-
তালেবান- মার্কিন বৈঠক হবে পাকিস্তানে: ইমরানের সঙ্গে সাক্ষাৎ করবে তালেবান
ফেব্রুয়ারি ১৪, ২০১৯ ০৮:১৭আফগানিস্তানের তালেবান প্রতিনিধিদের সঙ্গে আমেরিকার পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হবে। রাজধানী ইসলামাবাদে চলতি মাসের ১৮ তারিখে এ বৈঠকে তালেবানের সঙ্গে আলোচনায় বসবেন মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদ। পাশাপাশি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও বৈঠক করবেন তালেবান প্রতিনিধি দল।
-
অঘোষিত সফরে আফগানিস্তানে গেছেন পেন্টাগন প্রধান
ফেব্রুয়ারি ১১, ২০১৯ ১৬:৫৯মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান অঘোষিত এক সফরে আফগানিস্তানে গেছেন। আফগান তালেবানের সঙ্গে মার্কিন সরকারের কথিত শান্তি প্রক্রিয়া ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পর্কে আলোচনা করতে তিনি কাবুল সফর করছেন।
-
আফগানিস্তানের যুদ্ধে বিজয়ী হয়েছে তালেবান : মার্কিন সাবেক জেনারেল
ফেব্রুয়ারি ০৯, ২০১৯ ০৮:২২আফগানিস্তানের যুদ্ধে তালেবান বিজয়ী হয়েছে বলে খোলামেলা ভাবে স্বীকার করেছেন মার্কিন কমান্ডো বাহিনী স্পেশাল ফোর্সেসের সাবেক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ডন বোল্ডাক। তিনি আরো বলেন, তালেবানের কাছে পরাজিত হওয়ার বিষয়টি এখনো আমেরিকা বুঝে উঠতে পারে নি।
-
আফগানিস্তান থেকে অর্ধেক মার্কিন সেনা সরানো হবে: তালেবানের দাবি
ফেব্রুয়ারি ০৭, ২০১৯ ০৩:৩৮আফগানিস্তানের তালেবান বলেছে, ২০১৯ সালের শেষ নাগাদ দেশটি থেকে অর্ধেক মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। রাশিয়ার রাজধানী মস্কোয় আফগানিস্তান বিষয়ক দু’দিনের অনানুষ্ঠানিক বৈঠক শেষে বুধবার তালেবানের অন্যতম শীর্ষ আলোচক আব্দুস সালাম হানাফি এ তথ্য জানিয়েছেন।
-
আফগান রাজনীতিবিদদের সঙ্গে রাশিয়ায় তালেবানের নজিরবিহীন বৈঠক
ফেব্রুয়ারি ০৬, ২০১৯ ০৮:২১আফগানিস্তানের শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদদের সঙ্গে তালেবানের নজিরবিহীন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানী মস্কোয় গতকাল (মঙ্গলবার) এ বৈঠক অনুষ্ঠিত হয় তবে সেখানে আফগান সরকারের কোনো প্রতিনিধি ছিলেন না। বৈঠকে দুপক্ষই অন্তর্বর্তী সরকার গঠনের বিষয় নিয়ে আলোচনা করেছে।
-
এবার আলোচনা করতে মস্কো যাচ্ছে তালেবান; আবারো গনি সরকারকে উপেক্ষা
ফেব্রুয়ারি ০৪, ২০১৯ ০৬:০০আফগানিস্তানের সরকার বিরোধী রাজনৈতিক নেতাদের সঙ্গে দেশটির জঙ্গি গোষ্ঠী তালেবান আলোচনায় বসবে বলে খবর প্রকাশিত হয়েছে। রাশিয়ার রাজধানী মস্কোয় আগামীকাল (মঙ্গলবার)থেকে দু’দিনব্যাপী এ বৈঠক শুরু হবে।
-
মস্কোয় অনুষ্ঠেয় শান্তি আলোচনা দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন: আফগান সরকার
ফেব্রুয়ারি ০৩, ২০১৯ ১৪:৫৪উচ্চ পর্যায়ের তালেবান নেতা শির মুহাম্মাদ আব্বাস ওস্তানকাজি ইঙ্গিত দিয়েছেন তারা আফগানিস্তানের আলেম সমাজ, গোত্র প্রধান ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে শান্তি আলোচনায় যে-কোনো সময় বসতে রাজি।
-
ট্রাম্প প্রশাসনকে আলোচনায় আন্তরিক মনে হচ্ছে: তালেবান
ফেব্রুয়ারি ০২, ২০১৯ ০৭:৪৭আফগানিস্তানের তালেবান বলেছে, দেশটির যুদ্ধ অবসানের লক্ষ্যে যে আলোচনা শুরু হয়েছে তাতে মার্কিন প্রশাসনকে আন্তরিক মনে হচ্ছে।
-
তালেবানের সঙ্গে চুক্তি হলে মার্কিন সেনা ফিরিয়ে নেবেন ট্রাম্প
ফেব্রুয়ারি ০১, ২০১৯ ০৪:০৭মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তালেবানের সঙ্গে তার প্রশাসনের চলমান সংলাপে কোনো ‘চুক্তি’তে পৌঁছো সম্ভব হলে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। তিনি বৃহস্পতিবার হোয়াইট হাউজে এই ঘোষণা দিয়ে বলেন, তালেবানরা প্রথমবারের মতো আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং একটি চুক্তিতে পৌঁছার আগ্রহ প্রকাশ করেছে। যদি চুক্তি করা সম্ভব হয় তাহলে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে।
-
দোহা সংলাপ: আফগানিস্তান থেকে শিগগিরি সেনা প্রত্যাহার করবে আমেরিকা
জানুয়ারি ২৬, ২০১৯ ১৬:০৬কাতারের রাজধানী দোহায় আফগান তালেবান ও মার্কিন সরকারের মধ্যে যে আলোচনা চলছে তাতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিতে রাজি হয়েছে আমেরিকা। দোহা আলাচনার সঙ্গে ঘনিষ্ঠ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ‘তোলো নিউজ’ এ খবর দিয়েছে।