-
সিরিয়ায় তুর্কি বিমান হামলা: ২০০ কুর্দি নিহত
অক্টোবর ২০, ২০১৬ ১৬:১৩সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের বিমান হামলায় ১৬০ থেকে ২০০ কুর্দি গেরিলা নিহত হয়েছে। তুরস্কের সামরিক বাহিনী আজ (বৃহম্পতিবার) এক বিবৃতিতে জানিয়েছে, অন্তত ২৬ বার তুর্কি বোমারু বিমানগুলো কুর্দি গেরিলাদের অবস্থান হামলা চালায়।
-
সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে রুশ তরুণীর বিচার
অক্টোবর ১৮, ২০১৬ ০৫:২৯সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে মস্কোর একটি আদালতে এক রুশ তরুণীর বিচার হয়েছে। গত বছর ২০ বছর বয়সি ওই তরুণীকে তুরস্ক হয়ে সিরিয়ায় প্রবেশের সময় আটক করা হয়।
-
সিরিয়ার মানবিজ শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেবে আঙ্কারা: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ১৭, ২০১৬ ০৩:০৩তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, দায়েশের হাত থেকে সিরিয়ার মানবিজ শহর পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত সেখানে তার দেশের সেনা অভিযান চলবে। তুর্কি-সমর্থিত কথিত ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ) দায়েশের হাত থেকে দাবিক শহরটির দখল নেয়ার পর এ ঘোষণা দেন চাভুসওগ্লু।
-
সিরিয়া বিষয়ে লোজানে আজ শুরু হচ্ছে বহুজাতিক আলোচনা
অক্টোবর ১৫, ২০১৬ ১৬:০২সিরিয়া সংকটের নতুন সমাধান বের করার লক্ষ্যে ইরান, আমেরিকা এবং যুক্তরাজ্যেসহ বিভিন্ন দেশের কূটনৈতিকরা সুইজারল্যান্ডে মিলিত হচ্ছেন।
-
তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরাক
অক্টোবর ১৩, ২০১৬ ১৬:২১অব্যাহত প্রতিবাদ সত্ত্বেও বাগদাদের অনুমতি ছাড়া উত্তর ইরাকে তুর্কি সেনা মোতায়েন রাখায় তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ জামাল আজ (বৃহস্পতিবার) এ খবর জানিয়েছেন।
-
‘ইরাক চায় না তবু সেনা রাখতে তুরস্কের জোর-জবরদস্তি’
অক্টোবর ১৩, ২০১৬ ১৩:১৮তুরস্কের উপ প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস বলেছেন, যতদিন প্রয়োজন হয় ততদিন ইরাকের মাটিতে তুর্কি সেনা উপস্থিতি বজায় থাকবে। ইরাকের উত্তরাঞ্চলে তুর্কি সেনা মোতায়েনের বিরুদ্ধে বাগদাদের পক্ষ থেকে বার বার প্রতিবাদ ও দু দেশের মধ্যে উত্তেজনা সত্ত্বেও তুর্কি উপ প্রধানমন্ত্রী এ কথা বললেন।
-
‘রুশ-মার্কিন যুদ্ধের আশংকা করছে তুরস্ক’
অক্টোবর ১২, ২০১৬ ১৫:৪৫তুরস্ক বলেছে, সিরিয়ায় চলমান সংঘাত অব্যাহত থাকলে রাশিয়া ও আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এবং সে যুদ্ধ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে।
-
আঙ্কারায় গাড়ি বোমায় ২ হামলাকারী নিহত
অক্টোবর ০৮, ২০১৬ ০৯:২০তুরস্কের রাজধানী আঙ্কারায় এক গাড়িবোমা হামলায় দুই হামলাকারী নিহত হয়েছে। পুলিশের অভিযানের সময় গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা।
-
জার্মানিতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ৩ তুর্কি কূটনীতিক: গণমাধ্যম
অক্টোবর ০৮, ২০১৬ ০৪:১৫তুরস্কের তিন কূটনীতিক জার্মানির কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে জার্মান গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে। গত ১৫ জুলাই’র ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে আঙ্কারা যখন কঠোর ব্যবস্থা নিচ্ছে তখন এ খবর প্রকাশিত হলো।
-
আমেরিকা থেকে পালানোর চেষ্টা করছেন গুলেন: তুর্কি মন্ত্রী
অক্টোবর ০৫, ২০১৬ ১০:০৬তুরস্কের আইনমন্ত্রী দাবি করেছেন, দেশটির বিরোধী ও ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেন বহিষ্কার এড়ানোর জন্য আমেরিকা থেকে পালানোর চেষ্টা করছেন। দীর্ঘদিন ধরে আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা গুলেন গত ১৫ জুলাইয়ের ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত বলে তুর্কি সরকার অভিযোগ করে আসছে।