-
তালেবান নেতাদের হত্যার প্রস্তাব দিয়েছে সংযুক্ত আরব আমিরাত
মার্চ ২২, ২০১৯ ১৪:১৮আবুধাবির যুবরাজ মুহাম্মাদ বিন যায়েদ তালেবান নেতাদের হত্যা করার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর কাছে প্রস্তাব দিয়েছেন। এজন্য তিনি গোপন কর্মসূচি চালুর কথা বলেছেন।
-
ইমরান খানের মন্তব্যে চটেছেন আফগান প্রেসিডেন্ট: কূটনীতিক তলব
মার্চ ১৭, ২০১৯ ০৪:১৬পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের একটি মন্তব্যকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি। এ ঘটনায় আফগান সরকার পাকিস্তানের একজন কূটনীতিককে তলব করেছে। পাশাপাশি আফগান সরকার ইমরান খানের ওই মন্তব্যকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে মারাত্মক হস্তক্ষেপ বলে সমালোচনা করছে।
-
কাবুলের প্রতিক্রিয়া: ‘খালিলজাদ আফগানিস্তানের বড়লাট হতে চান’
মার্চ ১৫, ২০১৯ ০৭:৩৭তালেবানের সঙ্গে আমেরিকার কথিত শান্তি আলোচনা থেকে আফগান সরকারকে বাইরে রাখা নিয়ে প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়েছে ওয়াশিংটন ও কাবুল। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মোহিব বলেছেন, আফগান সরকাররকে ‘অবৈধ’ প্রমাণ করার লক্ষ্যে আমেরিকা এ কাজ করছে।
-
মার্কিন-তালেবান আলোচনায় আশাবাদী নন আফগান উপদেষ্টা
মার্চ ১২, ২০১৯ ১৩:০৪আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মোহিব বলেছেন, দীর্ঘস্থায়ী শান্তির জন্য আফগান জনগণের সঙ্গে কথা বলতে হবে। আর বর্তমান আফগান সরকার দেশের জনগণের প্রতিনিধিত্ব করছে। এই সরকারকে বাদ দিয়ে কোনো অর্থপূর্ণ শান্তিচুক্তি সম্ভব নয়। তালেবানের সঙ্গে শান্তিচুক্তি সইয়ের লক্ষ্যে ট্রাম্প প্রশাসন যে আলোচনা চালিয়ে যাচ্ছে, তার ফলে যে সে দেশে শান্তি আসবে, এমনটা মনে করেন না তিনি।
-
‘আফগানিস্তানে মার্কিন ঘাঁটির কাছেই বসবাস করতেন মোল্লা ওমর’
মার্চ ১১, ২০১৯ ০৩:৫২আমেরিকা আফগানিস্তানের তালেবান নেতা মোল্লা ওমরকে ধরিয়ে দেয়ার জন্য পুরস্কার ঘোষণা করলেও তিনি স্বাভাবিক মৃত্যুর আগ পর্যন্ত একটি মার্কিন সামরিক ঘাঁটির কাছেই নিশ্চিন্তে বসবাস করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে।
-
আফগান সরকারের সঙ্গে আলোচনায় তালেবানের অনীহা, এটাই বড় বাধা: আব্দুল্লাহ
ফেব্রুয়ারি ২৫, ২০১৯ ১৫:০৯আফগানিস্তানের জাতীয় ঐক্যের সরকারের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেছেন, সরকারের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে তালেবানের অনীহা সেদেশে শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা। কাতারের দোহায় মার্কিন প্রতিনিধিদের সঙ্গে তালেবানের পঞ্চম দফা আলোচনা শুরুর আগে তিনি এ কথা বললেন।
-
আমরা যুদ্ধের অবসান চাই: আফগান নাগরিকের আর্তি
ফেব্রুয়ারি ২৫, ২০১৯ ১৫:০১আফগান তালেবান ও আমেরিকা নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে। আশা করা হচ্ছে এবারের আলোচনা হবে এ যাবতকালের মধ্যে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে।
-
তালেবান প্রতিনিধিদের আসন্ন পাকিস্তান সফরের বিরুদ্ধে কাবুলের প্রতিবাদ
ফেব্রুয়ারি ১৭, ২০১৯ ১৫:১৩জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় থাকা তালেবান প্রতিনিধিদের আসন্ন পাকিস্তান সফরের বিরুদ্ধে জাতিসংঘের কাছে নালিশ জানিয়েছে কাবুল। আফগান সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা বিষয়ক কমিটির কাছে লেখা এক চিঠিতে বলেছে, পাকিস্তান সরকার নিষেধাজ্ঞার আওতায় থাকা তালেবান প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর ব্যাপারে কাবুলের সঙ্গে পরামর্শ করেনি।
-
আসন্ন নির্বাচনে জিতলেই দেশের ক্ষমতা পাবে তালেবান: আফগান প্রেসিডেন্ট
ফেব্রুয়ারি ১৭, ২০১৯ ১৪:৪১আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তালেবান জিতলে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। আজ (রোববার) জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের অবকাশে তিনি এ কথা বলেছেন।
-
আফগানিস্তান থেকে ১,০০০ সেনা প্রত্যাহার করতে পারে আমেরিকা
ফেব্রুয়ারি ১৬, ২০১৯ ১০:২৫আফগানিস্তান থেকে অন্তত এক হাজার সেনা প্রত্যাহার করতে পারে মার্কিন সরকার। মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেল একথা জানিয়েছেন।