• গণভোটে বিজয়ী হওয়ার পর আবার জরুরি অবস্থার মেয়াদ বাড়াল তুর্কি সরকার

    গণভোটে বিজয়ী হওয়ার পর আবার জরুরি অবস্থার মেয়াদ বাড়াল তুর্কি সরকার

    এপ্রিল ১৮, ২০১৭ ০৭:২৬

    তুরস্কের মন্ত্রিপরিষদ দেশটির জরুরি অবস্থার মেয়াদ আবারো তিনমাসের জন্য বাড়িয়েছে। দেশটিতে গণভোটে বিজয়ী হওয়ার মাত্র একদিন পরই এ পদক্ষেপ নিল তুর্কি সরকার। গণভোটে বিজয়ী হওয়ার ফলে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান নিরঙ্কুশ ক্ষমতা পেতে যাচ্ছেন।

  • তুরস্কের গণভোটে 'হ্যাঁ' জয়ী হওয়ায় ইরানের শুভেচ্ছা

    তুরস্কের গণভোটে 'হ্যাঁ' জয়ী হওয়ায় ইরানের শুভেচ্ছা

    এপ্রিল ১৭, ২০১৭ ১৭:০২

    তুরস্কে সংবিধান সংশোধন সংক্রান্ত গণভোটে 'হ্যাঁ' জয়ী হওয়ায় শুভেচ্ছা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ (সোমবার) তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মওলুদ চাউশওগ্লু-কে ফোন করেন এবং ক্ষমতাসীনদের সাফল্যের জন্য তাদেরকে শুভেচ্ছা জানান।

  • তুরস্কের গণভোটে জয়ী হওয়ার ঘোষণা দিয়েছেন এরদোগান

    তুরস্কের গণভোটে জয়ী হওয়ার ঘোষণা দিয়েছেন এরদোগান

    এপ্রিল ১৭, ২০১৭ ০০:৫৭

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান নিজের নির্বাহী ক্ষমতা নিরঙ্কুশ করার গণভোটে জয়ী হওয়ার কথা ঘোষণা করেছেন। রোববার অনুষ্ঠিত গণভোটে ৫১.৫ শতাংশ ভোটার তুরস্কের ওপর এরদোগানের একচ্ছত্র মালিকানার পক্ষে ভোট দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

  • তুরস্কে চলছে ভোট গণনা; এর্দোগানের ক্ষমতা আরও বাড়তে পারে

    তুরস্কে চলছে ভোট গণনা; এর্দোগানের ক্ষমতা আরও বাড়তে পারে

    এপ্রিল ১৬, ২০১৭ ১৫:১৩

    তুরস্কে আজ (রোববার) সংবিধান সংশোধনের বিষয়ে গণভোট শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে। আজকের গণভোটের মধ্যদিয়ে প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধিসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দেশটির জনগণের সিদ্ধান্ত স্পষ্ট হবে।

  • আসাদকে সমর্থন দেয়া বন্ধ করুন: মস্কোকে আঙ্কারা

    আসাদকে সমর্থন দেয়া বন্ধ করুন: মস্কোকে আঙ্কারা

    এপ্রিল ১০, ২০১৭ ০২:১০

    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি সমর্থন বন্ধ করার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পর এ আহ্বান জানাল আঙ্কারা। তুরস্কসহ সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের অন্য সব সমর্থক দেশ মার্কিন ওই হামলাকে স্বাগত জানিয়েছে।

  • প্রয়োজনে আবার সিরিয়ায় সামরিক অভিযান চালাবে তুরস্ক: প্রতিরক্ষামন্ত্রী

    প্রয়োজনে আবার সিরিয়ায় সামরিক অভিযান চালাবে তুরস্ক: প্রতিরক্ষামন্ত্রী

    এপ্রিল ০১, ২০১৭ ১৩:০৪

    সিরিয়ায় নিজের সামরিক অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ করার পরও আবার দেশটিতে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছে তুরস্ক। আঙ্কারা দাবি করেছে, সামরিক অভিযান শেষ করার অর্থ তুরস্কের বিরুদ্ধে সব হুমকি শেষ হয়ে যাওয়া নয়।

  • সিরিয়ায় তুরস্কের 'সামরিক অভিযান' শেষ: প্রধানমন্ত্রী

    সিরিয়ায় তুরস্কের 'সামরিক অভিযান' শেষ: প্রধানমন্ত্রী

    মার্চ ৩০, ২০১৭ ০২:১৮

    তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম সিরিয়ায় তার দেশের সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করেছেন। বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন এবং সিরিয়ায় ‘ইউফ্রেটিস শিল্ড’ অভিযানকে ‘সফল’ বলে বর্ণনা করেন।

  • ‘জার্মানিতে বসবাসরত তুর্কি নাগরিকদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করতে দেবে না বার্লিন’

    ‘জার্মানিতে বসবাসরত তুর্কি নাগরিকদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করতে দেবে না বার্লিন’

    মার্চ ২৯, ২০১৭ ০২:৫০

    জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডি মেইজিয়ার বলেছেন, তুরস্ককে তার দেশে বসবাসরত তুর্কি নাগরিকদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করার অনুমতি দেয়া হবে না। আঙ্কারা জার্মানিতে বসবাসরত তুরস্কের সরকার বিরোধী নাগরিকদের একটি তালিকা বার্লিনের হাতে হস্তান্তর করার পর এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন মেইজিয়ার।

  • সুইজারল্যান্ডে এরদোগান-বিরোধী বিক্ষোভ; রাষ্ট্রদূত তলব

    সুইজারল্যান্ডে এরদোগান-বিরোধী বিক্ষোভ; রাষ্ট্রদূত তলব

    মার্চ ২৬, ২০১৭ ০৪:৩০

    সুইজারল্যান্ডের রাজধানী বার্নে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। এর জের ধরে আঙ্কারায় নিযুক্ত সুইস উপ-রাষ্ট্রদূত ডিবিয়ার বুর্খালটারকে তলব করেছে তুর্কি সরকার।

  • আস্তানা বৈঠক আবার শুরুর আহ্বান জানাল জাতিসংঘ

    আস্তানা বৈঠক আবার শুরুর আহ্বান জানাল জাতিসংঘ

    মার্চ ২৫, ২০১৭ ১২:৫০

    সিরিয়ার সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে পুনরায় শান্তি আলোচনা শুরুর জন্য ইরান রাশিয়া এবং তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সিরিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজাখস্তানের আস্তানায় এ আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানায় জাতিসংঘ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে সিরিয় রাজধানীর কেন্দ্রস্থল দখলের ক্রমবর্ধমান চেষ্টা বিরোধী গোষ্ঠীগুলো করছে তখন এ আহ্বান জানানো হলো।