-
‘তুরস্ক নিজের বিমানঘাঁটি ব্যবহার করতে দেবে রাশিয়াকে’
জুলাই ০৪, ২০১৬ ১৩:০৬তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তার দেশের ইনজারলিক বিমানঘাঁটি রাশিয়াকে ব্যবহার করতে দেয়া হতে পারে। এর ফলে সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে রাশিয়া বিমান হামলা চালাতে পারবে।
-
ইস্তাম্বুল, ঢাকা এবং বাগদাদের সন্ত্রাসী ঘটনায় জড়িতরা পরাজিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: ইরান
জুলাই ০৪, ২০১৬ ০৮:২৩ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সন্ত্রাসী এবং তাদের আদর্শ পরাজিত না হওয়া পর্যন্ত ইরান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই থেকে বিরত হবে না। তিনি নিজ অফিসিয়াল টুইটার একাউন্টে দেয়া এক বার্তায় এ কথা বলেছেন।
-
কুর্দি গেরিলাদের প্রতি সমর্থন ‘নোংরা হিসাব’: এরদোগান
জুলাই ০৩, ২০১৬ ১৪:১০তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আঞ্চলিক ষড়যন্ত্রের অংশ হিসেবে নির্দিষ্ট কিছু দেশ সিরিয়ার কুর্দি গেরিলা ও দায়েশ সন্ত্রাসীদের প্রতি সমর্থন দিচ্ছে। তুর্কি প্রেসিডেন্ট তার বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করেন নি কিন্তু এর আগে তিনি কুর্দি গোরিলাদের প্রতি সমর্থন দেয়ায় দ্বিমুখী আচরণের জন্য আমেরিকাকে অভিযুক্ত করেছেন।
-
ইস্তাম্বুল হামলার নাটের গুরুকে রাশিয়ার কাছে তুলে দেয়নি ইউরোপ: রিপোর্ট
জুলাই ০১, ২০১৬ ২০:২৩তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী বলে অভিযুক্ত চেচনিয়ার এক নাগরিককে রাশিয়ার কাছে তুলে দিতে অস্বীকার করেছিল ইউরোপ। তাকে রাশিয়ার হাতে তুলে দিলে ইস্তাম্বুলের সাম্প্রতিক সন্ত্রাসী হামলাসহ অনেক সন্ত্রাসী হামলা ঘটতো না বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।
-
‘প্রথমবারের মতো রুশ-তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ’
জুলাই ০১, ২০১৬ ১৩:৫৮সিরিয়ার আকাশসীমায় রাশিয়ার বোমারু বিমান ভূপাতিত হওয়ার পর প্রথমবারের মতো রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বৈঠক করেছেন। কৃষ্ণসাগরের অবকাশযাপন কেন্দ্র সোচিতে আঞ্চলিক অর্থনৈতিক ফোরামের সম্মেলনের অবকাশে দুই মন্ত্রী বৈঠক করেন।
-
ইস্তাম্বুল বিমানবন্দরে আত্মঘাতী হামলা: নিহত ৪১, আহত ২৩৯
জুন ২৯, ২০১৬ ০২:৩২তুরস্কের ইস্তাম্বুল শহরের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল ও প্রবেশপথে দুটি আত্মাঘাতী বোমা হামলা ও গুলিতে ৪১ জন নিহত হয়েছেন। এছাড়া, ২৩৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
-
'পুতিনের কাছে নয় পাইলটের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন এরদোগান'
জুন ২৮, ২০১৬ ১৪:৫৫সিরিয়ার আকাশসীমায় রুশ বোমারু বিমান ভূপাতিত করার ঘটনায় আঙ্কারা সরকার রাশিয়ার কাছে ক্ষমা চেয়েছে বলে যে খবর বের হয়েছে তা অস্বীকার করেছে তুরস্ক। এই ঘটনায় রাশিয়ার কাছে তুরস্ক কেবল দু:খ প্রকাশ করেছে বলে তুর্কি প্রধানমন্ত্রী বিন আলী বিলদিরিম দাবি করেছেন।
-
মুসলমানদের চিরশত্রু ইসরাইলের সঙ্গে তুরস্কের সম্পর্ক প্রতিষ্ঠা: লুকোচুরির অবসান
জুন ২৮, ২০১৬ ১৪:০৩তুরস্কের প্রধানমন্ত্রী বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে। তিনি বলেন, আগামীকাল (মঙ্গলবার) এ ব্যাপারে চুক্তি সই হবে এবং দু’পক্ষই রাষ্ট্রদূত পাঠাবে।
-
এরদোগানের ক্ষমা প্রার্থনা: রাশিয়া বলল ‘বিলম্বিত’ এবং ‘অপর্যাপ্ত’
জুন ২৮, ২০১৬ ০৮:১৫সিরিয়ার আকাশসীমায় গত বছর রুশ বোমারু বিমান ভূপাতিত করার ঘটনাকে কেন্দ্র করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের পক্ষ থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ক্ষমা চাওয়াকে ‘বিলম্বিত’ এবং ‘অপর্যাপ্ত’ বলে মন্তব্য করেছে মস্কো। রাশিয়ার সংসদের উচ্চ কক্ষ ফেডারেশন কাউন্সিলের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান কনস্টানটিন কোসাচেভ এ মন্তব্য করেছেন।
-
রুশ-তুর্কি সম্পর্কোন্নয়নের উদ্যোগ জোরদার করা হয়েছে: আংকারা
জুন ২৭, ২০১৬ ১৩:৩৯তুরস্কের উপ প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস বলেছেন, সম্পর্কোন্নয়নের জন্য তার দেশ ও রাশিয়া জোরালো পদক্ষেপ নিয়েছে। আজ (সোমবার) রাজধানী আংকারায় এক সংবাদ সম্মেলনে কুরতুলমুস বলেন, রাশিয়া সম্প্রতি সে দেশের কয়েকটি কোম্পানিতে নতুন করে তুর্কি লোক নিয়োগ দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানায় আংকারা।