-
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত: কর্মকর্তাসহ ১৩ সৈন্য নিহত
জুন ০১, ২০১৭ ০১:২১তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিরনাক প্রদেশে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির ১৩ সৈন্য নিহত হয়েছেন।
-
সীমান্তরক্ষী নিহত: তুরস্কের কাছে ব্যাখ্যা চেয়েছে ইরান
মে ২৯, ২০১৭ ১১:৫৯তুরস্ক সীমান্তে ইসলামি প্রজাতন্ত্র ইরানের দু জন সীমান্তরক্ষী নিহত হওয়ার ঘটনায় আংকারার কাছে ব্যাখ্যা চেয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।
-
তুরস্ক থেকে জার্মান সেনা প্রত্যাহার প্রশ্নে ২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত
মে ২৮, ২০১৭ ২০:১৫তুরস্কের ইনজারলিক সামরিক ঘাঁটি থেকে জার্মান সেনা প্রত্যাহার প্রশ্নে আগামী দু সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বার্লিন। সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের এ ঘাঁটিতে জার্মানির একদল সংসদ সদস্যকে তুর্কি সরকার প্রবেশের অনুমতি না দেয়ার পর জার্মানি ইনজারলিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে।
-
উত্তর ইরাকে তুর্কি বিমান হামলা: পিকেকে গেরিলা নিহত
মে ২৮, ২০১৭ ১২:১২ইরাকের উত্তরে আভাসিন-বাসিয়ান এলাকায় বিমান হামলা চালিয়েছে তুরস্ক। ইরাক সরকারের সঙ্গে কোনো রকমের সমন্বয় না করেই এ হামলা চালিয়েছে তুর্কি সরকার।
-
তুরস্কে ৪,০০০ বিচারক বরখাস্ত
মে ২৭, ২০১৭ ০২:৩৯তুরস্কে গত বছরের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার সন্দেহে চার হাজারেরও বেশি বিচারক ও সরকারি কৌঁসুলিকে বরখাস্ত করা হয়েছে। দেশটির বিচারমন্ত্রী বেকির বোজদাগ শুক্রবার বলেছেন, তদন্তের পর বিচার বিভাগের এসব কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
-
জার্মান সেনা চলে যেতে পারে; শুভ কামনা থাকবে: এরদোগান
মে ২৫, ২০১৭ ০৫:৫৪তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশ থেকে যদি জার্মানি সেনা প্রত্যাহার করে নেয় তাহলে তা বড় কোনো ইস্যু হবে না। ন্যাটো সামরিক জোটের শীর্ষ সম্মেলনে যোগ দিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেছেন।
-
‘সম্পর্কের নতুন অধ্যায় রচনা করবে ইরান-তুরস্ক’
মে ২৪, ২০১৭ ২০:৩২ইসলামি প্রজাতন্ত্র ইরান ও প্রতিবেশী তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায় রচনা করার আশা প্রকাশ করেছে। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বুধবার এক টেলিফোন সংলাপে এ আশা করেন। দু দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্কে বড় ধরনের উন্নয়ন ঘটবে বলেও টেলিফোন সংলাপে তারা উল্লেখ করেন।
-
এরদোগানের দেহরক্ষী আটকের প্রতিবাদ; মার্কিন রাষ্ট্রদূত তলব
মে ২২, ২০১৭ ২০:০৭আমেরিকা সফরের সময় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের দুই দেহরক্ষীকে আটকের প্রতিবাদ ও নিন্দা করেছে আংকারা। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন ব্যাসকে ডেকে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবাদ করেছে দেশটি।
-
‘তুরস্কের ইনজারলিকের বদলে জর্দানের বিমানঘাঁটি বেছে নিতে পারে জার্মানি’
মে ২১, ২০১৭ ০৭:১৪জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ভন ডার লেয়েন ঘোষণা করেছেন, তুরস্কের ইনজারলিকের বদলে জর্দানের একটি বিমানঘাঁটিতে বেছে নিতে পারে তার দেশ। জর্দানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে অবকাশে এ ঘোষণা দেন তিনি।
-
জার্মান সেনা চলে যেতে পারে, সমস্যা নেই: তুরস্ক
মে ১৮, ২০১৭ ২০:৪৯তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তার দেশের ইনজারলিক বিমানঘাঁটি থেকে জার্মানির সেনারা চলে যেতে পারে; এ নিয়ে আংকারা কোনো রকম সমস্যা বোধ করছে না। তুরস্কের ন্যাটো ঘাঁটি থেকে জার্মানি তার সেনা প্রত্যাহার করতে পারে বলে হুমকি দেয়ার পর চাভুসওগ্লু এসব কথা বললেন।