-
দামেস্কের কাছে লড়াইয়ের জন্য সৌদি আরব, তুরস্ক এবং কাতার দায়ী: সিরিয়া
মার্চ ২৪, ২০১৭ ০৭:০৮সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিদেশি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের সঙ্গে সিরিয় বাহিনীর প্রচণ্ড যুদ্ধের জন্য দায়ী সৌদি আরব, তুরস্ক এবং কাতার।
-
ইউরোপকে ফ্যাসিস্ট এবং নিষ্ঠুর বললেন প্রেসিডেন্ট এরদোগান
মার্চ ২১, ২০১৭ ১৫:২২তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইউরোপকে কঠোর ভাষায় সমালোচনা করা অব্যাহত রেখেছেন। আজ (মঙ্গলবার) ইউরোপকে ফ্যাসিস্ট এবং নিষ্ঠুর বলে অভিহিত করে বলেছেন, ইউরোপীয় দেশগুলোর আচরণের সঙ্গে দ্বিতীয় মহাযুদ্ধের আগের নীতিমালার মিল রয়েছে।
-
ইউরোপীয় ইউনিয়ন থেকে তুরস্ক অনেক দূরে চলে গেছে: জার্মানি
মার্চ ১৯, ২০১৭ ০৩:৩৯জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল বলেছেন, তুরস্কের ইউরোপীয় ইউনিয়নে ঢোকার সম্ভাবনা বর্তমান সময়ের মতো আর কখনো এতটা কমে যায়নি। ওই ইউনিয়নের কয়েকটি দেশের সঙ্গে আঙ্কারার সম্পর্কে তীব্র উত্তেজনা দেখা দেয়ার পর এ মন্তব্য করলেন তিনি।
-
‘ইউরোপের সঙ্গে শরণার্থী চুক্তি পর্যালোচনা করবে তুরস্ক’
মার্চ ১৫, ২০১৭ ১৪:৫৮ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক তুর্কি মন্ত্রী ওমর সেলিক বলেছেন, শরণার্থী নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সই হওয়া চুক্তি নতুন করে পর্যালোচনা করবে তার দেশ। ওই চুক্তি অনুসারে, সিরিয়া, ইরাকসহ বিভিন্ন দেশ থেকে যাওয়া শরণার্থীদের তুরস্কে আটকে দেয়ার কথা ছিল। বিনিময়ে তুরস্কের নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ দেয়ার কথা ছিল।
-
চরম উত্তপ্ত অবস্থায় তুর্কি-ইউরোপ সম্পর্ক; আবার হুমকি
মার্চ ১৪, ২০১৭ ২০:২৫তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, নেদারল্যান্ডের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপের সুযোগ রয়েছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর বিমান নেদারল্যান্ডে নামতে না দেয়ার পর ন্যাটো জোটের সদস্য দেশ দুটির মধ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে তারই ধারাবাহিকতায় এরদোগান এ কথা বললেন।
-
প্রতিবাদ জানাতে ৩য় দফা ডাচ কূটনীতিবিদকে তলব করল তুরস্ক
মার্চ ১৩, ২০১৭ ১৬:১৩তুরস্ক আজ (সোমবার) নেদারল্যান্ডের রাষ্ট্রদূতকে তলব করেছে। গতকাল দেশটিতে তুর্কি কূটনীতিবিদদের প্রতি আচরণের পাশাপাশি তুর্কি বিক্ষোভকারীদের প্রতি অতিরিক্ত বল প্রয়োগের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর জন্য তাকে তলব করা হয়েছে।
-
এবার তুর্কি প্রধানমন্ত্রীর সফর বাতিল করল ডেনমার্ক
মার্চ ১৩, ২০১৭ ০৩:০২নেদারল্যান্ডের সঙ্গে তুরস্কের সম্পর্কে তীব্র উত্তেজনার জের ধরে এবার ডেনমার্ক সরকার তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের কোপেনহেগেন সফর বাতিল করেছে। ড্যানিশ প্রধানমন্ত্রী লার্স লক্কে রাসমুসেন বলেছেন, তিনি তার তুর্কি সমকক্ষ ইলদিরিমের সঙ্গে পরিকল্পিত বৈঠক স্থগিত করে দিয়েছেন।
-
তুরস্ক-নেদারল্যান্ড উত্তেজনা ন্যাটো ভেঙে যাওয়ার লক্ষণ
মার্চ ১২, ২০১৭ ১৬:১০তুরস্ক এবং নেদারল্যান্ডের মধ্যে চলমান উত্তেজনা সৃষ্টির প্রেক্ষাপটে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট ভেঙে যাওয়ার লক্ষণ দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন অনুসন্ধানী সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ডেভিড লিন্ডর্ফ।
-
ইউরোপকে কঠিন প্রতিশোধের হুমকি দিল তুরস্ক
মার্চ ১২, ২০১৭ ১৫:৩৫তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম ইউরোপের দেশগুলোর বিরুদ্ধে কঠিন প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন। গতকাল (শনিবার) হল্যান্ডের একটি বিমানবন্দরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর বিমানকে নামতে অনুমতি না দেয়ার পর ইলদিরিম এ ঘোষণা দেন।
-
হল্যান্ডের দূতাবাস ও কনস্যুলেট বন্ধ করে দিয়েছে তুরস্ক
মার্চ ১২, ২০১৭ ০৫:০৭আঙ্কারায় অবস্থিত হল্যান্ডের দূতাবাস এবং ইস্তাম্বুলের কনস্যুলেট ভবন সিলগালা করে দিয়েছে তুরস্ক সরকার। দূতাবাস ও কনস্যুলেট ভবনে কাউকে ঢুকতে ও বের হতে দেয়া হচ্ছে না। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুকে বহনকারী বিমান নেদারল্যান্ডে নামতে না দেয়ার পর এ ব্যবস্থা নিয়েছে আংকারা সরকার।