-
তুরস্ক-মিশরের পাল্টাপাল্টি: ভয়াবহ সংঘাতের পথে লিবিয়া
জুলাই ১৪, ২০২০ ১৩:৪০লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত সংসদ দেশটিতে সামরিক হস্তক্ষেপ করার জন্য মিশরকে অনুমোদন দিয়েছে। অন্যদিকে, যুদ্ধ বিরতির আগেই লিবিয়ার সিত্রে শহর এবং যুফরা বিমানঘাঁটি ত্রিপোলি ভিত্তিক সরকারের কাছে হস্তান্তর করার শর্ত দিয়েছে তুরস্ক। এ নিয়ে লিবিয়ায় ভয়াবহ সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
-
লিবিয়ায় সন্ত্রাসী পাঠাচ্ছে তুরস্ক: অভিযোগ করল মিশর
জুলাই ১৪, ২০২০ ০৩:৫৪তুরস্ক সংঘর্ষ কবলিত লিবিয়ায় দলে দলে সন্ত্রাসী পাঠাচ্ছে বলে অভিযোগ করেছে মিশর। জাতিসংঘে নিযুক্ত মিশরের স্থায়ী প্রতিনিধি মোহাম্মাদ ইদ্রিস এ অভিযোগ করেছেন বলে খবর দিয়েছে রাশিয়ার ইংরেজি ভাষার নিউজ চ্যানেল রাশাটুডে।
-
আয়া সোফিয়া যাদুঘরকে মসজিদ ঘোষণার প্রতি সমর্থন জানাল রাশিয়া
জুলাই ১৪, ২০২০ ০৩:৩৮তুরস্ক সরকারের পক্ষ থেকে আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদ হিসেবে ঘোষণা করার পদক্ষেপের প্রতি সমর্থন ঘোষণা করেছে রাশিয়া।রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভেরশিনিন বলেছেন, এটি সম্পূর্ণ তুরস্কের অভ্যন্তরীণ বিষয় এবং এতে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়।
-
আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে ঘোষণা: তুরস্কের ভেতরে ও বাইরে প্রতিক্রিয়া
জুলাই ১২, ২০২০ ১৩:৩৩তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদ হিসেবে ঘোষণা করেছেন। এ বিষয়ে অনুমতি পত্রে সই দিয়ে এরদোগান বলেছেন, আয়া সোফিয়াকে তুরস্কের ধর্মীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং মুসলমানদের নামাজের জন্য খুলে দেয়া হবে।
-
আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদ ঘোষণা করলেন এরদোগান
জুলাই ১১, ২০২০ ১৩:২৫তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদ হিসেবে ঘোষণা করেছেন। এরদোগান বলেছেন, আয়া সোফিয়াকে তুরস্কের ধর্মীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং মুসলমানদের নামাজের জন্য খুলে দেয়া হবে।
-
লিবিয়ায় সামরিক হস্তক্ষেপের হুমকি দিলেন সিসি; ত্রিপোলির জবাব
জুলাই ১১, ২০২০ ০১:৪০মিশরের প্রেসিডেন্ট জেনারেল আব্দেল ফাত্তাহ আস-সিসি লিবিয়ায় সামরিক হস্তক্ষেপের যে হুমকি দিয়েছেন তার কঠোর নিন্দা জানিয়েছে ত্রিপোলি-ভিত্তিক লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকার। ওই সরকারের সেনাবাহিনী বলেছে, ত্রিপোলি সরকার যেকোনো মূল্যে দেশের স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।
-
লিবিয়ায় বিদেশি হস্তক্ষেপ নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে: জাতিসংঘ মহাসচিব
জুলাই ০৯, ২০২০ ১২:৫২জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, লিবিয়ায় বিদেশি হস্তক্ষেপ নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উচ্চ পর্যায়ের একটি ভার্চুয়াল বৈঠকে দেয়া বক্তৃতায় গুতেরেস এসব কথা বলেন।
-
তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা হামলা চালাইনি: ফ্রান্স
জুলাই ০৭, ২০২০ ০৬:২৩ফ্রান্সের সেনাবাহিনী লিবিয়ায় মোতায়েন তুর্কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিমান হামলা চালানোর কথা অস্বীকার করেছে। আল-আরাবিয়া টেলিভিশন চ্যানেল এ খবর দিয়ে জানিয়েছে, গত শনিবার (৪ জুলাই) লিবিয়ার ‘আল-ওয়াতিয়া’ সেনাঘাঁটিতে তুর্কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বিমান হামলা হয়। ফরাসি সেনা মুখপাত্র কর্নেল ফ্রেডেরিক বারবারি সোমবার ওই ঘটনায় তার দেশের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।
-
ঐতিহাসিক মসজিদ নিয়ে তুরস্ক ও গ্রিসের বিরোধ তুঙ্গে: এরদোগানের সাফ জবাব
জুলাই ০৬, ২০২০ ১৪:৪৩তুরস্কের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদ নিয়ে তুরস্ক ও গ্রিসের মধ্যে ফের তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। ইস্তাম্বুলে অবস্থিত ঐতিহাসিক ওই মসজিদের ব্যবহার পদ্ধতি নিয়ে এ দু’দেশের মধ্যকার বিতর্ক অবশ্য এবারই প্রথম নয়। বহু দিন ধরে এ নিয়ে বিতর্ক চলে আসলেও নতুন করে তা মাথাচাড়া দিয়ে উঠেছে। মনে করা হচ্ছে এ ইস্যুকে কেন্দ্র করে গ্রিস এবার তুরস্কের সঙ্গে চূড়ান্ত বোঝাপড়া কিংবা এক হাত দেখে নেয়ার চেষ্টা করবে।
-
তুর্কি সামরিক অভিযানের আনুষ্ঠানিক প্রতিবাদ করল ইরাক
জুলাই ০৫, ২০২০ ০৮:৫০ইরাকের উত্তরাঞ্চলীয় স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে তুরস্কের সামরিক বাহিনীর অভিযানের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাগদাদ সরকার। ইরাক বলেছে, তুরস্কের এ ধরনের সামরিক অভিযান এখনই বন্ধ হতে হবে।