-
রাশিয়ায় বহুপক্ষীয় সংলাপে প্রতিনিধিদল পাঠাবে তালেবান
নভেম্বর ০৭, ২০১৮ ০৭:০০যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানের গত ১৭ বছরের সংকট সমাধানের লক্ষ্যে চলতি মাসে রাশিয়ায় অনুষ্ঠেয় বহুপক্ষীয় সংলাপে প্রতিনিধিদল পাঠাবে তালেবান। মস্কো গত শনিবার ঘোষণা করেছে, কাবুল ও তালেবানের মধ্যে আলোচনা প্রক্রিয়া শুরু করা যায় কিনা তা নিয়ে আগামী ৯ নভেম্বর মস্কোয় ওই সংলাপ অনুষ্ঠিত হবে।
-
ফারাহ প্রদেশে তালেবান হামলা: ২০ আফগান সেনা নিহত
নভেম্বর ০৬, ২০১৮ ১৪:৪৩আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় ফারাহ প্রদেশের সীমান্তে তালেবান সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় অন্তত ২০ আফগান সেনা নিহত হয়েছে।
-
মওলানা সামিউল হকের স্থলাভিষিক্ত হলেন ছেলে হামিদুল হক
নভেম্বর ০৫, ২০১৮ ০৬:৩১পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামির প্রধান হিসেবে নিহত মওলানা সামিউল হকের ছেলে হামিদুল হককে নিয়োগ দেয়া হয়েছে। শুক্রবার রাতে রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনের কাছে অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন মওলানা সামিউল হক।
-
আমেরিকার সঙ্গে আলোচনা করবেন গুয়ান্টানামোর ৫ সাবেক বন্দি
নভেম্বর ০১, ২০১৮ ০৩:১৪আফগানিস্তানের তালেবান গোষ্ঠী কিউবার গুয়ান্টানামো বে’র বন্দিশিবির থেকে মুক্তি পাওয়া পাঁচ সাবেক বন্দিকে তাদের কাতার দপ্তরে নিয়োগ দিয়েছে। সম্প্রতি কাতার দপ্তরে আমেরিকার সঙ্গে আলোচনা শুরু করেছে তালেবান।
-
‘আফগানিস্তানের সঙ্গে সমন্বয় না করেই মোল্লা বারাদারকে মুক্তি দেয়া হয়েছে’
অক্টোবর ৩১, ২০১৮ ০২:৪১আফগানিস্তানের সঙ্গে সমন্বয় না করেই উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুলগনি বারাদারকে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে কাবুল। আফগান সরকারের মুখপাত্র মুজিবুর রহমান রহিমি এ অভিযোগ করেছেন।
-
মার্কিন অনুরোধে তালেবানের শীর্ষ কমান্ডারকে মুক্তি দিয়েছে পাকিস্তান
অক্টোবর ২৬, ২০১৮ ০৫:২৬মার্কিন সরকারের অনুরোধে তালেবানের শীর্ষ কমান্ডার মোল্লা বারাদারকে মুক্তি দিয়েছে পাকিস্তান। বলা হচ্ছে- কথিত শান্তি আলোচনার ক্ষেত্রে ‘আস্থার পরিবেশ’ গড়ে তোলার জন্য এই ব্যবস্থা নিয়েছে আমেরিকা ও পাকিস্তান।
-
সাংবাদিক হত্যার কেলেঙ্কারি ঢাকতে সৌদি-মার্কিন নয়া কৌশল: ইরানকে টার্গেট
অক্টোবর ২৫, ২০১৮ ১৩:১১ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ তালেবানের প্রতি সমর্থন দেয়ার মিথ্যা অভিযোগ তুলে তার দেশের বিরুদ্ধে মার্কিন অর্থমন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সৌদি সরকারবিরোধী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনা ম্লান করে দিতে এবং বিশ্ব জনমতকে ভিন্নখাতে প্রবাহিত করতেই ইরানের বিরুদ্ধে এ অভিযোগ তোলা হয়েছে।
-
কান্দাহারে নিরাপত্তা বৈঠকে তালেবানের হানা; গভর্নর ও পুলিশ প্রধান নিহত
অক্টোবর ১৮, ২০১৮ ১৬:০৫আফগানিস্তানের কান্দাহার প্রদেশের গভর্নরের দেহরক্ষীর গুলিতে প্রাদেশিক গভর্নর যালমাই ওয়েসা ও পুলিশ প্রধান জেনারেল আব্দুর রাজিক নিহত ও দুই মার্কিন সেনাসহ বেশ কয়েক জন আহত হয়েছেন। তালেবান গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। আব্দুর রাজেক কান্দাহারে তালেবানের আতঙ্ক হিসেবে খ্যাতি পেয়েছিলেন।
-
আমেরিকার সঙ্গে কথিত শান্তি আলোচনা চালিয়ে যাবে তালেবান
অক্টোবর ১৪, ২০১৮ ০৩:০৫আমেরিকার সঙ্গে কথিত শান্তি আলোচনা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী তালেবান। তারা আরো বলেছে, কাতারের রাজধানী দোহায় প্রথম দফা বৈঠকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।
-
আফগানিস্তানে আরেক প্রার্থী নিহত; নির্বাচনের আগেই প্রাণ হারালেন ৬ প্রার্থী
অক্টোবর ১০, ২০১৮ ০৫:৪৪আফগানিস্তানের আসন্ন পার্লামেন্ট নির্বাচনের আরেক প্রার্থী বোমা হামলায় নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের লশকর গাহ শহরে ৩২ বছর বয়সি প্রার্থী সালেম মোহাম্মাদ আচাকজাই’র অফিসে আত্মঘাতী বোমা হামলায় ওই প্রার্থীসহ আটজন নিহত হন। মঙ্গলবার বিকেলের ওই হামলায় আহত হয়েছেন আরো ১১ জন।