-
পাক-আফগান সম্পর্কে উত্তেজনার মধ্যে তাশখন্দে ইমরান-গনি বৈঠক
জুলাই ১৭, ২০২১ ০৩:২৫আফগানিস্তান জুড়ে তালেবান হামলা জোরদার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশটির সঙ্গে যখন পাকিস্তানের সঙ্গে চাপা উত্তেজনা চলছে তখন উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে দু’দেশের শীর্ষ নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
-
একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
জুলাই ১৬, ২০২১ ১২:২৭সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৬ জুলাই শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
তালেবানকে বিমান সহায়তা দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করল পাকিস্তান
জুলাই ১৬, ২০২১ ১১:১৬পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে তালেবানকে আফগান সৈন্যদের হাত থেকে বাঁচাতে বিমান হামলা চালিয়েছে বলে কাবুল যে অভিযোগ করেছে তা প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।
-
তালেবানের হাতে ১১৬ জেলার পতন নিশ্চিত করল আফগান সরকার
জুলাই ১৬, ২০২১ ০৩:৩৫আফগানিস্তানের ১১৬টি জেলা তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছে কাবুল সরকার।
-
কালা নু শহরে যুদ্ধবিরতির খবর দিলেন বাগদিসের গভর্নর শামস
জুলাই ১৬, ২০২১ ০৩:২৪তালেবান গোষ্ঠী ও সরকারি সৈন্যদের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার মাধ্যমে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগদিস প্রদেশে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বন্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
-
তালেবানের একক আধিপত্য মেনে নিয়ে শান্তি চুক্তি সম্ভব নয়: কাবুল
জুলাই ১৬, ২০২১ ০৩:১০প্রেসিডেন্ট আশরাফ গনির নেতৃত্বাধীন আফগান সরকার দেশটিতে তালেবানের একক আধিপত্য মেনে নিয়ে তাদের সঙ্গে শান্তি চুক্তিতে যাবে না। আফগানিস্তানের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট সারওয়ার দানিশ বৃহস্পতিবার কাবুলে দেশটির কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে এক বৈঠকে একথা ঘোষণা করেন।
-
আফগানিস্তান থেকে সরানো সেনাদেরকে ইয়েমেনে পাঠাল আমেরিকা
জুলাই ১৫, ২০২১ ০৩:১৬আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেয়া মার্কিন সেনাদের একটি দলকে ইয়েমেনে মোতায়েন করা হয়েছে। এসব সেনা ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি কৌশলগত বিমান ঘাঁটি দখল করেছে।
-
‘আত্মসমর্পনকারী ২২ আফগান কমান্ডোকে হত্যা করেছে তালেবান’
জুলাই ১৪, ২০২১ ১০:২৫আফগানিস্তানের ফারিয়াব প্রদেশের দৌলতাবাদ শহরে আফগান বিশেষ বাহিনীর অন্তত ২২ কমান্ডোকে ব্রাশ ফায়ার করে হত্যা করেছে তালেবান। সিএনএনের বরাত দিয়ে বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর জানিয়ে বলেছে, আন্তর্জাতিক রেডক্রস এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। গত ১৬ জুন এ ঘটনা ঘটলেও মোবাইল ফোনে ধারন করা এ হত্যাকাণ্ডের ভিডিও মঙ্গলবার প্রকাশ করেছে সিএনএন।
-
আইএস আমাদের শত্রু পাকিস্তান আমাদের দ্বিতীয় আবাস: তালেবান মুখপাত্র
জুলাই ১৪, ২০২১ ০৩:১৪আফগানিস্তানের তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশকে (আইএস) তাদের শত্রু বলে অভিহিত করেছেন। তিনি মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেছেন, “দায়েশ আমাদের শত্রু এবং সকল মুসলিম দেশ এই গোষ্ঠীর বিরোধী।” তালেবানের সঙ্গে এই জঙ্গি গোষ্ঠীর কোনো রকম সম্পর্ক নেই বলে জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন।
-
‘কালা নু’ শহর থেকে তালেবানকে হটিয়ে দেয়া হয়েছে: কাবুল
জুলাই ১৪, ২০২১ ০২:৫০আফগানিস্তানের বাগদিস প্রদেশের কেন্দ্রীয় শহর ‘কালা নু’ থেকে তালেবান অস্ত্রধারীদের বিতাড়িত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ আমান। তিনি বলেছেন, কালা নু পুনরুদ্ধাদের অভিযানে ‘শত শত তালেবান হতাহত’ হয়েছে।