছে কাতার
জুন ০৭, ২০১৭ ১২:৫১দোহার এক কর্মকর্তা বলেছেন, খাদ্য এবং পানি সংগ্রহের জন্য ইরান ও তুরস্কের সঙ্গে আলোচনা শুরু করেছে কাতার। দেশটির আঞ্চলিক বৃহৎ সরবরাহকারী দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত দোহার সঙ্গে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার পরই এ পদক্ষেপ নেয়া হলো।
-
ইনজারলিক থেকে জর্দানে সেনা সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে জার্মানি
জুন ০৬, ২০১৭ ০৮:২১জার্মানি তুরস্কের ইনজারলিক ঘাঁটি থেকে নিজ সেনাদের জর্দানে সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে। জার্মান আইন প্রণেতাদের ইনজারলিকে ঢুকতে দিতে অস্বীকার করাকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নিতে চলেছে দেশটি। অবশ্য তার আগে তুরস্কের গত বছরের ব্যর্থ সামরিক অভিযানে জড়িত সন্দেহভাজনদের আঙ্কারার হাতে তুলে দিতে অস্বীকার করেছে জার্মানি।
-
১৩০ প্রবাসীর নাগরিকত্ব বাতিল করবে তুরস্ক
জুন ০৬, ২০১৭ ০১:৪৯তুরস্ক সরকার ঘোষণা করেছে, দেশটি আমেরিকা প্রবাসী বিরোধী নেতা ফতেউল্লাহ গুলেনসহ ১৩০ জন প্রবাসীর নাগরিকত্ব বাতিল করে দেবে। ৫ জুন থেকে পরবর্তী তিনমাসের মধ্যে এসব নাগরিককে তুরস্কে ফিরে আসার চূড়ান্ত সময়সীমা বেধে দেয়া হয়েছে। এরমধ্যে ফিরে না আসলে তারা তুরস্কের নাগরিকত্ব হারাবেন।
-
গুলেনের সঙ্গে সম্পর্ক থাকার দায়ে তুর্কি প্রধানমন্ত্রীর উপদেষ্টা আটক
জুন ০৩, ২০১৭ ১৯:৫২আমেরিকায় নির্বাসিত তুরস্কের ধর্মীয় ও রাজনৈতিক নেতা ফতেহউল্লাহ গুলেনের নেতৃত্বাধীন আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের প্রধান উপদেষ্টাকে আটক করা হয়েছে।
-
জার্মানির ৪৪ নাগরিককে আটক করল তুরস্ক
জুন ০৩, ২০১৭ ০৫:০৫তুরস্ক সরকার দেশটিতে অবস্থানরত ৪৪ জন জার্মান নাগরিককে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, জার্মান সরকার যতক্ষণ পর্যন্ত দেশটিতে আশ্রয় নেয়া কর্মকর্তাদেরকে আঙ্কারার হাতে তুলে না দিচ্ছে ততক্ষণ এসব জার্মান নাগরিককে ছাড়া হবে না।