-
দায়েশ-বিরোধী যৌথ অভিযান চালাতে রাশিয়ার প্রতি তুরস্কের আহ্বান
আগস্ট ১১, ২০১৬ ২২:১১সিরিয়ায় সহিংসতায় লিপ্ত উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইল বা দায়েশের বিরুদ্ধে যৌথভাবে সামরিক অভিযান চালাতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। তুরস্কের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু এ আহ্বান জানান।
-
'তুরস্কের পররাষ্ট্রনীতির ব্যাপারে নাক গলানোর অধিকার ন্যাটো'র নেই'
আগস্ট ১১, ২০১৬ ১৫:০০তুরস্ক কোন্ দেশের সঙ্গে সম্পর্ক করবে সে ব্যাপারে নির্দেশনা দেয়ার অধিকার ন্যাটো’র নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ায় নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত উমিত ইয়াদিম। সম্প্রতি তুরস্ক ও রাশিয়ার প্রেসিডেন্টদের মধ্যে বৈঠকের পরিপ্রেক্ষিতে পশ্চিমা এ মিত্রবাহিনী চরমভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে বলে সংবাদ মাধ্যমে খবর বের হওয়ার পর আজ (বৃহস্পতিবার) এ মন্তব্য করলেন তিনি।
-
রাশিয়ার সঙ্গে সামরিক হটলাইন প্রতিষ্ঠা করবে তুরস্ক
আগস্ট ১১, ২০১৬ ০৮:২৬তুরস্ক জানিয়েছে, রাশিয়ার সঙ্গে জরুরি সামরিক হটলাইন প্রতিষ্ঠা করার বিষয়ে আংকারা চিন্তাভাবনা করছে। গত বছর সিরিয়ার আকাশসীমায় তুর্কি সামরিক বাহিনীর হাতে রাশিয়ার একটি বোমারু বিমান ভূপাতিত হওয়ার মতো যেকোনো দুর্ঘটনা এড়াতে দু দেশের সামরিক কমান্ডারদের মধ্যে এ হটলাইন প্রতিষ্ঠা করা হবে।
-
সিরিয়া বিষয়ে মস্কো-আঙ্কারার অভিন্ন অবস্থান রয়েছে: চাভুসওগ্লু
আগস্ট ১০, ২০১৬ ১৪:১৩সিরিয়ার চলমান সংকট রাজনৈতিকভাবে সমাধানে রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে আঙ্কারা একমত পোষণ করে বলে জানিয়েছে তুরস্ক।
-
পিকেকে গেরিলাদের হামলায় ৫ তুর্কি সেনা নিহত
আগস্ট ১০, ২০১৬ ১২:৫২তুরস্কের গোলযোগপূর্ণ দক্ষিণ-পূর্বাঞ্চলে রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত পাঁচ তুর্কি সেনা নিহত হয়েছে। তুরস্কের সেনাবাহিনীর একটি সামরিক যান লক্ষ্য করে চালানো এ হামলায় আরো আট সেনা আহত হয়।
-
তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থান: আটকের সংখ্যা ১৬,০০০ ছাড়াল
আগস্ট ০৯, ২০১৬ ১৫:১১তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আটকের সংখ্যা ১৬,০০০ ছাড়িয়ে গেছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে দেয়া সাক্ষাৎকারে দেশটির আইনমন্ত্রী বাকির বোজদাগ এ ঘোষণা দিয়েছেন। তার এ সাক্ষাৎকার আজ (মঙ্গলবার) তুরস্কের টেলিভিশনগুলো সরাসরি সম্প্রচার করেছে।
-
রাশিয়ার সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে হবে: এরদোগান
আগস্ট ০৯, ২০১৬ ০৫:১৬তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। রাশিয়ার তাস সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি। আসন্ন রাশিয়া সফরের আগে এ আহ্বান জানানো হলো। এ সফরকালে সেইন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন এরদোগান।
-
তুরস্কে বিমান হামলায় আবারো ১৩ পিকেকে গেরিলা নিহত
আগস্ট ০৮, ২০১৬ ১৩:৪৯তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় কুর্দি গেরিলা গোষ্ঠীর ১৩ সদস্য নিহত হয়েছে বলে সামরিক বাহিনীর সূত্রগুলো জানিয়েছে।
-
আঙ্কারা-বার্লিন সম্পর্ক অবিশ্বাসপূর্ণ হয়ে উঠেছে: ফ্রাংক ওয়াল্টার
আগস্ট ০৫, ২০১৬ ১৩:০২তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর বার্লিন-আঙ্কারার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এতটাই অবিশ্বাসপূর্ণ হয়ে উঠেছে যে দৃশ্যত দুই পক্ষের মধ্যে আলোচনার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমেয়ার।
-
পাকিস্তান সফরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী; গুলেনের স্কুল নেটওয়ার্ক বন্ধের চাপ
আগস্ট ০২, ২০১৬ ১৫:২৬পাকিস্তান সফরে গেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। সফরে তিনি দেশটিতে গুলেনের অর্থে পরিচালিত স্কুল নেটওয়ার্ক বন্ধের জন্য পাক সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।